এই বছর আইপিএলে (IPL 2026) ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ফ্র্যাঞ্চাইজি দলগুলি মাঠে নেমেছিল। কিন্তু ভাগ্য একেবারেই সাথ দেয়নি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মতো সফল দলগুলির। প্লে অফে প্রবেশ করতে পারেনি তারা। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) অধিনায়ক হিসেবে একেবারেই ভক্তদের হতাশ করেছেন।
তার একাধিক ভূমিকা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। ফলে এবার এই তারকা অলরাউন্ডারকে নতুন দলের জার্সিতে দেখতে পাওয়া যাবে বলে জল্পনা তৈরি হয়েছে। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন বলে ইতিমধ্যেই খবর সামনে এসেছে।
Read Also: ভারতের বিপক্ষে টেস্ট ও ওডিআই সিরিজের দল ঘোষণা আফগানিস্তানের, বাদ পড়লেন রশিদ খান !!
ব্যর্থ হন হার্দিক পান্ডিয়া-

অনেক আশা নিয়ে কর্মকর্তারা হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরিয়ে এনেছিলেন। ২০২৪ মরসুম থেকে তার কাঁধে দলের নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়। রোহিত শর্মা (Rohit Sharma) অধিনায়কত্ব থেকে সরে যাওয়ায় ভক্তদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। অন্যদিকে অধিনায়ক হিসেবে এই বছর একেবারেই ভরসা দিতে পারেননি হার্দিক। মুম্বাই প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে যাত্রা শুরু করে।
কিন্তু তারপর ছন্দ হারিয়ে ফেলে তারা। শেষ পর্যন্ত ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই পৌঁছাতে পারেনি মুম্বাই। লিগ পর্বের শেষ ম্যাচেও রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে মুখ থুবড়ে পড়ে রোহিত বাহিনী। এই ম্যাচে ২০৬ রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মুম্বাই। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ব্যাট হাতে লড়াই চালালেও তা কাজে আসিনি। ৩০ রানে পরাজিত হয়ে টুর্নামেন্ট শেষ করে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
লখনউতে যাচ্ছেন হার্দিক-

এই বছরে আইপিএলের নেতৃত্বের দায়িত্বে সম্পূর্ণ ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত পারফর্মেন্স নিয়েও সমস্যায় রয়েছেন হার্দিক পান্ডিয়া। তিনি ১০ ম্যাচে মাত্র ২০৬ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মাত্র ৪ টি উইকেট পেয়েছেন। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে টিম ম্যানেজমেন্ট এই তারকা অলরাউন্ডারের ওপর আর ভরসা রাখতে পারছেন না। অন্যদিকে এই বছর আইপিএলে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) লিগ পর্বের সবচেয়ে নিচে থেকে শেষ করেছে।
২৭ কোটি টাকার ঋষভ পান্থ (Rishab Pant) দল এবং ভক্তদের রীতিমতো হতাশ করেছেন। ফলে এই তারকা ব্যাটসম্যানের পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে নেতৃত্বের দায়িত্বে নিয়ে আসার কথা ভাবছেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। নিকোলাস পুরানের (Nicholas Pooran) সঙ্গে তাকে ট্রেড করা হতে পারে বলে ইতিমধ্যেই খবর সামনে এসেছে। ফলে হার্দিককে আগামী বছর লখনউয়ের জার্সিতে দেখার জন্য অপেক্ষা করছেন ভক্তদের এক অংশ।