"KKR চিনি না সৌরভ যা বলবে হবে..", ইডেন IPL'এর সেরা হ‌ওয়ার পর বিস্ফোরক সুজন মুখোপাধ্যায় !! 1

প্রতি বছর আইপিএলকে (IPL 2026) নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়। টুর্নামেন্টে এই বছর চ্যাম্পিয়ন হয়ে দৃষ্টান্ত তৈরি করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru)। আরও একটা ট্রফি জয় করে তারা ভক্তদের আশা পূরণ করেছে‌। দলের হয়ে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে নিজের জায়গা করে নেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।

রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে বিধ্বংসী ফর্মে ছিলেন এই তারকা। তবে উল্লেখ্যযোগ্য বিষয় হল এই বছর আইপিএলের সেরা স্টেডিয়াম হিসেবে নির্বাচিত হয়েছে ইডেন গার্ডেন্স। এরপরই পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের (Sujan Mukharjee) বিস্ফোরক মন্তব্য সামনে উঠে এল।

Read Also: ওপেনিংয়ে রাহানে-ঋতুরাজ, ক্যাপ্টেন হার্দিক, প্রকাশ্যে IPL 2026’এর ফ্লপ একাদশ !!

বিস্ফোরক সুজন মুখোপাধ্যায়-

"KKR চিনি না সৌরভ যা বলবে হবে..", ইডেন IPL'এর সেরা হ‌ওয়ার পর বিস্ফোরক সুজন মুখোপাধ্যায় !! 2
Sujan Mukherjee with Sourav Ganguly | Images: Twitter

কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হোম গ্রাউন্ড হিসাবে প্রতি বছর চর্চায় থাকে ইডেন গার্ডেন্স। তবে গত কয়েক বছর ফ্র্যাঞ্চাইজির পছন্দ মতো পিচ তৈরি হচ্ছে না বলে অভিযোগ সামনে আসে। কার্যত সমালোচনার মুখে পডতে হয়েছিল ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে। এবার এই স্টেডিয়াম আইপিএলের সেরার শিরোপা ছিনিয়ে নেওয়ায় বিস্ফোরক মন্তব্য করলেন পিচ কিউরেটর। তিনি শুধু সিএবি (CAB) সভাপতি সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) কথা অনুযায়ী চলবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সুজন মুখোপাধ্যায় বলেন, “কলকাতা নাইট রাইডার্স যা খুশি বলুক। এতে আমার পিচ ভালো করার জন্য এনার্জি বাড়বে। সিএবি প্রেসিডেন্ট কী বললেন সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়। গত বছর ধারাভাষ্যকাররা নিজদের এক্তিয়ার ভুলে গিয়েছিলেন। পরে বিসিসিআই মেল করে ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দিয়েছিল যে কেউ কোচ-অধিনায়ক পর্যন্ত প্রকাশ্যে পিচ নিয়ে বিবৃতি দিতে পারবে না। না মানলে শাস্তির মুখে পড়বে।”

প্লে অফেই পৌঁছাতে পারেনি KKR-

Ipl 2026
KKR | Image: Getty Images

এই বছর আইপিএলেও আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। হতাশাজনকভাবে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে শুরুতেই ধাক্কা খায় নাইট বাহিনী। প্রথম ৬ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়েছিল। তার মধ্যে একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। এরপর পরপর চার ম্যাচে জয় ছিনিয়ে নিলেও শেষ রক্ষা হয়নি। ১৪ ম্যাচের মধ্যে ৬ ম্যাচ হারের সম্মুখীন হয়ে নাইট রাইডার্স প্লে অফেই পৌঁছাতে পারেনি।

শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে মাঠে নেমেছিল রিঙ্কু সিং (Rinku Singh)’রা। এই ম্যাচে ৪০ রানে পরাজিত হয় শাহরুখ খানের (Sharuk khan) দল। রাহানে ৩৯ বলে ৬৩ রানে দুরন্ত ইনিংস খেলে প্রচেষ্টা করলেও দলের ব্যাটিং বিপর্যয় অব্যাহত ছিল। ফলে রহনেকে নেতৃত্বের দায়িত্ব থেকে বাদ দেওয়ার জন্য ইতিমধ্যেই দাবি তুলছেন ক্রিকেট ভক্তরা।‌

Read Also: ‘থ্যাঙ্ক ইউ…!’ আইপিএল শেষ হতেই ঋষভ পান্থকে ছেড়ে দিলো লখনৌ সুপার জায়েন্ট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *