ট্রফির লড়াইয়ে RCB'র দাপট, গুজরাটকে ১৫৫ রানেই বেঁধে ফেলল ভুবনেশ্বর-হ্যাজেলউডরা !! 1

IPL 2026: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স দলের অধিনায়ক রজত পাটিদার। প্রথমে ব্যাটিং করতে এসে গুজরাটের শুরুটা দেখে ভালো মনে হলেও দ্রুত দুই ওপেনার প্যাভিলিয়নে ফিরে যায়। ৮ বলে ১০ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন গুজরাট দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। জশ হ্যাজেলউডের বিরুদ্ধে বড় শট হাঁকাতে গিয়ে উইকেট হারিয়ে ফেলেন তিনি। পরের ওভারেই ভুবনেশ্বর কুমারের বিরুদ্ধে হুক শট মারতে গিয়ে ১২ বলে ১২ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন। ২৬ রানে ২ উইকেট হারিয়ে ফেলে গুজরাট।

RCB’এর বোলিংয়ের সামনে থমকে গেল গুজরাটের ব্যাটিং

IPL 2026
RCB vs GT | Image: Getty Images

তিনে ব্যাটিং করতে আসেন নিশান্ত সিন্ধু। ১৮ বলে ২০ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন তিনি। চারে ব্যাটিং করতে আসেন জস বাটলার। তবে আজকের ম্যাচে বাটলারকে শুরু থেকেই ছন্দে দেখা যায়নি। ২৩ বলে মাত্র ১৯ রান বানিয়ে উইকেট হারান তিনি। ব্যাট হাতে ক্যামিও খেলেন আরশাদ খান। ৬ বলে ১৫ রানের দ্রুত একটি ইনিংস খেলেন তিনি। গুজরাটের হয়ে অসাধারণ ব্যাটিং করেন ওয়াসিংটন সুন্দর (Washington Sundar)। ৩৭ বলে ৫০ রানের অসাধারন ইনিংস খেলেন ওয়াসিংটন সুন্দর। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান বানিয়েছে।

গুজরাটের হয়ে রাহুল টেবতীয়া (৭), জেসন হোল্ডার (৭), রশিদ খান (৭), কাগিসো রাবাডা (৩*) রান করেছেন। আরসিবির হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন রাসিক দার সালাম। ২ উইকেট নেন জস বাটলার এবং ভূবনেশ্বর কুমার। ১টি মহামূল্যবান উইকেট তুলে নেন ক্রুনাল পান্ডিয়া। দ্বিতীয় ট্রফি জেতার লড়াইয়ে অনেকটা এগিয়ে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স দল। যদি তারা দ্বিতীয় বারের জন্য শিরোপা জিততে সম্ভব হয় তাহলে তারা চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ানসের পাশাপাশি তৃতীয় দল হিসাবে এই টুর্নামেন্টে ব্যাক টু ব্যাক দুই শিরোপা জয়ী দল হয়ে উঠবে।

Read Also: মেসি’কান্ডে দেওয়ালে পিঠ অরুপ বিশ্বাসের, শতদ্রু দত্তের অভিযোগে FIR দায়ের করল পুলিশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *