আগামী জুন মাস থেকে ফুটবল বিশ্বকাপ (Football WC 2026) শুরু হতে চলেছে। এই বিশ্বযুদ্ধ নিয়ে ইতিমধ্যেই ফুটবল ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। লিওনেল মেসি (Lionel Messi), ক্রিস্টিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), নেইমারদের (Neymar) ম্যাজিকে মেতে উঠতে প্রস্তুত তারা। অন্যদিকে গত বছর মেসি কলকাতায় পা রেখেছিলেন। তাকে ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা তৈরি হয়। এবার এই বিষয়ে নিয়ে সম্প্রতি মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। তিনি মেসির ইভেন্টটি ইডেনে আয়োজন করতে চেয়েছিলেন বলে জানালেন।
Read More: মুম্বাই এখন অতীতের পাতায়, লখনউয়ের জার্সিতে নতুন ভূমিকায় ফিরছেন হার্দিক পান্ডিয়া !!

এছাড়াও নিরাপত্তার অভাব তৈরি হয়। ফলে মাঠ থেকে মেসিকে বের করে নিয়ে যাওয়া হয় দ্রুত। এরপরই ভক্তরা ক্ষোভে ফেটে পড়েন। যুবভারতী ক্রীড়াঙ্গনে বেনজিরভাবে ভাঙচুর চালানো হয়। ফলে এই ঘটনা ঘিরে বিতর্কের ঝড় ওঠে। কলকাতা পুলিশের পক্ষ থেকে আয়োজক শতদ্রু দত্তকে গ্ৰেফতার পর্যন্ত করা হয়েছিল।
মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী-

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে নিয়ে অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলীর উপস্থিত থাকার কথা ছিল। তিনি মাঠে পৌঁছে গিয়েছিলেন কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় বাড়ি ফিরে যান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এবার মহারাজ এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান যে শতদ্রুকে বলেছিলেন পুরো অনুষ্ঠানটি ইডেন গার্ডেন্সে আয়োজন করা হোক। ইডেনে অনুষ্ঠানটি হলে কোনোরকম বিশৃঙ্খলা তৈরি হতো না বলে জানাচ্ছেন সৌরভ।
তিনি বলেন, “ইডেনে কোনও দিন এইরকম ঘটনা ঘটত না। এখানে অনেক বড়ো বড়ো খেলা হয়েছে। আইপিএলের সেমিফাইনাল থেকে বিশ্বকাপের সেমিফাইনাল হয়েছে। কোনদিন কিছু হয়নি। আমি শতদ্রুকে বলেছিলাম ইডেনে মেসি ইভেন্ট আয়োজন করার জন্য। সব সিদ্ধান্ত উনি নিয়েছিলেন। কেন ইডেনে হয়নি আমি জানি না। আমি ফুটবলপ্রেমী। মেসিকে ইডেনে নিয়ে আসার বিষয়ে আমার আগ্ৰহ ছিল।”
অন্যদিকে শতদ্রুও এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, “দাদা হয়তো ভুলে গেছেন। আমি প্রথমে সিএবির কাছে গিয়েছিলাম। ২৫ দিন অপেক্ষা করি। কিন্তু বেঙ্গল ক্রিকেট বোর্ডের নির্বাচন থাকায় আমায় সেই সময় অনুমতি দেওয়া হয়নি।”