IPL 2026-এ বৈভব ঝড়! রেকর্ড গড়ে ৫ পুরস্কার জিতলেন বিহারের বিস্ময় 1

IPL 2026: টানা দ্বিতীয় বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়ে উঠলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। টস হেরে প্রথমে ব্যাটিং করে মাত্র ১৫৫ রানে শেষ হয় গুজরাটের ব্যাটিং। ভুবনেশ্বর, রাশিকদার সালাম ও জস হ্যাজেলউড অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন। রান তাড়া করতে এসে বিরাট কোহলির দুরন্ত ৭৫ রানের ইনিংসে জয় সুনিশ্চিত করে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স দল। ক্রিকেটে নতুন তারকার আবির্ভাব নতুন কিছু নয়, কিন্তু ২০২৬ আইপিএল মৌসুমে এমন এক তারকার আবির্ভাব হয়েছে যিনি তার ব্যাটিংয়ে গোটা ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করছে। তিনি হলেন বৈভব সূর্যবংশি (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সে আইপিএলের মঞ্চে তিনি যেভাবে তার ব্যাটিংয়ে ঝড় তুলেছেন তা বহু অভিজ্ঞ ক্রিকেটারের পক্ষেও কঠিন। এই মৌসুমে রাজস্থান ফাইনালে উঠতে না পারলেও বৈভবের পারফরম্যান্স এক উচ্চমাত্রায় নিয়ে গেছে। ১৬ ম্যাচে ৭৭৬ রান, স্ট্রাইক রেট ২৩৭.৩১।

এই মৌসুমে (IPL 2026) সবচেয়ে আলোচিত ক্রিকেটারদের মধ্যে একজন হলেন বৈভব। তার ব্যাট থেকে এসেছে মোট ৭২ টি ছক্কা। যা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেই সাথে তিনি সর্বাধিক ছক্কার পুরস্কারের প্রধান দাবিদার হয়ে উঠেছেন। যেখানে দ্বিতীয় স্থানে থাকা ব্যাটারের ছক্কার সংখ্যা ৪৩, সেখানে তিনি ৭২ পেরিয়ে গিয়েছেন। এটাই তার ধারাবাহিকতার অন্যতম প্রমাণ। সবসময় আক্রমণাত্মক ব্যাটিং খেলেছেন তার এই নির্ভীকতা দলকে একাধিকবার জয়ের মুখ দেখিয়েছে। এছাড়াও বৈভবের ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো। পুরো মরসুম জুড়ে তিনি বড় রান করেছেন। তাই ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন পুরস্কারেরও তিনি অন্যতম দাবিদার ছিলেন তিনি। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জেরেই তাকে এই মৌসুমের ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন পুরস্কারও দেওয়া হয়েছে।

Read More: “যা স্বপ্ন ছিল পূরণ হয়ে গেছে..”, ক্রিকেট জীবনের শেষ প্রান্তে IPL থেকে অবসর নিয়ে বিরাটের মন্তব্য !!!

৫টি পুরস্কার জিতে নিয়েছেন বৈভব

বৈভব, IPL 2026
Vaibhav Suryavanshi | Image: Getty Images

পাশাপশি, তার স্ট্রাইক রেট ২৩৭ এর বেশি যা আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক কথায় অবিশ্বাস্য। সেই কারণে তুমি সুপার স্ট্রাইকার অফ দি সিজন পুরস্কারে ও তাকে অন্যদের থেকে এগিয়ে রেখেছে। এছাড়া মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরস্কারও নিজের নামে করেছেন। তার এমভিপি পয়েন্ট ৪৩৬.৫ যা প্রমাণ করে যে তিনি শুধু রানই করেননি, দলের জন্য বড় ভূমিকা পালন করেছেন। আর দ্বিতীয় স্থানে থাকা কাগিসো রাবাদার পয়েন্ট ৪১২। সবশেষে আসে অরেঞ্জ কাপ। সেটাও বৈভবের মাথাতেই উঠেছে। বৈভব এই মৌসুমে সর্বাধিক রান করেছেন। ৭৭৬ রান নিয়ে তিনি অন্যদের থেকে অনেক এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে ৭৩২ রান নিয়ে রয়েছে শুভমন গিল এবং ৭২২ রানে অভিযান শেষ করেছেন সাই সুদর্শন। সব মিলিয়ে তিনি পেয়েছেন ৪৫ লক্ষ টাকা ও সঙ্গে একটা ‘টাটা সিয়েরা’ গাড়ি।

Read Also: IPL 2026: একার ৫ টি অ্যাওয়ার্ড জয়ে বৈভবের চমক, IPL’এ আর কে কোন পুরষ্কার পেলেন জানুন বিস্তারিত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *