‘থ্যাঙ্ক ইউ...!' আইপিএল শেষ হতেই ঋষভ পান্থকে ছেড়ে দিলো লখনৌ সুপার জায়েন্ট !! 1

আইপিএলে অধিনায়কের একটা বিরাট বড় দায়িত্ব থাকে। দলকে সঠিকভাবে পরিচালনা করা, কৌশলগত সিদ্ধান্ত নেওয়া সব মিলিয়ে একটা বাড়তি চাপ থাকে তার ওপর। কিন্তু এই সব দিক থেকেই ব্যর্থ হয়েছে লখনৌ সুপার জায়েন্ট এর অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)।পরপর টানা দুই মৌসুম ব্যর্থতার পর একটা বড় সিদ্ধান্ত নিলেন লখনৌ দলের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি নিজেই আইপিএলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন। কিন্তু পরপর ব্যর্থতাই কি এই সিদ্ধান্তের মূল কারণ?

খারাপ ফর্মের জন্য ক্যাপ্টেন্সি ছাড়লেন পন্থ

পন্থ
Rishab Pant Images Getty Images

পরে জানা যায় শুধুমাত্র ফলাফলের ব্যর্থতাই এই সিদ্ধান্তের মূল কারণ নয় বিষয়টি আরো গভীর। দলের এক কর্তার বক্তব্য অনুযায়ী, “আইপিএল শেষ হওয়ার পর পন্থ জানিয়ে দিয়েছিলেন ক্যাপ্টেন্সি ছাড়বেন তিনি। অধিনায়ক হিসেবে দলের জন্য যা পরিকল্পনা ছিল তা বাস্তবায়িত হয়নি।” ঋষভ পন্থ একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে পরিচিত তার সবচেয়ে বড় শক্তি হলো নির্ভীকতা। কিন্তু অধিনায়কের চাপ তার ব্যাটিংয়ে প্রভাব ফেলছিল। এলএসজির এক কর্তা বলেন, “ব্যাটিং ফর্মের সঙ্গে নেতৃত্বে চাপ সামলাতে পারছিলেন না তিনি।” এছাড়া ভারতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করাও একটা বিশেষ কারণ। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে তার জায়গা এখনো অনিশ্চিত তাই তিনি পুরোপুরি ব্যাটিংয়ে মনোযোগ দিতে চান।

Read More: গুজরাটের টিম বাসে আগুন, ফাইনালের হারের পরেই বড়ো বিপদে গিল বাহিনী !!

তিনি আরও বলেন, “ভবিষ্যতের কথা ভেবে তিনি ব্যাটিংয়ে মনোযোগ দিতে চান।” এছাড়া একজন অধিনায়কের মানসিক চাপ থাকে অনেক বেশি দলের পারফরম্যান্স খারাপ হলেও সেটা অধিনায়কের উপরেই চাপানো হয়। ওই কর্তা বলেন, “ঋষভ সব সময় উচ্চমানের পারফরমেন্স উপহার দিতে চেয়েছিল। কিন্তু দলের ব্যর্থতা তাকে মানসিকভাবে চাপে ফেলছিল। তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।” এখন অধিনায়কত্ব ছাড়ার পর তিনি যদি নিজের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তাহলে ভবিষ্যতের ভারতীয় দলের জন্য সবচেয়ে বেশি উপযোগী হবে।

ছাঁটাই হলেন ঋষভ

Ipl 2026 ঋষভ পন্থ
Rishabh Pant and Rinku Singh | Image: Getty Images

সম্প্রতি ঋষভ পন্থ লখনৌ দলের ক্যাপ্টেনসি ছাড়েন এবং তারপরেই হঠাৎ করে সমাজ মাধ্যমে পন্থের একটি ফটো বেশ ঘোরাফেরা করছে। সেই ছবিতে দেখা যাচ্ছে পন্থের একটি ছবি এবং সেখানে লেখা আছে ‘থ্যাংক ইউ পন্থ’ এবং সাথে ‘ইউ উইল অলওয়েজ বি পার্ট অফ LSG’। অর্থাৎ তাদের পোস্টের থেকে বোঝা যাচ্ছে তারা হয়তো পন্থকে ছেড়ে দিতে চলেছে।

Read Also: গুজরাটের টিম বাসে আগুন, ফাইনালের হারের পরেই বড়ো বিপদে গিল বাহিনী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *