বিরাটের দাপুটে ইনিংসে ইতিহাস রচনা, দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল RCB !! 1

আজ আইপিএলের (IPL 2026) ফাইনালে ক্রিকেটের লড়াই প্রথম থেকেই জমজমাট হয়ে উঠেছিল। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru)। প্রথম ইনিংসে ব্যাটিং করতে এসে বিপর্যয়ের মুখে পড়ে শুভমান গিলরা (Shubman Gill)। চাপের মুখে দাঁড়িয়ে একমাত্র ভরসা দিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundor)। ফলে ১৫৬ রানের লক্ষ্যমাত্রা দেয় গুজরাট টাইটান্স (Gujarat Titans)। এই রান তাড়া করতে নেমে বিরাট কোহলি (Virat Kohli) আজ দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তিনি আজ শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে দলকে ঐতিহাসিক জয় ছিনিয়ে এনে দিলেন।

ওয়াশিংটনের অদম্য লড়াই-

বিরাটের দাপুটে ইনিংসে ইতিহাস রচনা, দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল RCB !! 2
RCB vs GT | Image: Getty Images

আজ গুজরাটের হয়ে ওপেনিং করতে নেমে ১২ বলে মাত্র ১২ রান করে মাঠ ছাড়েন সাই সুদর্শন (Sai Sudarshan)। অপর ওপেনার শুভমান গিল‌ও ভরসা দিতে পারেননি। তিনি ৮ বলে ১০ রান করে ড্রেসিংরুমে ফিরে যান। এরপর জস বাটলার (Jos Buttler) ২৩ বলে ১৯ রানে আউট হয়ে গেলে দল ছন্দ হারিয়ে ফেলে। নিশান্ত সিন্ধু (Nishant Sindhu) ১৮ বলে ২০ রান করে কার্যত আত্মসমর্পণ করেছিলেন। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে একমাত্র ওয়াশিংটন সুন্দর মাথা ঠান্ডা রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।

তিনি শেষ পর্যন্ত ক্রিজে দাঁড়িয়ে ছিলেন। ৩৭ বলে অপরাজিত অর্ধশতরান করেন এই তারকা। তিনি হাঁকান ৫ টি চার। ফলে গুজরাট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে নিতে সক্ষম হয়। আজ বেঙ্গালুরুর হয়ে বল হাতে জ্বলে উঠেছিলেন রসিক সালাম দার (Rasikh Salam Dar)। তিনি ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করেন। এছাড়াও ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে তুলে নেন ২ টি গুরুত্বপূর্ণ উইকেট। জশ হ্যাজেলউড (Josh Hazlewood) ৪ ওভারে ৩৭ রান দিয়ে দখলে করেন ২ টি উইকেট।

Read More: “৩০ কোটি টাকা দেব..”, বৈভবকে নিতে মরিয়া ফ্রাঞ্চাইজিগুলি, চুরমার হবে টাকার রেকর্ড !!

দুরন্ত জয় RCB’এর-

বিরাটের দাপুটে ইনিংসে ইতিহাস রচনা, দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল RCB !! 3
RCB vs GT | Image: Getty Images

আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেনিং করতে আসেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ও বিরাট কোহলি। দুজনে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ভেঙ্কটেশ আজ ১৬ বলে ৩২ রান করেন‌। তার ব্যাট থেকে আসে ৪ টি চার এবং ২ টি ছয়‌। এরপর দেবদত্ত পাড্ডিকাল (Devdutt Padikkal) ৪ বলে ১ রান করে ফিরে যান। এইরকম পরিস্থিতিতে কিং কোহলি রজত পাটিদারের (Rajat Patidar) সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন।

অধিনায়ক আজ বড়ো ইনিংস গড়তে পারেননি। তিনি ১৩ বলে ১৫ রান করেন। বল হাতে গুজরাটের হয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করেন রশিদ খান (Rashid Khan)। তবে টিম ডেভিড (Tim David) ১৭ বলে ২৪ রান করে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। ফলে ৩ টি চার এবং ১ টি ছয় আসে তার ব্যাট থেকে। আজ বিরাট কোহলি ৪২ বলে অপরাজিত ৭৫ রান করেন। তার ব্যাট থেকে আসে ৯ টি চার এবং ৩ টি ছয়।

জিতেশ শর্মা (Jitesh Sharma) করেন ১৪ বলে অপরাজিত ১১ রান। ফলে বেঙ্গালুরু ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। ফলে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএল ট্রফি জয় করল আরসিবি। উল্লেখ্য আজ গুজরাটের হয়ে রশিদ খান (Rashid Khan) ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করেন।

Read Also: বৈভবের পারফর্মেন্স নিয়ে উচ্ছ্বসিত অমিতাভ বচ্চন, আবেগঘন পোস্টে বিস্ময় প্রকাশ বিগ-বি’র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *