"নিজেদের ভুলে হারবে..", IPL'এর ফাইনাল নিয়ে বড়ো ভবিষ্যদ্বাণী করলেন রবিচন্দ্রন আশ্বিন !! 1

আজ এই বছর আইপিএলের (IPL 2026) চূড়ান্ত ফাইনাল ম্যাচ নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। গুজরাট টাইটান্সের (Gujarat Titans) মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু‌ (Royal Challengers Bangaluru)। পরপর দুবার ট্রফি জয়ের সুযোগ রয়েছে রজত পাটিদারদের (Rajat Patidar) কাছে। বিরাট কোহলিরা (Virat Kohli) গড়তে পারেন নতুন ইতিহাস।

তবে ঘরের মাঠে শুভমান গিলরা (Shubman Gill) ট্রফি জয় করার জন্য নিজেদের প্রস্তুত করেছেন। ফলে ফাইনালের লড়াই টানটান উত্তেজনাপূর্ণ হতে চলেছে বলেই বিশেষজ্ঞরা মনে করছে। এর মধ্যে কোন দল বাজিমাত করতে পারেন তা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন রবিচন্দ্রন আশ্বিন (Ravichandran Ashwin)।

Read More: “৩০ কোটি টাকা দেব..”, বৈভবকে নিতে মরিয়া ফ্রাঞ্চাইজিগুলি, চুরমার হবে টাকার রেকর্ড !!

মুখোমুখি বেঙ্গালুরু ও হায়দ্রাবাদ-

"নিজেদের ভুলে হারবে..", IPL'এর ফাইনাল নিয়ে বড়ো ভবিষ্যদ্বাণী করলেন রবিচন্দ্রন আশ্বিন !! 2
GT vs RCB | Image: Getty Images

এই বছর আইপিএলে প্রথম থেকেই দুরন্ত ফর্মে একের পর এক ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে এগিয়ে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রাথমিক লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে শেষ করে। এরপর শেষ ম্যাচে কোয়ালিফায়ার ১’এ বিরাট কোহলিরা (Virat Kohli) নিজেদের দাপট বজায় রাখে। এই ম্যাচে ৩৩ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলেছিলেন রজত পাটিদার (Rajat Patidar)। ফলে শেষ পর্যন্ত বেঙ্গালুরু ৯২ রানে বিশাল জয় ছিনিয়ে নেয়।

অন্যদিকে গুজরাট‌ও ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে প্লে অফে প্রবেশ করেছিল। শেষ ম্যাচে তারা কোয়ালিফায়ার ২’তে মুখোমুখি হয় রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে। এই ম্যাচে শুভমান গিল ৫৩ বলে ১০৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। এছাড়াও সাই সুদর্শন (Sai Sudarshan) দুরন্ত অর্ধশতরান হাঁকান। ফলে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে প্রবেশ কারে গুজরাট।

গুরুত্বপূর্ণ মন্তব্য আশ্বিনের-

"নিজেদের ভুলে হারবে..", IPL'এর ফাইনাল নিয়ে বড়ো ভবিষ্যদ্বাণী করলেন রবিচন্দ্রন আশ্বিন !! 3
RCB vs GT | Image: Getty Images

এই বছর আইপিএলের সেরার শিরোপা কার মাথায় উঠবে তা নিয়ে বর্তমানে চর্চা শুরু হয়েছে। এই বিষয়ে এবার রবিচন্দ্রন আশ্বিন (Ravichandran Ashwin) মুখ খুললেন। এই অভিজ্ঞ স্পিনার একাধিক বিষয়ে আলোকপাত করেছেন। তিনি বলেন, “গুজরাট তাদের ঘরের মাঠে খেলবে। এই মাঠে তাদের হারানো খুবই কঠিন বিষয়। অবশ্যই বাড়তি সুবিধা পাবে গুজরাট।” উল্লেখ্য এই বছর আইপিএলের ফাইনাল ম্যাচটি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে।

আরসিবির বিষয়ে আশ্বিন বলেন, “বেঙ্গালুরুর জন্য টস গুরুত্বপূর্ণ নয়। আগে ব্যাট করুক বল করুক ওরা ট্রফি জয়ের অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামবে। একমাত্র নিজেদের ভুলেই হারতে পারে। শুধু আরসিবি যেমন আক্রমণাত্মক মানবিকতা নিয়ে খেলেছে তা থেকে এক চুল‌ও না সরে। পুরো মরসুম জুড়ে যেভাবে খেলেছে সেইভাবেই আজ ওদের খেলতে হবে।”

Read Also: বৈভবের পারফর্মেন্স নিয়ে উচ্ছ্বসিত অমিতাভ বচ্চন, আবেগঘন পোস্টে বিস্ময় প্রকাশ বিগ-বি’র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *