এই বছর গুজরাট টাইটান্স (Gujarat Titans) শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ট্রফি জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে মাঠে নামে। কিন্তু এই হাইভোল্টেজ ম্যাচে একেবারেই প্রভাব ফেলতে পারিনি গুজরাট। প্রথম থেকেই চাপের মুখে ছিল। ফলে শেষ পর্যন্ত রজত পাটিদাররা (Rajat Patidar) দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে ট্রফি জয় করে। এর সঙ্গেই দ্বিতীয়বারের মতো আরসিবি চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস রচনা করেছে। এর মধ্যেই ম্যাচ শেষে বাড়ি যাওয়ার পথে গিলদের বাসে আগুন লেগে যাওয়ার ঘটনা সামনে এসেছে। যা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য।
Read More: IPL 2026: আবারও সিংহাসনে RCB! শিরোপা জয়ের পর জমকালো সেলিব্রেশনে মেতে উঠল কোহলি সহ পুরো দল
লজ্জার হার গুজরাট টাইটান্সের-

এই বছর আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে কার্যত উড়িয়ে দিয়ে ফাইনালে প্রবেশ করেছিল গুজরাট টাইটান্স। কিন্তু ট্রফি জয়ের লড়াইয়ে ঘরের মাঠে দাপট বজায় রাখতে পারিনি গিল বাহিনী। রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রজত পাটিদার। প্রথম থেকেই ব্যাঙ্গালুরুর হয়ে বল হাতে জ্বলে ওঠেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) থেকে জশ হ্যাজেলউড (Josh Hazlewood), রশিক সালাম দার (Rasikh Salam Dar)। ফলে গুজরাট ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায়।
এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হাল ধরেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundor)। তিনি ৩৭ বলে অপরাজিত ৫০ রান করে দলের সম্মান রক্ষা করেন। ৫ টি চার হাঁকাতে সক্ষম হন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ১৫৬ রান তাড়া করতে মাঠে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি একাই দায়িত্ব কাঁধে তুলে নেন। ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন এই তারকা। বিরাট ৪২ বলে করেন অপরাজিত ৭৫ রান। তিনি ইনিংসটি ৯ টি চার এবং ৩ টি ছয় দিয়ে সাজিয়েছিলেন।
গুজরাট দলের বাসে আগুন-

গতকাল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ঘরের মাঠে গুজরাট টাইটান্সের হারে ভক্তদের আশা ভঙ্গ হয়। ক্রিকেটারদের চোখ-মুখেও হতাশার ছাপ ধরা পড়েছিল। এর মধ্যেই পুরো দল বড়ো বিপর্যয়ের থেকে একটুর জন্য রক্ষা পেল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে শুভমান গিলরা টিম হোটেলে ফিরছিলেন। তারা যেই বাসে ফিরছিলেন তাতে হঠাৎ করে আগুন লেগে যায়। ফলে চাঞ্চল্য তৈরি হয়েছিল। তৎপরতার সঙ্গে ক্রিকেটারদের নামিয়ে আনা হয়।
সূত্র অনুযায়ী বাসে সর্টসার্কিটের কারণে ধোঁয়া বেরিয়ে আসছিল। বড়ো দুর্ঘটনা ঘটতে পারতো বলে মনে করছে বিশেষজ্ঞরা। অন্যদিকে এই ঘটনার কারণে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় সাই সুদর্শনদের (Sai Sudarshan)। শেষে ম্যানেজমেন্টের পক্ষ থেকে অন্য একটি বাস আয়োজন করা হয়েছিল। এই বাসে করে টিম হোটেলে ফেরেন গুজরাট টাইটান্সের ক্রিকেটাররা।