মাত্র ১৫ বছরেই IPL-এর MVP! ৭২ ছক্কা হাঁকিয়ে নজির গড়লেন বৈভব সূর্যবংশী 1

IPL 2026: চলতি মৌসুম জুড়ে অনবদ্য ব্যাটিং বোলিং ও ফিল্ডিং পারফরম্যান্সের নমুনা দেখিয়ে এসেছে গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দল। মেগা ফাইনালে গুজরাটকে হারিয়ে শিরোপা জয় করলো রয়েল চ্যালেঞ্জার্স  দল। পরপস্পর দুই মৌসুম আইপিএল শিরোপা আসলো কোহলিদের ঘরে। ফাইনালের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। গুজরাটকে তাদের ঘরের মাঠে ১৫৫ রানে শান্ত করে দেয় আরসিবি। রান তারা করতে এসে কিং কোহলির অপরাজিত ৪২ বলে ৭৫ রানের ইনিংসে জয় পেয়েছে আরসিবি। ১২ বল বাকি থাকতেই জয় পায় রজত ব্রিগেড। তবে এই মৌসুমে একের পর এক দুর্ধর্ষ পারফরম্যান্স দেখতে পাওয়া যায়।

গুজরাট দলের হয়ে এই মৌসুমে সাই সুদর্শন ও শুভমান গিল অসাধারণ ব্যাটিং প্রদর্শন দেখিয়েছেন। শুভমান গিল এই মৌসুমে ৭৪২ রান বানিয়েছেন, সুদর্শনের ব্যাট থেকে এসেছে ৭২২ রান। তবে এই দুই ব্যাটসম্যানদের থেকেও অসাধারণ পারফরম্যান্স করে এসেছিলেন কাগিসো রাবাডা (Kagiso Rabada)। এই মৌসুমে তিনি মোট ২৯ টি উইকেট নিয়েছেন। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ভুবনেশ্বর কুমার অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে এসেছেন। তিনি তুলে নিয়েছেন ২৮ উইকেট।  তবে এই মৌসুমে একাই দাপুটে ব্যাটিং করেছেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী।

READ MORE: IPL 2026: “যা স্বপ্ন ছিল পূরণ হয়ে গেছে..”, ক্রিকেট জীবনের শেষ প্রান্তে IPL থেকে অবসর নিয়ে বিরাটের মন্তব্য !!!

দাপুটে ব্যাটিংয়ের মাধ্যমে টুর্নামেন্ট সেরা হলেন বৈভব

বৈভব, IPL 2026
Vaibhav Suryavanshi | Image: Getty Images

এই মৌসুমে ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভেঙেছেন এবং বোলারদের চুরমার করেছেন। এই মৌসুমে তিনি মাত্র ১৬ ম্যাচে ৪৮.৩ গড়ে ও ২৩৭.৩১ স্ট্রাইক রেটে ৭৭৬ রান বানিয়েছেন। এমনকি তিনি হাঁকিয়েছেন মোট ৭২টি ছক্কা। তাঁর ব্যাট থেকে এসেছে ৬৩টি চার। শুধুমাত্র বাউন্ডারির বিচারে ৬৮৪ রান বানিয়েছেন। শুধুমাত্র বাউন্ডারির বিচারে তিনি ওরেঞ্জ ক্যাপের দৌড়ে তৃতীয় স্থানে থাকতেন। ৫টি অর্ধশতরান এবং ১টি সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। তবে সেই অর্ধ শতরান গুলির মধ্যে তিনটি ৯০+ রান ছিল। তিনিই এই মৌসুমের সেরা খেলোয়াড়। দলকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিজের যোগ্যতায় তুলে ছিলেন। তবে, গুজরাটের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল রাজস্থান রয়্যালসকে। আর বৈভব হয়েছেন এই মৌসুমের সেরা খেলোয়াড়।

একাধিক পুরস্কার জেতার পর মন্তব্য করে বৈভব সূর্যবংশী বলেছেন, “এটা গর্বের মুহূর্ত, দারুণ লাগছে, এবং আমি পরের মৌসুমে আরও ভালো করার চেষ্টা করব। শুধু নিজের খেলার ওপর ভরসা রাখার চেষ্টা করি। যদি আমার মনে হয় যে প্রথম বলটা আমার জোনে আছে এবং আমি মারতে পারব, তাহলে আমি সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ি এবং সেভাবেই খেলার চেষ্টা করি।” এই মৌসুমে অনেক কিছুই শিখেছে বৈভব, মন্তব্য করে তিনি বলেছেন, “প্রতিটি ম্যাচ একই মানসিকতা নিয়ে খেলা সম্ভব নয়, আপনাকে খেলার পরিস্থিতি বুঝতে হবে এবং দলের যা প্রয়োজন সেই অনুযায়ী খেলতে হবে। আমি এ বিষয়ে অনেক কিছু শিখেছি, বিশেষ করে প্লে-অফ ম্যাচগুলোতে।” নিজের ফিটনেস নিয়ে আরও বলেন বৈভব। মন্তব্য করে তিনি বলেন, “আমাকে সব দিকে মন দিতে হবে, অনেক দিন খেলতে হবে। ফিটনেস বকেয়া রাখাটা জরুরি।

READ ALSO: IPL 2026: বিরাটের দাপুটে ইনিংসে ইতিহাস রচনা, দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল RCB !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *