আইপিএলের (IPL 2026) কোয়ালিফায়ার ২ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও গুজরাট টাইটান্স (Gujarat Titans)। দুই দলই ফাইনালে পৌঁছানোর লড়াইয়ে দুরন্ত প্রস্তুতি নিয়েছে। এই ম্যাচ ঘিরে স্বাভাবিকভাবে ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে শুভমান গিলরা (Shubman Gill) ফলে আজ আর কোনো ভুল করতে চাইছেন না তারা। অন্যদিকে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) সানরাইজার্স হায়দ্রাবাদকে (Sunrisers Haydrabad) হারিয়ে বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছে। আজও দাপট বজায় রাখতে প্রস্তুত রিয়ান পরাগরা (Riyan Parag)।
Read More: মুম্বাই এখন অতীতের পাতায়, লখনউয়ের জার্সিতে নতুন ভূমিকায় ফিরছেন হার্দিক পান্ডিয়া !!
IPL ম্যাচের সময়সূচি-

গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস
ম্যাচ: কোয়ালিফায়ার ২
তারিখ: ২৯/০৫/২০২৬
ভেন্যু: মহারাজা যাদবিদ্র সিং ক্রিকেট স্টেডিয়াম, নিউ চন্ডিগড়
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
GT vs RR Match Preview-

এই বছর আইপিএলের লিগ পর্বে গুজরাট টাইটান্স ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয়লাভ করে প্লে অফে পৌঁছায়। তবে কোয়ালিফায়ার ১’এ শেষ ম্যাচে আরসিবির বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে শুভমান গিলরা। এই ম্যাচে রজত পাটিদাররা (Rajat Patidar) ২৫৫ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। এই রান তাড়া করতে নেমে ৯২ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় আরসিবি। অন্যদিকে রাজস্থান রয়্যালস ১৪ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয়লাভ করে প্লে অফে জায়গা করে নিয়েছিল।
এলিমিনেটর ম্যাচে রাজস্থান মুখোমুখি হয় সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে। এই ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তিনি ২৯ ম্যাচে ৯৭ রানের ইনিংস খেলেন। এছাড়াও ধ্রুব জুরেল (Dhruv Jurel) অর্ধশতরান হাঁকিয়েছিলেন। ফলে ৪৭ রানে জয় ছিনিয়ে নেয় রাজস্থান। উল্লেখ্য এখনও পর্যন্ত আরআর এবং জিটি মোটি ১০ টি ম্যাচে একের পর মুখোমুখি হয়েছে। তার মধ্যে রাজস্থান ৩ টি ম্যাচে এবং গুজরাট ৭ টি ম্যাচে জয়লাভ করেছে।
টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান।
GT’এর একাদশ-
সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, রশিদ খান, কাগিসো রাবাডা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, সাই কিশোর খুলয়ান্ত খেজরোলিয়া
ইমপ্যাক্ট প্লেয়ার- রাহুল তেওয়াটিয়া, অনুজ রাওয়াত, গ্লেন ফিলিপস, কুমার কুশাগ্ৰ, আরশাদ খান
RR’এর একাদশ-
যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রিয়ান পরাগ (অধিনায়ক), ডোনোভান ফেরেরা, দাশুন শানাকা, জোফরা আর্চার, নন্দ্রে বার্গার, যশ রাজ পাঁজা, ব্রিজেশ শর্মা, রবীন্দ্র জাদেজা
ইমপ্যাক্ট প্লেয়ার: শুভম দুবে, শুশান্ত মিশ্র, রবি বিষ্ণোই, আমান রাও পেরালা, তুষার দেশপান্ডে