IPL 2026: আইপিএল ২০২৬-এর ফাইনালের মঞ্চে আবারও একবার ট্রফি জয় করলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের অধিনায়ক রজত পাটিদার। ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স শুরুতে কিছুটা ইতিবাচক ইঙ্গিত দিলেও দ্রুত একাধিক উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। অধিনায়ক শুভমান গিল ১০ রান করে ফিরে যান, আর অল্প সময়ের মধ্যেই সাজঘরে ফেরেন সাই সুদর্শনও। ফলে পাওয়ারপ্লের মধ্যেই ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিয়ে নেয় আরসিবি। গুজরাটের হয়ে কেবলমাত্র উল্লেখযোগ্য লড়াই করেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)।
ধৈর্যশীল ব্যাটিংয়ে ৩৭ বলে অর্ধশতরান পূর্ণ করে তিনি শেষ পর্যন্ত ৫০ রান করেন। এছাড়া আরশাদ খান মাত্র ৬ বলে ১৫ রানের ঝোড়ো ক্যামিও খেলেন। আরসিবির মতন ইনফর্ম দলকে এই রানে আটকানো সহজ ছিল না। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে কেবলমাত্র ১৫৫ রানেই থেমে যায় গুজরাট টাইটান্স। আরসিবির হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রাসিখ দার সালাম। তিনি ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে গুজরাটের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দেন। ভুবনেশ্বর কুমার ও হ্যাজেলউড দুটি করে উইকেট পান এবং বিদ্ধিদীপ্ত বোলিং করে একটি উইকেট তুলে নেন ক্রুনাল পান্ডিয়া।
Read More: IPL 2026: বিরাটের দাপুটে ইনিংসে ইতিহাস রচনা, দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল RCB !!
অনবদ্য জয় আরসিবির

১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আত্মবিশ্বাসী সূচনা করে রয়্যাল চ্যালেঞ্জার্স। ভেঙ্কটেশ আইয়ার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে থাকেন। ২০০ স্ট্রাইক রেট নিয়ে ১৬ বলে ৩২ রানের দুরন্ত ইনিংস খেলেন। ওপর প্রান্ত থেকে কিং কোহলিও শুরু থেকে অনবদ্য ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন। অভিজ্ঞ এই ব্যাটার ৪২ বলে ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে দেন। বাঁকি খেলোয়াড়রা সেভাবে রান না পেলেও ১২ বল বাঁকি থাকতেই খেলা শেষ করেন কোহলি ও জিতেশ। এই জয়ের মাধ্যমে তারা টানা দ্বিতীয়বার আইপিএল শিরোপা নিজেদের দখলে করে নেয়। টানা দ্বিতীয় শিরোপা জিতে বেশ খুশি আরিসবি ব্রিগেড। ভাইরাল হয়েছে তাদের উন্মাদনার ভিডিও।
দেখেনিন ভিডিও
THE EMOTIONS BY RCB TEAM. 🥹❤️ pic.twitter.com/s6SGPZeKkh
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 31, 2026