গ্ৰেফতারি শুধু সময়ের অপেক্ষা, মেসি'কান্ডে আগাম জামিনের জন্য আদালতে ছুটলেন অরুপ বিশ্বাস‌‌‌ !! 1

বিশ্ব ফুটবলে ভারত এগিয়ে যাওয়ার জন্য বর্তমানে লড়াই চালাচ্ছে। আসন্ন বিশ্বকাপে (Football WC 2026) তারা সুযোগ না পেলেও দেশবাসী ফুটবলের বিশ্বযুদ্ধে আর কয়েকদিন পরেই আনন্দে মেতে উঠবে। বিশেষ করে কলকাতার ময়দানে ফুটবলকে নিয়ে অন্যরকম আবেগ দেখতে পাওয়া যায়। গত বছর লিওনেল মেসি (Lionel Messi) এই শহরে পা রেখেছিলেন।

ফলে তাকে নিয়ে স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছিল। তবে যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলের রাজপুত্রকে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনুষ্ঠান ভেস্তে যাওয়ার পিছনে সম্প্রতি আয়োজক শতদ্রু দত্ত (Satadru Dutta) প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাসের (Aroop Biswas) দিকে অভিযোগ করেছিলেন। এবার তিনি গ্রেফতার হতে পারেন বলে খবর সামনে এসেছে।‌

Read Also: ওপেনিংয়ে রাহানে-ঋতুরাজ, ক্যাপ্টেন হার্দিক, প্রকাশ্যে IPL 2026’এর ফ্লপ একাদশ !!

মেসিকে নিয়ে তৈরি হয় বিশৃঙ্খলা-

গ্ৰেফতারি শুধু সময়ের অপেক্ষা, মেসি'কান্ডে আগাম জামিনের জন্য আদালতে ছুটলেন অরুপ বিশ্বাস‌‌‌ !! 2
Lionel Messi | Images: Twitter

গত বছর মেসিকে নিয়ে ভারতে ‘গোট ইন্ডিয়া ট্যুর’ আয়োজন করা হয়েছিল। শতদ্রু দত্তের পরিচালনায় দীর্ঘ ১৪ বছর পর কলকাতায় পা রেখেছিলেন লিওনেল মেসি। ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলের রাজপুত্রকে এক ঝলক দেখার জন্য হাজার হাজার দর্শক অপেক্ষা করছিলেন। নির্ধারিত সময়ের মধ্যেই আর্জেন্টাইন তারকা মাঠে প্রবেশ করেন। কিন্তু মাঠের মধ্যেই তাকে অসংখ্য অবাঞ্ছিত ব্যক্তি ঘিরে ধরেছিলেন।

তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে মেসিকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছিল।‌ তার পরিবারের একাধিক ব্যক্তিকেও মাঠের মধ্যে দেখতে পাওয়া যায়। ফলে দর্শকরা প্রিয় ফুটবলারকে ভালোভাবে দেখতে পারছিলেন না। এর সঙ্গেই নিরাপত্তার অভাব তৈরি হওয়ায় বিশ্বকাপ জয়ী ফুটবলারকে মাঠ থেকে সঙ্গে সঙ্গে বের করে নিয়ে যাওয়া হয়। ‌এরপর মাঠে নেমে বিক্ষোভ জানাতে থাকেন টিকিট কেটে দেখতে আসা জনতা।

গ্রেপ্তার হতে পারেন অরুপ বিশ্বাস-

গ্ৰেফতারি শুধু সময়ের অপেক্ষা, মেসি'কান্ডে আগাম জামিনের জন্য আদালতে ছুটলেন অরুপ বিশ্বাস‌‌‌ !! 3
Lionel Messi | Images: Twitter

যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার ঘটনায় শতদ্রু দত্তকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছিল। তিনি জামিনে মুক্তি পাওয়ার পরেই সম্প্রতি মুখ খুলেছেন। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তিনি একাধিক অভিযোগ সামনে আনছেন। ২২ হাজার কমপ্লিমেন্টারি টিকিটের কালোবাজারি করা হয়েছিল বলেও বিস্ফোরক মন্তব্য করেন। অভিযোগের ভিত্তিতে সম্প্রতি বিধাননগর দক্ষিণ থানায় এফ‌আইআর গৃহীত হয়।

ইতিমধ্যেই নতুন করে তদন্ত শুরু হয়েছে। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে দেওয়া হয়েছে ৩ (৫)/ ৩০৮ (২)/ ৩১৮ (৪)/ ৩৫১ (২)/ ৩৫১ (২)/ ৬১ (২)’এর মতো ধারা। সূত্র অনুযায়ী খুব তাড়াতাড়ি তদন্তের কারণে বিধাননগর কমিশনারেট ডেকে পাঠাতে পারে তাকে। ফলে তিনি যুবভারতী কান্ডে গ্ৰেফতার হতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই সম্ভাবনার জন্য বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন জানালেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

Read Also: ‘থ্যাঙ্ক ইউ…!’ আইপিএল শেষ হতেই ঋষভ পান্থকে ছেড়ে দিলো লখনৌ সুপার জায়েন্ট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *