ওপেনিংয়ে রাহানে-ঋতুরাজ, ক্যাপ্টেন হার্দিক, প্রকাশ্যে IPL 2026’এর ফ্লপ একাদশ !! 1

সমাপ্ত হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২৬’এর আসর (IPL 2026)। পুরো টুর্নামেন্ট জুড়েই অসাধারণ প্রদর্শন দেখিয়ে আসছে আরসিবি ও গুজরাট। যে কারণেই এই দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। আইপিএল সব সময়ই একটি বিশাল মঞ্চ। এখানে প্রতিটি খেলোয়াড়ের কাছ থেকে প্রত্যাশাও থাকে অনেক বেশি। তবে ২০২৬ মৌসুমে অনেক খেলোয়াড় রাই রয়েছেন যারা প্রত্যাশা অনুযায়ী তাদের পারফরম্যান্স দিতে ব্যর্থ হয়েছেন। ধারাবাহিকতা এবং পারফরম্যান্স- এর নিরিখে সেইসব তারকাদের নিয়ে তৈরি হয়েছে ২০২৬ ফ্লপ একাদশ।

রাহানে ও ঋতুরাজের জুটি এই একাদশের প্রবল দাবিদার

Ipl 2026
Ajinkya Rahane and Ruturaj Gaikwad | Image: Twitter

প্রথমেই আসা যাক ওপেনিং জুটিতে। ঋতুর গাইকোয়ার্ড যিনি চেন্নাই সুপার কিংস দলের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান। পুরো মৌসুমে তার রান ৩৩৭ যা একজন ওপেনার হিসেবে অনেকটাই কম। তিনি ওপেনার হিসেবে দলের জন্য তার সেরা পারফরম্যান্সটা দিতে ব্যর্থ হয়েছেন। ফলে দল বারবারই হতাশার মুখ দেখেছে। দ্বিতীয়তঃ কেকেআর দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ওপেনার হিসাবে জায়গা করে নিয়েছেন। গোটা মৌসুম জুড়ে তার পারফরমেন্সের কোন ধারাবাহিকতা ছিল না ফলে তার ব্যাট থেকে কোন বড় ইনিংস আসেনি, যা দলের পক্ষে একদমই গ্রহণযোগ্য ছিল না। এমনকি দলে তাঁর জন্যই একাদশ তৈরিতে সমস্যা তৈরি হয় এবং তাঁর জন্যই কেকেআরের মৌসুমটা অনেকটা খারাপ গিয়েছে।

Read More: ‘থ্যাঙ্ক ইউ…!’ আইপিএল শেষ হতেই ঋষভ পান্থকে ছেড়ে দিলো লখনৌ সুপার জায়েন্ট !!

সূর্যকুমার যাদবের অফ ফর্ম অব্যহত

সূর্যকুমার
Suryakumar Yadav | Image: Twitter

তারপরে আসা যাক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) কাছে। যার ব্যাটিং মানেই ৩৬০ ডিগ্রি শট। কিন্তু ২০২৬ মৌসুমে তিনি যেন নিজের ছন্দটাই হারিয়ে ফেলেছেন। প্রতিপক্ষ বোলাররা তাকে আর ভয় পাইনি। ১৩ টা ইনিংসে মাত্র ২৭০ রান যা তার মত একজন ব্যাটসম্যানের পক্ষে একদমই প্রত্যাশিত নয়। মিডিল অর্ডারে রয়েছেন নিকোলাস পুরাণ। যিনি একাই ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। কিন্তু পুরো মৌসুম জুড়ে তিনি কোন ছন্দ খুঁজে পাননি। ঋষভ পন্থ যিনি একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে পরিচিত কিন্তু গোটা মৌসুম জুড়ে তার ব্যাট থেকে কোন বড় ইনিংস আসেনি। পুরো মৌসুমে বানিয়েছেন মাত্র ৩১২ রান। যা তার মতো ব্যাটসম্যানের ক্ষেত্রে এই সংখ্যাটা যায় না।

এই একাদশে জায়গা বানিয়ে নিয়েছেন শশাঙ্ক সিং, যিনি আগের বছর ম্যাচ ফিনিশার হিসেবে নজর কেরেছিলেন, কিন্তু এই বছর ব্যাটিং বোলিং দুই ক্ষেত্রেই তিনি ব্যর্থ। একইভাবে পাঞ্জাব কিংসের মার্কো জানসেনও দলের জন্য উপযুক্ত হয়ে উঠতে পারেনি। অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়ার থেকে বড় ফ্লপ আর কেউ ছিলেন না এই মৌসুমে। গোটা মৌসুম জুড়ে একদমই নিজের ছন্দে ছিলেন না। ব্যাট এবং বল হাতে তিনি একদমই ব্যর্থ। তার দল পয়েন্ট টেবিলের নবম স্থানে শেষ করেছে। যেটা তার মত আগ্রাসী অলরাউন্ডার এর কাছ থেকে একদমই আশা করা যায় না।

পার পেলেন না বুমরাহ-অর্ষদীপ

Ipl 2026 বুমরাহ
Jasprit Bumrah | Image: Getty Images

সবচেয়ে মজাদার বিষয় হল এই একাদশে জায়গা পেয়েছেন কিংবদন্তি জসপ্রীত বুমরাহও (Jasprit Bumrah)। বুমরাহ ইয়র্কারের রাজা হিসেবে পরিচিত, কিন্তু তিনি এই মৌসুমে প্রায় উইকেট পাননি বললেই চলে। অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং আর্শদীপ সিং কেউই দলে তাদের ছাপ রাখতে পারেননি। অক্ষর প্যাটেল ১৪ টি ম্যাচে মাত্র ১৭৩ রান এবং ১১টি উইকেট নিয়েছেন, যা তার মতো একজন অলরাউন্ডারের কাছ থেকে একদমই গ্রহণযোগ্য নয়। কুলদীপ যাদবের মতো একজন স্পিনার ১২ টি ম্যাচে মাত্র ১০টি উইকেট নিয়েছেন। আর্শদীপ সিং ১৪ টি ম্যাচে ১৪ টি উইকেট নিলেও তার ইকোনমি রেট একদমই তার মত বোলারের সঙ্গে মানানসই নয়।

আইপিএল ২০২৬’এর ফ্লপ একাদশ

ঋতুরাজ গাইকোয়ার্ড, অজিঙ্কা রাহানে, সূর্যকুমার যাদব, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (WK), হার্দিক পান্ডিয়া (C), শশাঙ্ক সিং, অক্ষর প্যাটেল, মার্কো জেনিসেন, জসপ্রীত বুমরাহ, অর্ষদীপ সিং। ইমপ্যাক্ট প্লেয়ার – কুলদীপ যাদব।

Read Also: IPL 2026: ওপেনার বৈভব-বাদ ক্লাসেন, এই বছর IPL’এর সেরা একাদশ এল প্রকাশ্যে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *