'ঘাড় ধাক্কা দিয়ে ওকে...' পন্থ ক্যাপ্টেনসি ছাড়তেই গোয়েঙ্কার উপর ক্ষুব্ধ ললিত মোদি, করলেন এই মন্তব্য !! 1

সম্প্রতি পরিসমাপ্তি ঘটলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2026)। টানা দ্বিতীয় বারের জন্য আইপিএল খেতাব জয় করে নিলো রজত পাটিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB) দল। টুর্নামেন্ট জুড়ে অনবদ্য পারফরম্যান্স ছিল আরসিবির। গুজরাতকে তাদের ঘরের মাঠে নাস্তানাবুদ করে শিরোপা জয় করলো আরসিবি। রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের ভাগ্য একেবারে বদলে গিয়েছে। একটি দলের অধিনায়কের উপর বিরাট বড় দায়িত্ব থাকে। দলকে সঠিকভাবে পরিচালনা করা, দলের কৌশলগত সিদ্ধান্ত সব মিলিয়ে একটা বাড়তি চাপ থাকে তার ওপর। কিন্তু সেই সব দিক থেকেই সফলতার গল্প লিখলেন রজত পাটিদার। তবে, ক্যাপ্টেন্সির দিক থেকে ব্যর্থ হয়েছেন লখনৌ সুপার জায়েন্টসের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)।

ক্যাপ্টেনসি থেকে সরে দাঁড়ালেন ঋষভ পন্থ

Ipl 2026 ঋষভ পন্থ
Rishabh Pant and Rinku Singh | Image: Getty Images

তাই তিনি নিজেই আইপিএলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছিলেন টিম ম্যানেজমেন্ট কে।যদিও এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হয়েছে তবুও এর পিছনের কারণগুলো নিয়ে আপাতত জল্পনা চলছে। কারণ মাঠের ভেতরের সম্পর্ক এবং মাঠের বাইরে সম্পর্ক এই দুই প্রভাব ফেলে একটা দলের ভবিষ্যৎ নির্ধারনে। এই প্রসঙ্গে আইপিএলের স্রষ্টা ললিত মোদির (Lalit Modi) বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি সরাসরি লখনৌয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কার (Sanjeev Goenka) বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তিনি এমন একটি পরিবেশ তৈরি করেছিলেন যেখানে খেলোয়াড়ের স্বাধীনতা এবং স্বচ্ছন্দ ক্ষতিগ্রস্ত হয়। জনসমক্ষে অপমানজনক পরিস্থিতি একজন খেলোয়াড়ের পক্ষে কতটা মানসিক চাপ পড়ে। এই ধরনের পরিবেশ একজন তরুণ খেলোয়াড় ক্যারিয়ারের জন্য ক্ষতিকর।

Read More: “পচা ফুল হয়ে যাইনি..”, ইডেন IPL’এর সেরার স্টেডিয়াম হতেই সমালোচকদের একহাত নিলেন সৌরভ গাঙ্গুলী !!

একজন অধিনায়ক হিসেবে পান্থের ভূমিকা শুধুমাত্র মাঠের পারফরমেন্সের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তিনি দলের মুখ এবং ভবিষ্যতের প্রতীক হিসেবেও চিহ্নিত ছিলেন। ২৭ কোটি টাকায় তাকে দলে নেওয়া হয়েছিল। মালিক নিজেই তাকে দীর্ঘমেয়াদী প্রতিক হিসেবে চিহ্নিত করেছিলেন এবং মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার মত কিংবদন্তিদের সারিতে দেখার স্বপ্ন দেখানো হয়েছিল। কিন্তু বাস্তবতা সেই পরিকল্পনাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সম্প্রতি আইপিএল চলাকালীন বেশ কিছু ঘটনায় দলের অভ্যন্তরীণ অস্থিরতা প্রকাশ পেয়েছে কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর আলোচনা আরো জোরালো হয়েছে। ভাইরাল ভিডিও ক্লিপে দেখা গেছে মালিক এবং দলের কিছু সদস্যদের সঙ্গে উত্তপ্ত আলোচনা চলছে। এমত পরিস্থিতিতে অধিনায়কের পক্ষে নিজের ভূমিকা পালন করা কঠিন হয়ে পড়ে। পন্থ নিজেও একাধিকবার প্রকাশ্যে দলের প্রতি প্রতিশ্রুতি এবং মালিকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এবং কঠিন সময়ে দলের পাশে থাকার বার্তাও দিয়েছেন।

গোয়েঙ্কাকে একহাত নিলেন ললিত

ঋষভ পন্থ
Sanjiv Goenka and Rishabh Pant | Image: Twitter

আপাতত লখনৌ সুপার জয়েন্ট এক বড় পরিবর্তনের পথে হাঁটছে। ২০২৭ সালের মেঘা নিলাম এর আগে দলকে তারা নতুনভাবে পরিবর্তন করতে চাইছে। পাশাপশি, ললিত তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ঋষভ পন্থকে দীর্ঘমেয়াদে দলে রাখার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তিনি মালিকপক্ষের আচরণ ও জনসমক্ষে অপমানের কারণে দল ছাড়তে বাধ্য হয়েছেন। কোনো খেলোয়াড় নিলামে নির্বাচিত হওয়ার পর সহজে দল পরিবর্তনের সুযোগ পান না। তাই মালিক বা কর্তৃপক্ষের কারণে যদি দলে বিরূপ ও মানসিকভাবে ক্ষতিকর পরিবেশ তৈরি হয়, তবে তা খেলোয়াড়দের জন্য অন্যায্য। খেলোয়াড়দের ফ্রাঞ্চাইজি মালিক বা মালকিনদের বিরুদ্ধে  অভিযোগ জানানোর জন্য একটি গোপন ও স্বাধীন ব্যবস্থা চালু করা প্রয়োজন। এমনকি, দল মালিকদের খেলোয়াড়দের সঙ্গে সরাসরি হস্তক্ষেপ ও মেলামেশার উপর নিষেধাজ্ঞা রাখতে হবে। খেলোয়াড়দের মানসিক ভাবে ও পেশাদার ভাবে থাকতে চাইলে আইপিএলে নতুন নীতিমালা প্রণয়ন জরুরি।

Read Also: ‘থ্যাঙ্ক ইউ…!’ আইপিএল শেষ হতেই ঋষভ পান্থকে ছেড়ে দিলো লখনৌ সুপার জায়েন্ট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *