ক্রিকেট জগতে নতুন তারকার আবির্ভাব এটা নতুন কিছু নয়। এমন তারকা রয়েছে যারা একদমই কম বয়স থেকে উঠে এসে তাদের প্রতিভার গুনে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। সেই তালিকায় শচীন টেন্ডুলকর, পৃথ্বী শ ছাড়াও আরো অনেকে আছে কিন্তু ২০২৬ আইপিএল মৌসুমে এমন এক তারকার আবির্ভাব হয়েছে যিনি এখন আলোচনার কেন্দ্রে। মাত্র ১৫ বছর বয়সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এত কম বয়সের সাধারণত কিশোররা তাদের ক্যারিয়ার তৈরি করার স্বপ্ন দেখে। কিন্তু বৈভব এই বয়সেই বিশ্বের অন্যতম কঠিন টি-টোয়েন্টি লীগে বোলারদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার নির্ভীক মানসিকতা দিয়ে স্বাভাবিকভাবে খেলে চলেছেন। তিনি বড় মঞ্চকে ভয় পান না। এই মানসিকতাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।
আইপিএলের মঞ্চ কাপাচ্ছেন বৈভব সূর্যবংশী

তার ব্যাট থেকে আসা প্রতিটি শর্ট যেন নিখুঁত টাইমিংয়ের এক অনন্য মিশ্রণ। এলেমিনেটোর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মাত্র ২৯ বলে ৯৭ রানের এক অসাধারণ ইনিংস খেলেন তিনি। তার ইনিংসের প্রতিটা মুহূর্ত ছিল দর্শকদের জন্য এক একটি চমক। তার এই ইনিংসের পর সকলেই মুগ্ধ হয়ে যায় এবং তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেনি বিশেষ করে আইপিএল চেয়ারম্যান ললিত মোদির মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, “রাজস্থান রয়েলসের ইতিহাসে যে কোন খেলোয়াড়দের মধ্যে এটি সেরা ক্রয়।” যিনি আইপিএল তৈরি করেছেন তার কাছ থেকে এরকম প্রশংসা পাওয়া মানে বৈভবের দক্ষতার স্বীকৃতি পাওয়া।
Read More: LSG থেকে ছুটি ঋষভ পন্থের, ৮ কোটির অজি তারকার হাতেই উঠছে দলের দায়িত্ব !!
বিহারের মতো একটি জায়গা থেকে উঠে এসে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রতিষ্ঠা করা খুব একটা সহজ বিষয় নয়। তিনি প্রমাণ করেছেন যে শুধু বয়স দিয়েই বিচার হয় না। তিনি শুধু বড় শর্টই খেলেন না, ক্রিজে থেকে পরিস্থিতি অনুযায়ী ম্যাচের মোড়ও ঘুরিয়ে দিতে পারেন। তবে বৈভবকে নিয়ে সমাজ মাধ্যমে অন্য দলে যোগ দেওয়ার একটি গুজব বেশ কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে। সূর্যবংশীর জনপ্রিয়তা যত বাড়ছে, ততই তাকে ঘিরে জল্পনাও ছড়িয়ে পড়ছে ক্রিকেটমহলে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স তরুণ এই ব্যাটারকে দলে নেওয়ার জন্য বড়সড় প্রস্তাব দিয়েছে।
স্পষ্ট বার্তা দিলেন ললিত মোদি

সূর্যবংশীর দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে দেখছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাই তাকে নিজেদের দলে টানতে মরিয়া হয়ে উঠেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে, প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদীও ভাইরাল এই গুঞ্জন নিয়ে প্রতিক্রিয়া জানান। ফলে পুরো বিষয়টি নিয়ে ক্রিকেটপ্রেমীদের কৌতূহল আরও বেড়ে গেছে। তিনি টুইট করে লিখেছেন, “তাকে ট্রেড করতে হবে – এই সমস্ত অফার গুরুত্বহীন। রাজস্থান রয়্যালস তাকে ছেড়ে দিলে তাকে নিলামের মধ্য দিয়ে যেতে হবে। হ্যাঁ, সে পৃথিবীর অন্য যেকোনো ক্রিকেট খেলোয়াড়ের চেয়ে বেশি টাকা দাবি করবে। কিন্তু এই গুজব রটানো পার্শ্ব অফারগুলোর আইপিএলের আনুষ্ঠানিক নিয়মে কোনো স্থান নেই। সবই ভুয়া খবর বলে মনে হচ্ছে।” সবশেষে এটাই বলা যায় এবারের আইপিএলে পোস্টার বয় বৈভব সূর্যবংশী রাজস্থানেই থাকছেন। বৈভবকে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আবারও একটি ধ্বংসাত্মক ইনিংস খেলতে হবে ফাইনালে পৌঁছানোর জন্য।