মেসি'কান্ডে দেওয়ালে পিঠ অরুপ বিশ্বাসের, শতদ্রু দত্তের অভিযোগে FIR দায়ের করল পুলিশ !! 1

আর কয়েকদিন পরেই বিশ্বকাপ ফুটবল (Football WC 2026) নিয়ে মেতে উঠবে বিশ্ববাসী। ইতিমধ্যেই ব্রাজিল থেকে আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষ তাদের দল প্রকাশ করেছে। মঞ্চ মাতাতে প্রস্তুত লিওনেল মেসি (Lionel Messi) থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), নেইমাররা (Neymar)। গত বছর মেসি কলকাতায় পা রেখেছিলেন। ‌তাকে নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা তৈরি হয়। আয়োজক শতদ্রু দত্ত (Satadru Dutta) সমস্ত অভিযোগের আঙুল তুলেছিলেন সেই সময়ের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাসের (Arup Biswas) বিরুদ্ধে। এবার তার বিরুদ্ধে পুলিশ এফ‌আইআর করল।

Read More: “৩০ কোটি টাকা দেব..”, বৈভবকে নিতে মরিয়া ফ্রাঞ্চাইজিগুলি, চুরমার হবে টাকার রেকর্ড !!

মেসি
Lionel Messi | Image: Getty Images

গত বছর ‘গোট ইন্ডিয়া ট্যুর’এ ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি। পুরো অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন শতদ্রু দত্ত। ১৩ ডিসেম্বর কলকাতায় ফুটবলের এই রাজপুত্রকে নিয়ে একাধিক অনুষ্ঠান ছিল। তার ৭০ ফুটের একটি মূর্তি উন্মোচন করা হয়। ভার্চুয়ালি উন্মোচন করেছিলেন স্বয়ং মেসি। এরপর যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছান। এখানে ফুটবলের এই তারকাকে দেখার জন্য অপেক্ষা করছিলেন হাজার হাজার দর্শক।‌ ভক্তরা টাকা দিয়ে টিকিট কেটে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।

কিন্তু মেসি মাঠে প্রবেশ করার পর তাকে ঘিরে ধরে অতি উৎসাহী কিছু লোকজন। তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস‌‌‌ মেসিকে কার্যত জড়িয়ে ধরেছিলেন। মাঠের মধ্যে অবাঞ্ছিত ব্যক্তিদের প্রবেশের কারণে নিরাপত্তার অভাব তৈরি হয়। ‌ ফলে সঙ্গে সঙ্গে আর্জেন্টাইন তারকাকে মাঠ ছেড়ে বের করে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে গ্যালারিতে উপস্থিত দর্শকরা তাদের প্রিয় ফুটবলারকে দেখতে না পেরে ক্ষোভে ফেটে পড়ে। ফলে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা তৈরি হয়।

FIR হল অরুপ বিশ্বাসের বিরুদ্ধে-

মেসি
Satadru Dutta and Lionel Messi | Image: Twitter

ক্ষোভে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা মাঠে প্রবেশ করে ভাঙচুর চালান। এমনকি আগুন লাগিয়ে দেওয়ারও চেষ্টা করেছিলেন। এরপর জল অনেক দূর পর্যন্ত গড়িয়েছে।‌ পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার গঠন করেছে বিজেপি। ফলে আশার আলোকে সামনে রেখে শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরুপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।

সেই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে এফ‌আইআর নথিভুক্ত করল পুলিশ।তার বিরুদ্ধে দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের ৩(৫)/ ৩০৮(২)/ ৩১৮(৪)/ ৩৫১(২)/ ৬১(২) ধারা। টিকিটের কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন প্রতারণার মত অভিযোগ এনেছিলেন শতদ্রু। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন মেসি ইভেন্টের জন্য প্রায় ২২ হাজারের বেশি টিকিট কালোবাজারি করেছিলেন অরুপ বিশ্বাস।

এফ‌আইআর’এর কপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শতদ্রু লিখেছেন ‘সত্যমেব জয়তে’। এছাড়াও তিনি পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishit Pramanick) এবং রাজ্যের ডিজিপিকে ধন্যবাদ জানিয়েন। খুব তাড়াতাড়ি তদন্তের জন্য অরূপ বিশ্বাসকে ডাকা হবে বলে খবর সামনে এসেছে। তাকে গ্রেপ্তার করাও হতে পারে।

Read Also: বৈভবের পারফর্মেন্স নিয়ে উচ্ছ্বসিত অমিতাভ বচ্চন, আবেগঘন পোস্টে বিস্ময় প্রকাশ বিগ-বি’র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *