ক্রিকেট বোর্ডের টাকা যাচ্ছে ভারত বিরোধী কাজে, বিস্ফোরক তথ্য ফাঁস করল গোয়েন্দা সংস্থা !! 1

টি-টোয়েন্টি ফরম্যাটকে কেন্দ্র করে আন্তর্জাতিক মঞ্চে ক্রিকেটের জনপ্রিয়তা গত কয়েক বছরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলগুলির সঙ্গে চোখে চোখ রেখে নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালির মতো দল মাঠে নেমেছিল। তাও দুরন্ত লড়াই করে ভারতীয় দল এই বছরও বিশ্বকাপের ট্রফি জয় করে নেয়।

সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে নতুন ইতিহাস তৈরি করে ব্লু ব্রিগেডরা। তবে টুর্নামেন্টের আগে থেকেই পাকিস্তানের সঙ্গে ম্যাচ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে টানাপড়েন তৈরি হয়েছিল। এবার সামনে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। ক্রিকেট বোর্ডের টাকা ভারত বিরোধী কাজে ব্যবহার করা হচ্ছে বলে খবর সামনে উঠে এসেছে।

Read More: সাই-গিলের লড়াইয়ে রাজস্থানে স্বপ্ন শেষ, ঐতিহাসিক জয়ে ফাইনালে গুজরাট !!

বোর্ডের টাকা দেশ বিরোধী কাজে-

ক্রিকেট বোর্ডের টাকা যাচ্ছে ভারত বিরোধী কাজে, বিস্ফোরক তথ্য ফাঁস করল গোয়েন্দা সংস্থা !! 2
Canada Cricket | Image: Getty Images

সম্প্রতি আবারও বিতর্কের শিরোনামে উঠে এসেছে কানাডা ক্রিকেট। এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার সূত্র অনুযায়ী এই ক্রিকেট বোর্ডের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা গোষ্ঠীর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। স্ট্রিট গ্যাং এবং ম্যাচ ফিক্সিং’এর মতো চক্রের সঙ্গে তারা জড়িয়ে রয়েছে বলেও খবর সামনে এসেছে। সবচেয়ে বিস্ফোরক তথ্য যেটা সামনে এসেছে তা হল কানাডা ক্রিকেট বোর্ডের (Canada Cricket Board) অর্থ ঘুর পথে ভারত বিরোধী কাজে ব্যবহার করা হচ্ছে।

এই টাকা পৌঁছে যাচ্ছে বিদেশের কিছু চরমপন্থী সংগঠনের হাতে। গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছে পাকিস্তানের আইএসআই ঘনিষ্ঠ বিলাল চিপা তার কাকা আমজাদ বাজ‌ওয়াকে কানাডা ক্রিকেট বোর্ডের সভাপতি হতে সাহায্য করেন। ‌এর ফলে খুব সহজেই বোর্ডের ভিতরের অর্থ অবৈধভাবে লেনদেনের সুযোগ তৈরি হয়। গোয়েন্দা সূত্রে আরও জানা যাচ্ছে যে কানাডা ক্রিকেট প্রশাসনের ভিতর আইএসআই সমর্থিত একটি চক্র সক্রিয়ভাবে কাজ চালাচ্ছে। ‌বিভিন্নভাবে সেই টাকা পৌঁছে যাচ্ছে জঙ্গি সংগঠন বা খালিস্তানি সংগঠনের কাছে।

ক্রিকেট প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ না থাকলেও বোর্ডের উপার্জিত অর্থ ভারত বিরোধী চক্রান্তে ব্যবহার হচ্ছে বলেই চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে। এই কর্মকাণ্ডের পিছনে শাহজাদ ভাট্টি নামে এক পাকিস্তানি গ্যাংস্টার রয়েছেন বলেও জানা যাচ্ছে।‌ গুরুতর অভিযোগগুলির মধ্যে রয়েছে আইসিসি (ICC) থেকে পাওয়া ফান্ডের অপব্যবহার করা, পাকিস্তান থেকে ক্রিকেটার ও কোচ আনার নামে দুর্নীতি সহ হোটেল বুকিং’এর ক্ষেত্রে নিয়মিত প্রতারণার মতো ঘটনা।

বিশ্বকাপে কানাডা-

ক্রিকেট বোর্ডের টাকা যাচ্ছে ভারত বিরোধী কাজে, বিস্ফোরক তথ্য ফাঁস করল গোয়েন্দা সংস্থা !! 3
Canada Cricket | Image: Getty Images

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা গ্রুপ ডি’তে জায়গা পেয়েছিল। এই গ্রুপে ছিল দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তানের মতো শক্তিশালী দল। কানাডা প্রথম ম্যাচেই প্রোটিয়াদের বিপক্ষে ৫৭ রানে পরাজিত হয়। এছাড়াও তারা কিউইদের বিপক্ষে ৮ উইকেটে এবং আফগানদের বিপক্ষে ৮২ রানে পরাজিত হয়ে বিশ্বকাপের লড়াই শেষ করে। প্রাথমিক গ্রুপ পর্বে একটিও ম্যাচেও জয় তুলে নিতে পারেনি।

Read Also: “ইডেনে হলে এইসব হতো না..”, মেসি’কান্ড নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এনে মন্তব্য সৌরভ গাঙ্গুলীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *