আইপিএলের পর বলিউডে এন্ট্রি বৈভব সূর্যবংশী'র, কোটি টাকার ডিলে প্রডিউসার করলেন সাইন !! 1

এই বছর আইপিএলে (IPL 2026) ব্যাট হাতে একের পর এক নজির গড়ে চমকে দিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তিনি রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ব্যাটিং অর্ডারকে সামনে থেকে এগিয়ে নিয়ে গেছেন। ফলে রিয়ান পরাগরা (Riyan Parag) প্লে অফে এই বছর জায়গা করে নিয়েছিল। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে ১৫ বছর বয়সী এই বিস্ময় বালক ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। তিনি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যেই এবার বলিউডে অভিনয় জগতে তিনি পা রাখতে চলেছেন বলে খবর সামনে এসেছে। বর্ষীয়ান পরিচালকের পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা।

Read More: IPL 2026: আবারও সিংহাসনে RCB! শিরোপা জয়ের পর জমকালো সেলিব্রেশনে মেতে উঠল কোহলি সহ পুরো দল

বৈভবের অনন্য নজির-

বৈভব, IPL 2026
Vaibhav Suryavanshi | Image: Getty Images

গত বছর ১৪ বছর বয়সে আইপিএলে পা রেখেই নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন বৈভব সূর্যবংশী। এই বছর দলের ব্যাটিং অর্ডারকে সামনে থেকে নেতৃত্ব দেন এই তরুণ তারকা। একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে প্লে অফ’এ নিয়ে গিয়েছিলেন। এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে বৈভবের ব্যাট থেকে এসেছিল মাত্র ২৯ বলে ৯৭ রান। হাঁকিয়েছিলেন ৫ টি চার এবং ১২ টি ছয়। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচেও ভরসা হয়ে উঠেছিলেন।

গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে দলের বিপর্যয়ের মুখে মাথা ঠান্ডা রেখে ৪৭ বলে ৯৬ রান সংগ্রহ করেছিলেন। মেরেছিলেন ৮ টি চার এবং ৭ টি ছয়। তবে রাজস্থান ৭ উইকেটে পরাজিত হয়ে ফাইনালে প্রবেশ করতে পারিনি‌‌। এই বিস্ময় বালককে ফাইনালে দেখার জন্য অপেক্ষা করছিলেন লক্ষ-লক্ষ সমর্থক। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েছিলেন বৈভব।

সিনেমায় আসতে চলেছেন বৈভব-

বৈভব
Vaibhav Suryavanshi | Image: Twitter

আইপিএলে বৈভব সূর্যবংশীর দুরন্ত পারফরম্যান্স দেখে মুগ্ধ সকলেই। প্রশংসা করার ভাষা খুঁজে পাচ্ছিলেন না বিশেষজ্ঞরা। বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) পর্যন্ত বৈভকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি লেখেন, “১৫ বছর বয়সে স্মরণীয় সূর্য। এই বয়সে আমরা মার্বেল বল বা গলি ক্রিকেট পর্যন্ত ঠিকমতো খেলতে পারতাম না।” এর মধ্যেই বলিউডে আত্মপ্রকাশ করতে পারেন এই তরুণ তারকা বলে খবর সামনে এসেছে।

সম্প্রতি কিংবদন্তি পরিচালক শেখর কাপুর (Shekhar Kapur) এই বিষয় সোশ্যাল মিডিয়ার পোস্ট করে জল্পনা উস্কে দিয়েছেন। তিনি লিখেন, “যদি সূর্যবংশী অসাধারণ ক্রিকেটার না হতেন তাহলে ওকে আমি মাসুম সিনেমায় অভিনয়ের জন্য নিতাম।” উল্লেখ্য ১৯৮৩ সালে মুক্তি পেয়েছিল শেখর কাপুরের বিখ্যাত সিনেমা ‘মাসুম’। এই সিনেমার অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ সহ শাবানা আজমির মতো দক্ষ অভিনেতা। এবার কি তবে ‘মাসুম ২’ সিনেমায় বৈভবকে দেখা যাবে তা নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

Read Also: মাত্র ১৫ বছরেই IPL-এর MVP! ৭২ ছক্কা হাঁকিয়ে নজির গড়লেন বৈভব সূর্যবংশী

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *