"বুক চিতিয়ে লড়াই করতে..." ভবিষ্যতেও KKR'এর ক্যাপ্টেন থাকছেন রাহানে, করলেন এই মন্তব্য !! 1

২০২৬ আইপিএল মৌসুমে (IPL 2026) কেকেআরের যাত্রা শেষ হওয়ার পর কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানে কে ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। ২০২৫ -২০২৬ দুই মৌসুমেই প্লে অফে উঠতে ব্যর্থ হয়েছে কেকেআর। তবুও এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাহানের মানসিকতা কিন্তু একটুও বদলায়নি। তিনি এই ব্যর্থতার মাঝে দাঁড়িয়েও স্পষ্ট ভাবে জানিয়েছেন যে লড়াই থেকে পিছিয়ে যাওয়ার মানুষ তিনি নন। এই আইপিএলে একেবারেই ছন্দে ছিলেন না রাহানে। ব্যাট হাতে রাহানে ১৪ ম্যাচে ২৫.৭৭ গড়ে এবং ১৩৫’এর স্ট্রাইক রেটে ৩৩৫ রান বানিয়েছেন। একেরপর এক ম্যাচে তার ব্যর্থ পারফরম্যান্স কেকেআরের হারের কারণ হয়ে উঠেছে। মৌসুমের শুরুতে প্রথম ছয় ম্যাচে জয়ের মুখ দেখেনি কেকেআর। শেষ আট ম্যাচে ছয়টি জিতেও কেকেআর প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছিল।

প্লে-অফে পৌঁছাতে ব্যর্থ হয় KKR

Kkr
RCB vs KKR | Image: Getty Images

কলকাতার অধিনায়ক বলেছেন, “আমি কখনো পিছিয়ে যাই না। যখন দল কঠিন পরিস্থিতিতে রয়েছে তখন অধিনায়কের মানসিকতা কেমন তার ওপর দলের প্রত্যাবর্তন নির্ভর করে। কঠিন সময় আমি দলকে ছেড়ে যাবো না।” ২০২৬ মরশুমে কেকেআর এর শুরুটা ছিল অত্যন্ত হতাশা জনক। প্রথম থেকে পরপর ছয়টি ম্যাচে জয় না পাওয়া যেকোনো দলের আত্মবিশ্বাস ভেঙে যেতে পারে। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে পরে ৮টি ম্যাচের মধ্যে ছয়টিতে জয় লাভ করেছে কেকেআর। যা রাহানের অধিনায়কত্বকে সামনে এনে দিয়েছে। যদিও শেষ পর্যন্ত প্লে অফ এর স্বপ্ন পূরণ করতে পারেনি দল।

Read More: মুখ্যমন্ত্রী হতে না পারার আক্ষেপ? মমতা বন্দ্যোপাধ্যায়কে সমবেদনা নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী !!

ক্যাপ্টেনসি ছাড়ছেন না রাহানে

ajinkya-rahane-leaves-mumbai-captaincy kkr রাহানে
Ajinkya Rahane | Image: Getty Images

রাহানে বলেছেন, “হ্যাঁ চাপ ছিল। এই ধরনের প্রতিযোগিতায় চাপ থাকবেই। সকলে চাপ সামলাতে পারে না। সেই সময়ে ভয় না পেয়ে বুক চিতিয়ে দাঁড়াতে হয়। এখন ভবিষ্যতের দিকে তাকাতে হবে।” তবে অধিনায়ক হিসেবে তার পারফমেন্সও যথেষ্ট প্রশ্নের মুখে পড়েছে। তার সিদ্ধান্ত দল নির্বাচন সবকিছুই নিয়েই সমালোচনা হচ্ছে। একই সাথে তার অনিয়মিত পারফরম্যান্স ১৪ টি ম্যাচে মাত্র ৩৩৫ রান যা একজন ওপেনারের পক্ষে গ্রহণযোগ্য নয়। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে যেখানে আক্রমণাত্মক ব্যাটিং এবং দ্রুত সিদ্ধান্তই গ্রহণযোগ্য, সেখানে তার ধীর স্থির মানসিকতা নিয়ে বিতর্ক তো হবেই।  তবে পরিস্থিতি অনুযায়ী আগামী বছরেও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই কলকাতা নাইট রাইডার্স এর। ফলে আগামী বছরেও রাহানের নেতৃত্বেই হয়তো খেলতে হবে কলকাতাকে।

Read Also: IPL’এর নতুন সূচি ঘিরে চাঞ্চল্য, দুর্গা পুজোর সময়েই হতে পারে টুর্নামেন্ট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *