আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে বিদেশের মাটিতে এবার নতুন করে ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় ক্রিকেটার বিজয় শঙ্কর (Vijay Shankar)। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের মাত্র পাঁচ দিনের মধ্যেই শ্রীলংকার লঙ্কা প্রিমিয়ার লিগে নাম লেখালেন তিনি। গত শুক্রবার অবসর ঘোষণা সময়েই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে বিদেশের মাটিতে খেলার কথা ভাবছেন তিনি। এলপিএলে একটি শক্তিশালী দল ক্যান্ডি রয়্যালস তাকে দলে নেয়। কোনো ড্রাফট ছাড়াই দল কর্তৃপক্ষ সরাসরি তাকে চুক্তিবদ্ধ করে নেয়। এলপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটি দল ড্রাফটের আগে দুইজন বিদেশি এবং দুইজন দেশি ক্রিকেটারকে সই করাতে পারে। বিজয় শঙ্করকে দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে সই করানো হয়েছে।
অবসর নিয়েই নতুন দল পেলেন বিজয় শঙ্কর

ক্যান্ডি রায়েলস ইতিমধ্যে একটি শক্তিশালী দল হিসেবে বিবেচিত হয়, যেখানে ওয়ানিন্দু হাসরঙ্গের একজন স্পিনার এবং অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও মইন আলীর মত একজন অভিজ্ঞ অলরাউন্ডার রয়েছেন। বিজয় শঙ্করের ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায় ২০১৯ সালে তিনি ভারতের হয়ে একদিনের বিশ্বকাপ খেলেছিলেন। সেই সময়ে তিনি থ্রিডি প্লেয়ার হিসেবে পরিচিত ছিলেন। অর্থাৎ যিনি ব্যাট বল এবং ফিল্ডিং তিনটি ক্ষেত্রেই সমান কার্যকর। তবে ঘরোয়া ক্রিকেটে তার যাত্রা শুরু হয়েছিল ২০১২ সালে তামিলনাড়ুর হয়ে দীর্ঘ ১৩ বছর তিনি নিজের রাজ্যের হয়ে খেলেছিলেন। এরপর ২০২৫ সালে তিনি ত্রিপুরায় যোগ দেন।
Read More: ৬,৬,৬,৬,৬,৬,৬…. কামিন্স-শাকিবদের পিটিয়ে ছাতু বানালেন বৈভব সূর্যবংশী, খেললেন ৯৭ রানের বিধ্বংসী ইনিংস !!
তিনি ভারতের হয়ে মোট ১২ টি ওয়ানডে এবং ৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৭৭ টি ম্যাচে ৪২৫৩ রান এবং ৪৩ টি উইকেট একইসঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫৮৩ রান ও ৩৮টি উইকেট তার দক্ষতারই পরিচয়। এখন বিজয় শংকর তার নতুন জীবনের অধ্যায়ে কতটা সফল হন সেটাই এখন দেখার বিষয়। সম্প্রতি ঘরোয়া দল ও বদল করেছিলেন তিনি। ক্যারিয়ারের নানান টানাপোড়েনের মাঝে আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন তিনি। সব ফরম্যাটে ও ঘরোয়া ক্রিকেটে অবসর জানানোর পরেই দেশের বাইরে লীগ খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি। শ্রীলঙ্কা লীগ দিয়েই ক্যারিয়ারের নতুন যাত্রা শুরু করতে চাইছেন তিনি। শ্রীলঙ্কার মাটিতে অবশ্য নিদাহাস ট্রফির একটি সুন্দর স্মৃতি রয়েছে তাঁর।