লখন‌উয়ের নেতৃত্ব থেকে ছাঁটাই ঋষভ পান্থ, অফিসিয়ালি বিবৃতি দিয়ে জানাল দল !! 1

আজ আইপিএলের (IPL 2026) হাইভোল্টেজ কোয়ালিফায়ার ২’তে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও গুজরাট টাইটান্স (Gujarat Titans)। এই ম্যাচ ঘিরে ক্রিকেটের উত্তাপ ইতিমধ্যেই বৃদ্ধি পেতে শুরু করেছে। ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) সঙ্গে কোন দল মুখোমুখি হবে সেই দিকে তাকিয়ে রয়েছে ভক্তরা। অন্যদিকে এই বছর আইপিএলেও লখন‌উ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) টুর্নামেন্টে প্রভাব ফেলতে পারিনি। একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে আবা‌র‌ও হারের সম্মুখীন হয়ে পয়েন্ট তালিকায় একেবারে শেষে থেকে শেষ করেছে। ফলে এবার লখন‌উ ম্যানেজমেন্ট ঋষভ পান্থকে (Rishab Pant) অফিসিয়ালি নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিল।

Read More: মুম্বাই এখন অতীতের পাতায়, লখন‌উয়ের জার্সিতে নতুন ভূমিকায় ফিরছেন হার্দিক পান্ডিয়া !!

নেতৃত্বে ব্যর্থ পান্থ-

লখন‌উয়ের নেতৃত্ব থেকে ছাঁটাই ঋষভ পান্থ, অফিসিয়ালি বিবৃতি দিয়ে জানাল দল !! 2
Rishab Pant Images Getty Images

২০২৫ মেগা নিলামে ২৭ কোটি টাকার বিনিময়ে ঋষভ পান্থকে দলে নিয়েছিল লখন‌উ সুপার জায়ান্টস। অনেক আশা নিয়ে তার কাঁধে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়। কিন্তু এই সিদ্ধান্ত দলের জন্য কার্যকর হয়নি। গত বছর প্লে ওফে পৌঁছাতে পারেনি সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) দল। এই বছরও ছবিটা খুবই করুণ ছিল। প্রথম ৩ ম্যাচের মধ্যে ২ ম্যাচে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছিল লখন‌উ। এরপর ধারাবাহিকভাবে ৬ টি ম্যাচে পরাজিত হয় ধাক্কা খায় তারা।

১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে পরাজিত হয়ে শেষ পর্যন্ত লিগ পর্ব থেকেই বিদায় নেয় ঋষভ পান্থরা। শেষ ম্যাচে এই দলটি পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে মাঠে নামে। ১৯৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তার শতরানে ভর করে পিবিকেএস ৭ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নেয়।

নেতৃত্বের দায়িত্ব থেকে ছাঁটাই-

লখন‌উয়ের নেতৃত্ব থেকে ছাঁটাই ঋষভ পান্থ, অফিসিয়ালি বিবৃতি দিয়ে জানাল দল !! 2
Rishab Pant Images Getty Images

অধিনায়কের দায়িত্বে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাট হাতেও প্রভাব ফেলতে পারেননি ঋষভ পান্থ। এই তারকা ব্যাটসম্যান এই বছর আইপিএলে ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৩১২ রান সংগ্রহ করেন। তার ব্যাট থেকে আসে ১ টি অর্ধশতরান। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার ঋষভ পান্থকে নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দিল লখন‌উ সুপার জায়ান্টস। দলের পক্ষ থেকে অফিশিয়ালি আজ সোশ্যাল মিডিয়া পোস্ট করে বিষয়টি নিশ্চিত করা হয়।

উল্লেখ্য করা হয়, “লখন‌উ সুপার জায়ান্টস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে যে ঋষভ পান্থ দলের অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে অনুরোধ করেছিলেন এবং ফ্র্যাঞ্চাইজি এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে অনুরোধ গ্রহণ করেছে।” দলের ডিরেক্টর টম মুডি (Tom Muddy) বলেন, “পান্থ এই অনুরোধ নিয়ে আমাদের কাছে এসেছিলেন। আমরা তা সম্মানজনকভাবে গ্রহণ করেছি। অধিনায়ক হিসেবে তিনি ড্রেসিংরুমে যা অবদান রেখেছেন র জন্য আমরা কৃতজ্ঞ। ‌ আমাদের লক্ষ এখন দলের সম্মিলিত শক্তির ওপর। নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য দলকে কোন নতুন রূপে পুনর্গঠন করা হবে।”

Read Also: খরচা বাঁচাতে কমা দামি বলের ব্যবহার, বেঙ্গল টি-২০ লিগে সৌরভদের সিদ্ধান্ত নিয়ে বাড়ছে ক্ষোভ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *