ফাইনালের রাতে গুজরাটের টিম বাসে আগুন, চোট পেয়ে হাসপাতালে ভর্তি শুভমান গিল !! 1

একটানা দ্বিতীয়বারের মতন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের মঞ্চে শিরোপা জয় করলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। তৃতীয় দল হিসেবে টাইটেল ডিফেন্ড করতে সক্ষম হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স দল। মেগা ফাইনালে লড়াই করেও জয় আসলো না শুভমান গিলদের (Shubman Gill)। তবে মেগা ম্যাচে হারের শোক কাটাতে না কাটতেই সমস্যায় পড়লেন ক্যাপ্টেন শুভমান। ফাইনালের রাতে বড়সড় এক বিপদের মুখে পড়তে দেখা গিয়েছে গুজরাট টাইটান্সকে। আহমেদাবাদের হোটেল থেকে বেরিয়ে ফিরে আসার সময় গুজরাতের গোটা টিম বাসে আচমকা আগুন লেগে যায়। সেই ঘটনা জানতে পারা মাত্রই একেবারে ছুটতে থাকেন প্লেয়াররা। সূত্রের খবর, অল্পের জন্য বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে গুজরাত বাহিনী।

আগুন লাগলো গুজরাট বাহিনীর গাড়িতে

শুভমান
Gujarat Titans Team bus | Image: Twitter

প্রসঙ্গত, গতকাল আরসিবির কাছে পরাজয়ের পর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে বেরিয়ে হোটেলে পৌঁছানোর রাস্তায় ঘটে এই আপত্তিকর ঘটনা। জানা গিয়েছে, শট সার্কিট থেকেই আগুন লেগেছিল বাসটিতে। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। পরিস্থিতি ভয়ানক হয়ে উঠতে পারে দেখে তড়িঘড়ি প্লেয়ারদের নামিয়ে দেওয়া হয় বাস থেকে। এরপর প্লেয়ারদের জন্য বিশেষ গাড়ির ব্যাবস্থা করা হয়। তবে, ক্যাপ্টেন শুভমান গিল নাকি হালকা চোট পেয়েছেন। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দলের অধিনায়ক শুভমান গিল উদ্ধারকাজের সময় সামান্য আঁচড় ও হালকা পোড়া চোট পান। তবে আঘাত গুরুতর নয় এবং ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

Read More: মেসির মূর্তি সরিয়ে নতুন ঠিকানার খোঁজ! জল্পনায় সরগরম কলকাতা

তবে আগুন লাগার ঘটনায় বাঁকি কোনো প্লেয়ারেরই ক্ষতি হয়নি। তবে গুজরাত দলের বাসে আগুন লাগার ঘটনায় খুব সম্ভবত বাস চালক এবং দায়িত্বে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। উল্লেখ্য, রবিবার, হাইভোল্টেজ ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে ১৫৫ রান বানাতে সক্ষম হয় গুজরাট টাইটান্স। রান তাড়া করতে এসে, ১৮ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয় সুনিশ্চিত করে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স দল। রান তাড়া করতে এসে কিং কোহলির ব্যাট থেকে ৪২ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস দেখতে পাওয়া গিয়েছিল। অন্যদিকে আবারও একবার ট্রফির দেখা পেল না গিলের গুজরাট।

Read Also: গুজরাটের টিম বাসে আগুন, ফাইনালের হারের পরেই বড়ো বিপদে শুভমান গিল বাহিনী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *