প্রতি বছর আইপিএলের (IPL 2026) হাইভোল্টেজ ম্যাচগুলির দিকে ক্রিকেট ভক্তদের বিশেষ নজর থাকে। গতকাল এই বছর টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও গুজরাট টাইটান্স (Gujarat Titans)। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কার্যত শুভমান গিলদের (Shubman Gill) উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো ট্রফি জয় করেছে রজত পাটিদাররা (Rajat Patidar)।
পরপর দুই বছর চ্যাম্পিয়ন হয়ে আরসিবি নতুন ইতিহাস রচনা করেছে। অন্যদিকে এই বছর আইপিএলে একাধিক ক্রিকেটারদের জ্বলে উঠতে দেখা যায়। ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এই বছর আইপিএলের সমস্ত পুরস্কার বিজয়ীদের তালিকা এখানে তুলে ধরা হল।
Read More: IPL 2026: আবারও সিংহাসনে RCB! শিরোপা জয়ের পর জমকালো সেলিব্রেশনে মেতে উঠল কোহলি সহ পুরো দল
ইতিহাস লিখল RCB-

গত বছর প্রথমবারের মতো বিরাট কোহলির নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ট্রফি জয় করে। এই বছর টুর্নামেন্টেও প্রথম থেকেই দাপট বজায় রেখেছিল তারা। রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রজত পাটিদার। গুজরাট ব্যাটিং করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে। একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় তারা। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে একমাত্র হাল ধরেছিলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundor)। তিনি ৩৭ বলে অপরাজিত ৫০ রান করে জ্বলে ওঠেন।
তার ব্যাট থেকে আসে ৫ টি চার। দ্বিতীয় ইনিংসে ১৫৬ রান তাড়া করতে মাঠে নেমেছিল আরসিবি। ওপেনিং করতে নেমে দুরন্ত শুরু করেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ও বিরাট কোহলি (Virat Kohli)। ১৬ বলে ৩২ রান আসে ভেঙ্কটেশের ব্যাট থেকে। বিরাট কোহলি করেন ৪২ বলে অপরাজিত ৭৫ রান। ৯ টি চার এবং ৩ টি ছক্কা হাঁকান এই তারকা। ফলে ৫ উইকেটে জয় তুলে নিয়ে আইপিএলের নতুন অধ্যায় রচনা করে বেঙ্গালুরু।
এই বছর আইপিএলে পুরস্কার জয়ের তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী। তিনি সবাইকে পিছনে ফেলে একাই ছিনিয়ে নিয়েছেন ৫ টি অ্যাওয়ার্ড। ফলে বর্তমানে চর্চায় উঠে এসেছেন এই তারকা।
আইপিএলের দলগুলির পুরস্কার-
চ্যাম্পিয়ন: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
রানার্স আপ: গুজরাট টাইটান্স
তৃতীয় স্থান অধিকারী: রাজস্থান রয়্যালস
চতুর্থ স্থান অধিকারী: সানরাইজার্স হায়দ্রাবাদ
আইপিএলের ব্যক্তিগত পুরস্কার-

অরেঞ্জ ক্যাপ: বৈভব সূর্যবংশী (৭৭৬ রান)
পার্পেল ক্যাপ: কাগিসো রাবাডা (২৯ উইকেট)
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: বৈভব সূর্যবংশী
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: পাঞ্জাব কিংস
সুপার স্ট্রাইকার অফ দ্যা সিজন: বৈভব সূর্যবংশী
সর্বাধিক ছয়: বৈভব সূর্যবংশী (৭২ টি)
সর্বাধিক চার: সাই সুদর্শন (৭৫ টি)
ইমার্জিং প্লেয়ার: বৈভব সূর্যবংশী
সেরা ক্যাচ: মনিশ পান্ডে, ১০ লক্ষ টাকা
সেরা স্টেডিয়াম: ইডেন গার্ডেন্স
ফাইনালের ম্যান অফ দ্যা ম্যাচ: বিরাট কোহলি