ওপেনার বৈভব-বাদ ক্লাসেন, এই বছর IPL'এর সেরা একাদশ এল প্রকাশ্যে !! 1

শেষ হল ২০২৬ সালের আইপিএলের (IPL 2026) মহাযুদ্ধ। রবিবার ফাইনালে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও গুজরাট টাইটান্স (Gujarat Titans)। এই ম্যাচে ব্যাট হাতে বিরাট কোহলি (Virat Kohli) দুরন্ত ইনিংস খেলে নতুন অধ্যায় রচনা করেন। তার লড়াইয়ে দ্বিতীয়বারের মতো ট্রফি জয় করে আরসিবি। এছাড়াও এই বছর টুর্নামেন্টে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad) দুরন্ত পারফর্মেন্স করে ট্রফি জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল। একাধিক ক্রিকেটার ব্যাট এবং বল হাতে নিজেদের প্রমাণ করছেন। এখনে এই বছর আইপিএলের সেরা একাদশ নিয়ে এবার আলোচনা করা হল।

Read More: IPL 2026: আবারও সিংহাসনে RCB! শিরোপা জয়ের পর জমকালো সেলিব্রেশনে মেতে উঠল কোহলি সহ পুরো দল

RCB’এর ঐতিহাসিক জয়-

ওপেনার বৈভব-বাদ ক্লাসেন, এই বছর IPL'এর সেরা একাদশ এল প্রকাশ্যে !! 2
RCB | Images: Getty Images

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই বছর আইপিএলেও ট্রফি জয় করে অনন্য নজির স্থাপন করেছে। রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে তারা প্রথম থেকেই দুরন্ত ফর্মে ছিল। রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে প্রতিপক্ষদের একটুও জায়গা ছেড়ে দেয়নি আরসিবি। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রজত পাটিদার। গুজরাট প্রথম ইনিংসে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে গিয়েছিল। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হাল ধরেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundor)।

তিনি অপরাজিত অর্ধশতরান হাঁকিয়ে দলের কার্যত সম্মান রক্ষা করেন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ১৫৬ রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ও বিরাট কোহলি। দুজনে মিলে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। রবিবার কিং কোহলির ব্যাট থেকে আসে ৪২ বলে অপরাজিত ৭৫ রান। ৯ টি চার এবং ৩ টি ছক্কা হাঁকান এই তারকা। ভেঙ্কটেশ আইয়ারের ব্যাট থেকে এসেছিল ১৬ বলে ৩২ রান।

IPL’এর সেরা একাদশ-

বৈভব, IPL 2026
Vaibhav Suryavanshi | Image: Getty Images

এই বছর আইপিএলে ওপেনার হিসেবে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) দুরন্ত ফর্মে ছিলেন। তিনি ১৬ ম্যাচে ৭৭৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন। এর সঙ্গেই ব্যাট হাতে শুভমান গিল (Shubman Gill), বিরাট কোহলি‌ও (Virat Kohli) এই বছর যথেষ্ট প্রভাব ফেলেছিলেন। অন্যদিকে বোলিং বিভাগে কাগিসো রাবাডা (Kagiso Rabada), ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) থেকে জোফ্রা আর্চার‌ (Jofra Archer) বিশেষ নজর কাড়েন। ফলে তারা অবশ্যই সেরা একাদশে জায়গা পাওয়ার যোগ্য।‌ উল্লেখ্য এই বছর আইপিএলে রাবাডা ১৭ বলে ২৯ টি উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছেন।

সেরা নির্বাচিত একাদশ-

বৈভব সূর্যবংশী, শুভমান গিল, বিরাট কোহলি, ঈশান কিষাণ (উইকেটকিপার), রজত পাটিদার (অধিনায়ক), জোফ্রা আর্চার‌, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, কাগিসো রাবাডা, সুনীল নারিন

ইমপ্যাক্ট প্লেয়ার- সাই সুদর্শন, রসিক সালাম দার

Read Also: মাত্র ১৫ বছরেই IPL-এর MVP! ৭২ ছক্কা হাঁকিয়ে নজির গড়লেন বৈভব সূর্যবংশী

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *