"যা স্বপ্ন ছিল পূরণ হয়ে গেছে..", ক্রিকেট জীবনের শেষ প্রান্তে IPL থেকে অবসর নিয়ে বিরাটের মন্তব্য !!! 1

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) মুখোমুখি হয়েছিল শক্তিশালী প্রতিপক্ষ গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে। গত বছর ট্রফি জয়‌ করার পর এই বছর‌‌ও আরসিবি ভক্তদের আত্মবিশ্বাস দেয়। প্রথম থেকেই তারা গুজরাটকে চাপের মুখে রেখেছিল। দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি (Virat Kohli) দলের ব্যাটিং অর্ডারকে সামনে নেতৃত্বে দেন।

দলের হয়ে দ্বিতীয়বারের মতো ট্রফি জয় করে নতুন ইতিহাস রচনা করেন এই তারকা। কোহলি তরুণ ক্রিকেটারদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য ইতিমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। এবার ম্যাচ শেষে আইপিএল থেকেও অবসের বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন এই তারকা।

Read More: “৩০ কোটি টাকা দেব..”, বৈভবকে নিতে মরিয়া ফ্রাঞ্চাইজিগুলি, চুরমার হবে টাকার রেকর্ড !!

দুরন্ত ফর্মে বিরাট কোহলি-

"যা স্বপ্ন ছিল পূরণ হয়ে গেছে..", ক্রিকেট জীবনের শেষ প্রান্তে IPL থেকে অবসর নিয়ে বিরাটের মন্তব্য !!! 2
Virat Kohli | Image: Getty Images

বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান। তিনি এই বছর টুর্নামেন্ট‌ও পাল্লা দিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে বেঙ্গালুরুকে আত্মবিশ্বাস দেন। আজ ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্স প্রথম ইনিংসে চাপের মুখে পড়ে গিয়েছিল। তারা ওয়াশিংটন সুন্দরের (Washington Sundor) ব্যাটিং’এ ভর করে শেষ পর্যন্ত ১৫৫ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে বিরাট কোহলি হাল ধরেছিলেন।‌

তিনি মাথা ঠাণ্ডা রেখে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। আজ শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে থেকে দলকে ঐতিহাসিক জয় ছিনিয়ে এনে দেন এই তারকা‌। কিং কোহলি আজ ৪২ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন। তার ব্যাট থেকে আসে ৯ টি চার এবং ৩ টি ছয়। ফলে আরসিবি ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে দ্বিতীয়বারের মতো ট্রফি জয় করে।

অবসরের জল্পনা উস্কে দিলেন বিরাট-

"যা স্বপ্ন ছিল পূরণ হয়ে গেছে..", ক্রিকেট জীবনের শেষ প্রান্তে IPL থেকে অবসর নিয়ে বিরাটের মন্তব্য !!! 3
Virat Kohli | Image: Getty Images

ম্যাচ শেষে বিরাট কোহলি বলেন, “আমি দলের কয়েকজনকে বলেছিলাম গত বছরের মতো অতটা চাপ লাগছে না। আজ রাতে ক্রিকেটারদের সংযম এবং তাদের শান্ত থাকা দলকে সাহায্য করেছে। যে সমস্ত ক্রিকেটাররা আমার আশেপাশে আছে তাতে আমায় অতিরিক্ত চাপ নিতে হয়নি। আইপিএল ট্রফি জয় করার জন্য সকলেই স্বপ্ন দেখে। ট্রফি জয় করা এবং এখানে এসে দাঁড়ানোর কথা আমি অনেকবার ভেবেছি। আমাদের দলে এমন অনেক তরুণ ক্রিকেটার আছে যারা আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করেন।

আমি সবসময় স্বপ্ন দেখেছি দলের হয়ে ফাইনালে এইরকম পারফর্মেন্স করার। ম্যাচ জয়ী ইনিংস খেলা।” স্বপ্নপূরণ হয়ে গেছে মানে কি এবার আইপিএল থেকে বিরাট কোহলি অবসর নেবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য আইপিএলের ইতিহাসে বিরাট ২৮৩ টি ম্যাচে ৯৩৩৬ রান সংগ্রহ করেছেন। তার ব্যাট থেকে এসেছে ৯ টি শতরান ও ৬৮ টি অর্ধশতরান।

Read Also: বৈভবের পারফর্মেন্স নিয়ে উচ্ছ্বসিত অমিতাভ বচ্চন, আবেগঘন পোস্টে বিস্ময় প্রকাশ বিগ-বি’র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *