প্রতিটি বাঙালির কাছে আইপিএলের ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স (KKR) নামটা বরাবরই একটা আবেগ। তাই কলকাতাকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাও থাকে অনেক উঁচুতে। কিন্তু ২০২৪ সালের শিরোপা জয়ের পর থেকে পরপর দুই বছর টানা ব্যর্থ হয়েছে কলকাতা। অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে দলটি ট্রফির মুখ দেখতে চেয়েছিল কিন্তু ফলস্বরূপ তারা সেই সফলতা পায়নি। যে কারণে রাহানের নেতৃত্ব নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জোর চর্চা। রাহানে অবশ্যই অভিজ্ঞ এবং স্থির মনের অধিনায়ক কিন্তু আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি দ্রুত সিদ্ধান্ত নেওয়া অবশ্যই জরুরি।
এই পরিপ্রেক্ষিতে রাহানে কতটা কার্যকর সেই নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন প্রথম থেকেই ছিল। তবে এই দুই মৌসুমে প্লে অফে উঠতে না পারার ফলে সেই প্রশ্ন আরো জোরালো হয়েছে। এই পরিপ্রেক্ষিতে সামনে আসছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নাম। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে পরিচিত তিনি গুজরাট টাইটান্সকে প্রথম বছরে এই নেতৃত্ব দিয়ে শিরোপা ছিনিয়ে নিয়েছিল। যদিও এই মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের যাত্রাটা খুব একটা স্বস্তিদায়ক হয়নি। রোহিত শর্মার মতো একজন সফল অধিনায়কের জায়গা নেওয়াটা যে কোন খেলোয়াড়ের পক্ষেই চাপের ফলে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। তার পারফরমেন্স এ কোন ধারাবাহিকতাও ছিল না যা মুম্বাই ইন্ডিয়ান্স এত সহজে মেনে নেবে না।
Read More: “বুক চিতিয়ে লড়াই করতে…” ভবিষ্যতেও KKR’এর ক্যাপ্টেন থাকছেন রাহানে, করলেন এই মন্তব্য !!
হার্দিক পান্ডিয়াকে ছাঁটাই করছে মুম্বাই পল্টন

ফলে সেখানে তার নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে। তাই অনেকের মতে কলকাতা নাইট রাইডার্স হল হার্দিক পান্ডিয়ার একমাত্র জায়গা। যেখানে তিনি স্বাভাবিকভাবেই নেতৃত্ব দিতে পারেন। অন্যদিকে আন্দ্রে রাসেলের (Andre Russell) পর একজন নির্ভরযোগ্য অলরাউন্ডারের অপেক্ষায় আছে কেকেআর। সেদিক থেকে হার্দিক পান্ডিয়া হতে পারেন একজন সফল নেতা। তবে কোন দিক থেকেই এখনো কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সুতরাং হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরো বাড়ছে।
হার্দিক পান্ডিয়াকে নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছিল যখন মুম্বাই ইন্ডিয়ান্স দ্বিতীয় লেগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কাছে পরাজিত হয়েছিল তখন থেকেই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে পরাজয়ের পর হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছিলেন। এরপর, বেশ কিছু সময় বাদে তিনি আবার ফলো করে দিয়েছিলেন। কেকেআরের বিরুদ্ধে ও রাজস্থানের বিরুদ্ধে শেষ ম্যাচে অবশ্য হার্দিক নেতৃত্ব দিয়েছিলেন। তবে, আগামী মৌসুমে হয়তো সোনালী বেগুনি জার্সিতে অধিনায়কত্ব করতে দেখা যাবে হার্দিককে।