সূর্যকুমার যাদব
Suryakumar Yadav | Image: Getty Images

BCCI: পরিসমাপ্তি ঘটেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2026)। গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জয় করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে অসাধারণ ব্যাটিং করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে দ্বিতীয় শিরোপা জেতালেন কিং কোহলি। আইপিএল শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে ভারতীয় দলের পথ চলা। ভারতীয় দল ঘরের মাঠেই আফগানিস্তানের মুখোমুখি হতে চলেছে। আফগান দের বিরুদ্ধে ওডিআই ও টেস্ট খেলবে ভারত। তবে, এই সিরিজের পর ভারত জুড়ে যাবে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে। সেখানে দুই দেশের বিরুদ্ধেই টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।

IPL’এর মঞ্চে সম্পূর্ণ ব্যর্থ সূর্যকুমার যাদব

Ipl 2026
Suryakumar Yadav | Image: Getty Images

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য খুব শীঘ্রই দল ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের দাবি এই সিরিজে ভারতীয় দলের হয়ে আবারও ক্যাপ্টেন্সি করতে দেখা যাবে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। সূর্যকুমার যাদবের নেতৃত্বে কয়েক মাস আগেই তৃতীয় বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব জয় করেছে টিম ইন্ডিয়া। তবে ক্যাপ্টেন সূর্যকুমার ব্যাট হাতে একেবারেই ফ্লপ। সদ্য সমাপ্ত হওয়া আইপিএলের মঞ্চেও একেবারে ভালো ছন্দে ছিলেন না স্কাই। আইপিএলে সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এই মৌসুমে ১৩টি ম্যাচে ২০.৭৭ গড়ে এবং ১৪৭.৫৪ স্ট্রাইক রেটে ২৭০ রান বানিয়েছেন এবং তাঁর ব্যাট থেকে এসেছে দুটি হাফ সেঞ্চুরি।

Read More: BCCI’এর নিয়মকে বুড়ো আঙ্গুল দেখালেন শচীন টেন্ডুলকার, IPL’এর নিয়মে বদলের দাবি তুললেন !!

গত বছর থেকেই একেবারে ছন্দে নেই সূর্য। ভারতীয় দলের হয়েও সূর্যকুমারকে ছন্দে দেখা যাচ্ছে না। বিশ্ব কাপের মঞ্চে একটি মাত্র হাফ সেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকে। খারাপ ছন্দের মধ্যে দিয়ে যাওয়ার পরও সূর্যকুমার যাদবকে ক্রমাগত সুযোগ দিতে দেখা যাচ্ছে। ইংল্যান্ড আয়ারল্যান্ডের বিরুদ্ধে স্কাই অধিনায়কত্ব করবেন এবং এই দলে বৈভব সূর্যবংশী প্রথম ডাক পেতে পারেন। তাছাড়া অলরাউন্ডার হিসাবে ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) আবার দলে ফিরে আসতে পারেন। পাশাপশি, অনবদ্য আইপিএল পারফরম্যান্সের জন্য রজত পাটিদার এবং শ্রেয়স আইয়ার কামব্যাক করতে পারেন দলে। অক্ষর প্যাটেলকে সরিয়ে দলের ভাইস ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে করতে পারে BCCI।

Read Also: ‘থ্যাঙ্ক ইউ…!’ আইপিএল শেষ হতেই ঋষভ পান্থকে ছেড়ে দিলো লখনৌ সুপার জায়েন্ট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *