এই বছর আইপিএলের (IPL 2026) ম্যাচগুলি নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে। বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট থাকার কারণে প্রথমদিকে সময়সূচি তৈরি করতে বিসিসিআইকে (BCCI) সমস্যার মুখে পড়তে হয়েছিল। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের মধ্যে ইডেন গার্ডেন্সে সফলভাবে ম্যাচগুলো আয়োজন করার ক্ষেত্রে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এই বছর আইপিএলে ভালো পারফর্ম্যান্স করতে না পারলেও ইডেনের মাথায় উঠেছে সেরার শিরোপা। এরপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমালোচকদের উদ্দেশ্যে বার্তা দিলেন সিএবি (CAB) সভাপতি সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।
Read More: IPL 2026: আবারও সিংহাসনে RCB! শিরোপা জয়ের পর জমকালো সেলিব্রেশনে মেতে উঠল কোহলি সহ পুরো দল
শেষ হল আইপিএলের মহারণ-

এই বছর আইপিএলে প্রথম থেকেই শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru)। লিগ পর্বে পয়েন্ট তালিকায় তারা শীর্ষস্থানে শেষ করে। প্লে অফের দুরন্ত লড়াই করে ফাইনালে পৌঁছে যায়। অন্যদিকে গুজরাট টুর্নামেন্টও শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে দুরন্ত ছন্দে ছিল। ফলে এই দুই দলের ফাইনাল ম্যাচ নিয়ে রবিবার ক্রিকেটের ময়দান জমজমাট হয়ে ওঠে। ম্যাচে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রজত পাটিদার (Rajat Patidar)।
এই ম্যাচে চাপের মুখে দাঁড়িয়ে ওয়াশিংটন সুন্দরের (Washington Sundor) ইনিংসে কার্যত মুখ রক্ষা করে গুজরাট। ১৫৬ রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন বিরাট কোহলি (Virat Kohli) ও ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। দুজনে মিলে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। গতকাল কিং কোহলির ব্যাট থেকে আসে ৪২ বলে অপরাজিত ৭৫ রান। হাঁকান ৯ টি চার এবং ৩ টি ছয়। ফলে বেঙ্গালুরু ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয়।
সমালোচকদের বার্তা সৌরভের-

এই বছর আইপিএলে সেরা স্টেডিয়াম হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছে ইডেন গার্ডেন্স। সাম্প্রতিক সময় ইডেনকে নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। গত বছর ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) বিপক্ষে টেস্ট ম্যাচ মাত্র তৃতীয় দিনে শেষ হয়ে যায়। কোনো ইনিংসের রান ২০০ রানে পৌঁছায়নি। দ্বিতীয় ইনিংসে ৯৩ রানে অলআউট হয়ে গিয়েছিল ব্লু ব্রিগেডরা। ফলে পিচ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। এছাড়াও সিএবির অভ্যন্তরে কোচ নিয়োগ দুর্নিতি নিয়েও বর্তমানে ডামাডোল চলছে।
এর মধ্যেই আইপিএলে ইডেন সেরা স্টেডিয়াম হওয়ার পর সমালোচকদের বার্তা দিলেন সৌরভ গাঙ্গুলী। সিএবির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া থেকে মহারাজের বার্তা পোস্ট করা হয়। তাতে উল্লেখ করা হয়েছে, “বাসি ফুল বিষয়ের সমস্ত ভুয়ো ও উদ্দেশ্যপ্রণোদিত খবরের মাঝেই ইডেন আইপিএলের সেরা পিচ ও মাঠের পুরষ্কার পেয়েছে। ফলে বোঝা যাচ্ছে অনন্ত ক্রিকেটটা তাজা ছিল। ইডেনে ক্রিকেট নিজের মহিমায় বজায় রয়েছে।
যারা ইচ্ছাকৃতভাবে রাজনৈতি করতে চান এবং এই স্বনামধন্য প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন করতে চান তাদের কোনো জায়গা নেই। এই অ্যাসোসিয়েশন কোনো ব্যাক্তির থেকেও বড়ো। আশা করি কিছু ব্যাক্তি অন্তত এদিকে নজর দিচ্ছেন।”