আজ আইপিএলের (IPL 2026) ফাইনাল ম্যাচ ঘিরে ক্রিকেটের উত্তাপ ইতিমধ্যেই বৃদ্ধি পেতে শুরু করেছে। চূড়ান্ত ম্যাচে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও গুজরাট টাইটান্স (Gujarat Titans)। রজত পাটিদার (Rajat Patidar) অধিনায়ক হিসেবে পরপর দুই বছর ট্রফি ছিনিয়ে নিয়ে দৃষ্টান্ত তৈরি করতে চাইছে। নতুন ইতিহাস তৈরি করতে প্রস্তুত আরসিবি। অন্যদিকে ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে শুভমান গিলরা (Shubman Gill)। ফাইনাল ম্যাচ টানটান উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে বলেই ভক্তরা মনে করছেন। ফলে দুই দল তাদের একাদশ নিয়ে এবার চমকে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে।
Read More: “৩০ কোটি টাকা দেব..”, বৈভবকে নিতে মরিয়া ফ্রাঞ্চাইজিগুলি, চুরমার হবে টাকার রেকর্ড !!
IPL ম্যাচের সময়সূচি-

দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ম্যাচ: ফাইনাল
তারিখ: ৩১/০৫/২০২৬
ভেন্যু: নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
RCB vs GT Match Preview-

গত বছরের চ্যাম্পিয়ন দল এই বছর আইপিএলে প্রথম থেকেই দুরন্ত ফর্মে রয়েছে। বেঙ্গালুরু প্রাথমিক লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে ভক্তদের মুগ্ধ করে। শেষ ম্যাচে কোয়ালিফায়ার ১’এ বিরাট কোহলিরা (Virat Kohli) মুখোমুখি হয়েছিল গুজরা টাইটান্সের বিপক্ষে। এই ম্যাচে ৩৩ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলেছিলেন রজত পাটিদার (Rajat Patidar)। ফলে শেষ পর্যন্ত আরসিবি ৯২ রানে বিশাল জয় নিজেদের দখলে করে। অন্যদিকে গুজরাটও ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে প্লে অফে পৌঁছানোর লড়াইয়ে দুরন্ত ফর্মে ছিল।
শেষ ম্যাচে শুভমান গিলরা কোয়ালিফায়ার ২’তে মুখোমুখি হয় শক্তিশালী প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে। এই ম্যাচে অধিনায়ক ৫৩ বলে ১০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে জ্বলে উঠেছিলেন। এছাড়াও সাই সুদর্শনের (Sai Sudarshan) ব্যাট থেকে আসে দুরন্ত অর্ধশতরান। ফলে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে প্রবেশ কারে গুজরাটরা। জিটি এবং আরসিবি এখনও পর্যন্ত মোট ৯ টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে গুজরাট ৪ টি ম্যাচে এবং বেঙ্গালুরু ৫ টি ম্যাচে জয়লাভ করেছে।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরু।
RCB’এর একাদশ-
বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল, রজত পাটিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), ক্রনাল পান্ডিয়া, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, রশিক সালাম দার, জ্যাকব ডাফি
ইমপ্যাক্ট প্লেয়ার- ভেঙ্কটেশ আইয়ার, সুয়শ শর্মা, কনিষ্ক চৌহান, অভিনন্দন সিং, জর্ডন কক্স
GT’এর একাদশ-
সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, রশিদ খান, রাহুল তেওয়াটিয়া, আরশাদ খান, কাগিসো রাবাডা, মোহাম্মদ সিরাজ
ইমপ্যাক্ট প্লেয়ার- প্রসিদ্ধ কৃষ্ণা,অনুজ রাওয়াত, গ্লেন ফিলিপস, কুমার কুশাগ্ৰ, সাই কিশোর