আইপিএলে (IPL 2026) আজ হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও গুজরাট টাইটান্স (Gujarat Titans)। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্যাচ ঘিরে ভক্তদের উন্মাদনা রয়েছে তুঙ্গে। টসে জিতে আজ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রজত পাটিদার (Rajat Patidar)। প্রথম ইনিংসে একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় গুজরাট। টপ অর্ডার সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে একমাত্র হাল ধরেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundor)। তিনি মাথা ঠাণ্ডা রেখে আজ স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ফলে মুখ রক্ষা করে গিল বাহিনী।
Read More: “৩০ কোটি টাকা দেব..”, বৈভবকে নিতে মরিয়া ফ্রাঞ্চাইজিগুলি, চুরমার হবে টাকার রেকর্ড !!
গুজরাটের কঠিন লড়াই-

আজ গুজরাট টাইটান্সের হয়ে ওপেনিং করতে মাঠে নেমেছিলেন শুভমান গিল (Shubman Gill) ও সাই সুদর্শন (Sai Sudarshan)। দুজনে আজ দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হন। ১২ বলে মাত্র ১২ রান করে মাঠ ছাড়েন সুদর্শন। ৮ বলে ১০ রান আসে শুভমানের ব্যাট থেকে। এরপর নিশান্ত সিন্ধু (Nishant Sindhu) হাল ধরার চেষ্টা করলেও তা কাজে আসেনি। নিশান্ত ১৮ বলে ২০ রান করেন। এরপর জস বাটলার (Jos Buttler) ২৩ বলে ১৯ রানে আউট হয়ে গেলে দল বিপর্যয়ের মুখে পড়ে যায়।
আজ বল হাতে ভরসা হয়ে ওঠেন ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) থেকে জশ হ্যাজেলউড (Josh Hazlewood), ভুবনেশ্বর কুমাররা (Bhuvneshwar Kumar)। তবে চাপের মুখে দাঁড়িয়ে হাল ধরেন ওয়াশিংটন সুন্দর। তিনি এক দিক থেকে ধরে রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত ক্রিজে দাঁড়িয়ে থাকেন ৩৭ বলে অপরাজিত ৫০ রান করেন এই তারকা। তার ব্যাট থেকে আসে ৫ টি চার। ফলে গুজরাট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে নেয়।
উল্লেখ্য আজ বেঙ্গালুরুর হয়ে ভুবনেশ্বর কুমার ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে তুলে নেন ২ টি গুরুত্বপূর্ণ উইকেট। জশ হ্যাজেলউড ৪ ওভারে ৩৭ রান দিয়ে শিকার করেন ২ টি উইকেট। রশিক সালাম দার (Rasikh Salam Dar) ৪ ওভারে ২৭ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ টি উইকেট।
এর সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে একাধিক মন্তব্য। “যখন দরকার হয় তখনই দলকে ডোবান শুভমান গিল। তার থেকে ভক্তরা দায়িত্বপূর্ণ ইনিংস আশা করেছিল। সাই সুদর্শন, জস বাটলাররও আজ ব্যর্থ হয়েছেন। ট্রফি জয়ের জন্য উপযুক্ত লড়াই পর্যন্ত করতে পারছে না গুজরাটরা।”, বলে জানাচ্ছেন নেটিজেনরা। “আরসিবি এই বছর আইপিএলেও ট্রফির জয়ের অন্যতম দাবিদার হিসেবে নিজেদের প্রমাণ করেছে। দুরন্ত বোলিং আক্রমণ। নেতৃত্বের দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রজত পাটিদার।”, উল্লেখ করছেন সমর্থকরা।
দেখুন ট্যুইট চিত্র-
Knowing the danger and still walking right into it is what hurts the most. 🤦♂️
Shubman Gill literally admitted at the toss that the ball would move in the first 3-4 overs against Bhuvi & Hazlewood. Yet, both he and Sai played reckless shots, completely exposing a fragile GT… pic.twitter.com/7eVYkesebd
— PRAVEEN SRIVASTAVA (@pkspks2911) May 31, 2026
Terrible innings by chhapri plyers like Shubman Gill & Sai Sudarshan in the IPL 2026 Final . pic.twitter.com/s9Lol1RWMu
— The_Punisher☠️ (@The_Punisher_fu) May 31, 2026
Shubman Gill 🤣🤣#RCBvsGT #IPLFinal #IPL2026Final pic.twitter.com/MfLwLXz7T2
— Zohra Fatima (@Z0hra_Fatma) May 31, 2026
What in the haramball cricket are you doing Gujarat Titans 😭 pic.twitter.com/PVo3TRvAbI
— Rutvik Dabhi (@iamdrutvik) May 31, 2026
Gujarat Titans openers in Playoffs, Qualifiers and final #RCBvsGT #IPLFinal pic.twitter.com/dMHiUqIRJs
— Prawex (@prawexX) May 31, 2026
Le Krunal Pandiya to Gujarat Titans..💀
"abhi toh Maine Overs shuru bhi nahi kiya"#RCBvsGT #IPLFinal pic.twitter.com/MEx5mMObtn
— Aarnav Sharma✨️ (@sunilaarnav) May 31, 2026
Last hope for Gujarat Titans pic.twitter.com/z36m39tCTy
— 𝙎 (@Alreadysad__) May 31, 2026
Gujarat Titans fans with 8 other teams fans #RCBvsGT pic.twitter.com/A60ucafgET
— The Adventurous Bunny🏔 (@mountains_peace) May 31, 2026
Feels like watching a Test match, not an IPL final thanks to the Gujarat Titans. #IPLFinal pic.twitter.com/gtunUo79uO
— REACTO (@Reactoning) May 31, 2026
Aaj Gujarat Titans Final jeetne jaa rahi hai . Kaun kaun cheers karega .#GtvsRCB #RCBvsGT #iplfinal
— Berlin (@berlin007__) May 31, 2026
Gujarat Titans put 155 runs on board in IPL 26 Final
— Sandip Kamde (@SandipKamde89) May 31, 2026