আইপিএল (IPL 2026) বছর পর বছর ধরে তরুণ ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ মঞ্চে হয়ে উঠেছে। এই টুর্নামেন্ট থেকে নিজেদের পরিচয় তৈরি করে বর্তমানে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), অভিষেক শর্মার (Abhishek Sharma) মতো ক্রিকেটাররাও আন্তর্জাতিক মঞ্চেও জায়গা করে নিয়েছে। সাম্প্রতিক সময় বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) বিধ্বংসী পারফর্মেন্স রীতিমতো ক্রিকেট প্রেমীদের চমকে দিয়েছে। রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) ফাইনালে নিয়ে যাওয়ার জন্য তিনি শেষ পর্যন্ত লড়াই চালান। গতকাল গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে পরাজিত হওয়ার পর কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। এবার এই বিস্ময় বালককে নিয়ে মন্তব্য করলেন স্বয়ং অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।
Read More: সাই-গিলের লড়াইয়ে রাজস্থানে স্বপ্ন শেষ, ঐতিহাসিক জয়ে ফাইনালে গুজরাট !!
নিজেকে প্রমাণ করেছেন বৈভব-

এই বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে স্থায়ীভাবে ওপেনার হিসেবে দায়িত্ব পালন করেছেন বৈভব সূর্যবংশী। তিনি ব্যাটিং অর্ডারকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এলিমিনেটর ম্যাচে রিয়ান পরাগরা (Riyan Parag) মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে। এই ম্যাচে বৈভব ২৯ বলে ৯৭ রান সংগ্রহ করেছিলেন। তার ব্যাট থেকে এসেছিল ৫ টি চার এবং ১২ টি ছক্কা। এই রানের ওপর ভর করে রাজস্থান ৪৬ রানে জয় ছিনিয়ে নেয় এবং ফাইনালে পৌঁছানোর আশা বজায় রাখে।
এরপর শুক্রবার কোয়ালিফায়ার ২’তে রাজস্থান মুখোমুখি হয়েছিল শক্তিশালী প্রতিপক্ষ গুজরাট টাইটান্সের বিপক্ষে। এই ম্যাচেও দলের বিপর্যয়ের মুখে ব্যাট হাতে ভরসা হয়ে ওঠেন বৈভব। তিনি এক দিক থেকে ধরে রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তার ব্যাট থেকে আসে ৪৭ বলে ৯৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। তিনি ৮ টি চার এবং ৭ টি ছয় দিয়ে ইনিংসটি সাজান। তবে শেষ পর্যন্ত রাজস্থান ৭ উইকেটে জয়লাভ করে।
প্রশংসা করলেন অমিতাভ বচ্চন-

বৈভব সূর্যবংশীর ব্যাটিং ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে। তিনি বিপক্ষ দলের ভক্তদেরও মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। এবার বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন বৈভব সূর্যবংশীকে নিয়ে মন্তব্য করলেন। তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করে গুরুত্বপূর্ণ মন্তব্য উল্লেখ্য করেন। লেখেন, “অদ্ভুত সূর্য। ১৫ বছর বয়সে আমরা এমনকি সঠিকভাবে মার্বেল বল এবং গলি ক্রিকেটও খেলতে পারতাম না।” এই মন্তব্যের নিচে ভক্তদের বিভিন্ন মন্তব্য ভাবনা সামনে উঠে আসছে।
একজন লিখেছেন, “সত্যিই তাই আইপিএলের ভক্ত আপনি নাও হতে পারেন। কিন্তু আফসোস সকলের এই যে বৈভবের ফাইনালের ইনিংসটি দেখতে পাব না।” উল্লেখ্য চলতি আইপিএলে ১৬ ম্যাচে সংগ্রহ করেছেন ৭৭৬ রান। ব্যাট থেকে এসেছে ৫ টি অর্ধশতরান ও ১ টি শতরান। ফলে বর্তমানে অরেঞ্জ ক্যাপের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। এছাড়াও দ্রুততম হাজার রান করে চমক দিয়েছেন এই তারকা।
দেখুন ট্যুইট চিত্র-
T 5756(i) –
Sooryavanshi – १५ साल की उम्र का अद्भुत सूर्या ।
इस उम्र में तो हम बंटों और गुल्ली डंडा भी ठीक से नहीं खेल पा रहे थे !!— Amitabh Bachchan (@SrBachchan) May 29, 2026