"এক বিহারী, সব পর ভারী..." বৈভবের তান্ডবে GT'এর সামনে ২১৫ রানের টার্গেট দিলো রাজস্থান, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

অনবদ্য ব্যাটিং প্রতিভার প্রমান দিলেন ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। আইপিএল ২০২৬-এর (IPL 2026) এলিমিনেটর ম্যাচে শুরু থেকেই চাপে পড়ে যায় রাজস্থান রয়্যালস। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রিয়ান পরাগ। তবে শুরুটা ভালো হয়নি দলের। ওপেন করতে নেমে যশস্বী জয়সওয়াল মাত্র ১ রান করে ফিরে যান। এরপর দ্রুত আউট হন ধ্রুব জুরেলও। শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে সমস্যায় পড়ে রাজস্থান। সেই কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী।

আজ শুধুমাত্র আক্রমণাত্মক ব্যাটিং নয়, ধৈর্য ও দায়িত্বশীলতারও পরিচয় দেন তিনি। ইনিংস গড়ে তোলার পাশাপাশি স্কোরবোর্ড সচল রাখেন এই তরুণ ক্রিকেটার। অন্যদিকে অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা গুরুত্বপূর্ণ সময়ে বৈভবকে সঙ্গ দেন। মাঝপথে চোটের কারণে কিছু সময় মাঠের বাইরে গেলেও ফিরে এসে দলের ইনিংস সামলান তিনি। তবে অধিনায়ক রিয়ান পরাগ আবারও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তিনি ৬ বলে ১১ রান করে আউট হয়ে যান। এছাড়াও দাসুন শানাকা এবং জোফ্রা আর্চার বড় অবদান রাখতে পারেননি। চাপের মুখে দাঁড়িয়ে দুরন্ত ইনিংস খেলেন বৈভব সূর্যবংশী। মাত্র ৪৭ বলে ৯৬ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৮টি চার ও ৭টি ছয়। অন্যদিকে রবীন্দ্র জাদেজা ৩৫ বলে অপরাজিত ৪৫ রান করেন। শেষদিকে ঝড় তোলেন ডোনোভান ফেরেইরা।

মাত্র ১১ বলে অপরাজিত ৩৮ রান করে রাজস্থানের স্কোর আরও বড় করেন তিনি।নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৪ রান তোলে রাজস্থান রয়্যালস। বল হাতে প্রতিপক্ষের হয়ে ২টি উইকেট নেন জেসন হোল্ডার। এছাড়া একটি করে উইকেট পান কাগিসো রাবাডা, প্রসিদ্ধ কৃষ্ণ এবং মহম্মদ সিরাজ। ম্যাচ শেষে সমাজ মাধ্যমে বেশ জল্পনা শুরু হয়েছিল।

Read Also: IPL 2026; লখন‌উয়ের নেতৃত্ব থেকে ছাঁটাই ঋষভ পান্থ, অফিসিয়ালি বিবৃতি দিয়ে জানাল দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *