"জাতীয় দলে পাত্তা পাবে না..", বৈভবকে নিয়ে আশঙ্কা প্রকাশকে বিস্ফোরক মন্তব্য সৌরভ গাঙ্গুলীর !! 1

ভারতীয় ক্রিকেট দলের চিত্রটা গত কয়েক বছরের দ্রুত পরিবর্তন হয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ব্লু ব্রিগেডরা। এই বছরও তারা সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে বিশ্বকাপ জয় করে নতুন ইতিহাস রচনা করেছে। ওডিআই এবং টেস্ট ক্রিকেটেও ছাপ খেলার চেষ্টা করছে শুভমান গিলরা (Shubman Gill)। প্রতি বছর আইপিএলে দুরন্ত ফর্মে পারফর্মেন্স করে ক্রিকেটাররা জাতীয় দলে (IPL 2026) জায়গা করে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে।

এই বছর আইপিএলে বিশেষ নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তার দুরন্ত পারফর্মেন্স ইতিমধ্যেই ভক্তদের মন জয় করে নিয়েছে। ফলে এখনই জাতীয় দলে বৈভবের সুযোগ পাওয়া উচিত বলে মনে করছেন অনেকেই। কিন্তু এবার এই বিষয়ে ভিন্ন মন্তব্য করলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।

Read More: সাই-গিলের লড়াইয়ে রাজস্থানে স্বপ্ন শেষ, ঐতিহাসিক জয়ে ফাইনালে গুজরাট !!

নজর কেড়েছেন বৈভব-

"জাতীয় দলে পাত্তা পাবে না..", বৈভবকে নিয়ে আশঙ্কা প্রকাশকে বিস্ফোরক মন্তব্য সৌরভ গাঙ্গুলীর !! 2
GT vs RR | Image: Getty Images

২০২৫ মেগা নিলামে ১৪ বছরের বৈভব সূর্যবংশীকে দলে নিয়ে চমক দিয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এরপর টুর্নামেন্টে আত্মপ্রকাশ করেই একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে দেন এই তরুণ প্রতিভা। এই বছর টুর্নামেন্টে মাঠে নেমে দলের ব্যাটিং অর্ডারকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বৈভব।‌ এলিমিনেটর ম্যাচে সম্প্রতি রাজস্থান মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিরুদ্ধে। এই ম্যাচে ২৯ বলে ৯৭ রান সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন।‌ ৫ টি চার এবং ১২ টি ছক্কা হাঁকিয়েছিলেন।

শুক্রবার কোয়ালিফায়ার ২’তেও দৃষ্টান্ত করেন। গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে গিয়েছিল রাজস্থান রয়্যালস। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হাল ধরেন বৈভব সূর্যবংশী।‌ ৪৭ বলে ৯৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি ৮ টি চার এবং ৭ টি ছয় দিয়ে ইনিংসটি সাজান। তবে শেষ পর্যন্ত রাজস্থান ৭ উইকেটে হারের সম্মুখীন হয়।

বৈভবকে নিয়ে মন্তব্য-

"জাতীয় দলে পাত্তা পাবে না..", বৈভবকে নিয়ে আশঙ্কা প্রকাশকে বিস্ফোরক মন্তব্য সৌরভ গাঙ্গুলীর !! 3
GT vs RR | Image: Getty Images

সৌরভ গাঙ্গুলী ক্রিকেটার হিসেবে অবসর নেওয়ার পর ক্রিকেট প্রশাসক এবং কোচ হিসেবে নিজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিসিসিআইয়ের (BCCI) সভাপতি থাকাকালীন ভারতীয় দলে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার মহারাজ বৈভবকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। সৌরভ গাঙ্গুলি সম্প্রতি এক ক্রিকেট বিষয়ক আলোচনায় বলেন, “টি-টোয়েন্টি ক্রিকেটে ওকে এখনই দলে নেওয়া উচিত। কিন্তু টেস্ট ক্রিকেটে নয়।

লাল বলের ক্রিকেটে সুযোগ পেতে হলে ওকে অবশ্যই প্রথম শ্রেণীর ক্রিকেটে অনেক রান করতে হবে। অবশ্যই ও খুবই প্রতিভাবান ব্যাটসম্যান। বিশ্বমঞ্চে তারকা বোলারদের বিপক্ষে এইরকম ব্যাট করতে দেখা সত্যিই অসাধারণ। ও ভারতের ভবিষ্যৎ।” উল্লেখ্য আইপিএলের পর ভারতীয় দল আফগানিস্তানের (India vs Afghanistan Test Match) বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ খেলবে।

Read Also: “ইডেনে হলে এইসব হতো না..”, মেসি’কান্ড নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এনে মন্তব্য সৌরভ গাঙ্গুলীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *