SRH vs RR TOSS REPORT: টসে জিতল হায়দ্রাবাদ, টিকে থাকার লড়াইয়ে একাদশ নিয়ে চ্যালেঞ্জিং সিদ্ধান্ত দুই দলের !! 1

আজ আইপিএলের (IPL 2026) এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্বে হায়দ্রাবাদ দুরন্ত ফর্মে রয়েছে। ফলে আজ‌ও তারা জয় তুলে নিয়ে এগিয়ে যেতে চাইছে।‌ দলের ব্যাটিং অর্ডারকে ভরসা দিচ্ছেন ঈশান কিষাণের (Ishan Kishan) মতো তারকা। অন্যদিকে রিয়ান পরাগের (Riyan Parag) নেতৃত্বে নতুন করে ঘুরে দাঁড়িয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। লিগ পর্বে দুরন্ত লড়াই চালিয়ে শেষ পর্যন্ত শেষ চারে পৌঁছাতে সক্ষম হয়েছে তারা। ব্যাট হাতে যেকোনো সময় বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ম্যাচের রঙ বদলে দিতে পারেন। ফলে এই হাইভোল্টেজ ম্যাচে আজ দুই দলই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে।‌

Read More: TOP 4: এই ৪ ক্রিকেটার আগামী IPL’এ হারাচ্ছেন নেতৃত্বের দায়িত্ব, স্পষ্ট করলেন প্রাক্তন তারকা !!

IPL ম্যাচের সময়সূচি-

Ipl 2026
RR vs SRH | Image: Getty Images

সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস

ম্যাচ: এলিমিনেটর

তারিখ: ২৭/০৫/২০২৬

ভেন্যু: মহারাজা যাদবিদ্র সিং ক্রিকেট স্টেডিয়াম, নিউ চন্ডিগড়

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

SRH vs RR Match Preview-

Srh vs rr, ipl 2024
SRH vs RR | Image: Getty Images

এই বছর আইপিএলের লিগ পর্বে সানরাইজার্স হায়দ্রাবাদ ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে দুরন্ত ফর্মে রয়েছে। শেষ ম্যাচে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচে ২২ বলে ৫৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। এছাড়াও ঈশান কিষাণের (Ishan Kishan) ব্যাট থেকে ৪৬ বলে ৭৯ রানের ইনিংস আসে। তিনি হাঁকান ৮ টি চার এবং ৩ টি ছয়। হেনরিখ ক্লাসেন‌‌ও (Heinrich Klaasen) ব্যাট হাতে জ্বলে ওঠেন‌। ফলে হায়দ্রাবাদ ৫৫ রানে জয় ছিনিয়ে নেয়।

অন্যদিকে রাজস্থান রয়্যালস ধারাবাহিকভাবে জয় ছিনিয়ে নিয়ে যাত্রা শুরু করলেও মাঝে ছন্দ হারায়। তবে তারা ১৪ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে শেষ চারে পৌঁছাতে সক্ষম হয়েছে।‌ শেষ হাইভোল্টেজ ম্যাচে রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে মাঠে নামে। ম্যাচে বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই যথেষ্ট প্রভাব ফেলেন জোফ্রা আর্চার‌ (Jofra Archer)।‌ উল্লেখ্য আর‌আর এবং এস‌আর‌এইচ এখনও পর্যন্ত আইপিএলে মোট ২৩ টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে রাজস্থান ৯ টি ম্যাচে এবং হায়দ্রাবাদ ১৪ টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে।‌

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে হায়দ্রাবাদ।

SRH’এর একাদশ-

অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষাণ (উইকেটকিপার), হেনরিখ ক্লাসেন‌, নীতিশ কুমার রেড্ডি, স্মরণ রবিচন্দ্রন, প্যাট কামিন্স (অধিনায়ক), শিভাং কুমার, ঈশান মালিঙ্গা, সাকিব হুসেন, প্রফুল হিঙ্গে,

ইমপ্যাক্ট প্লেয়ার- সলিল অরোরা, অনিকেত বর্মা, লিয়াম লিভিংস্টোন, হর্ষ দুবে, হার্ষল প্যাটেল

RR’এর একাদশ-

যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রিয়ান পরাগ (অধিনায়ক), ডোনোভান ফেরেরা, দাশুন শানাকা, জোফরা আর্চার, নন্দ্রে বার্গার, যশ রাজ পাঁজা, ব্রিজেশ শর্মা, রবীন্দ্র জাদেজা,

ইমপ্যাক্ট প্লেয়ার: শুভম দুবে, শুশান্ত মিশ্র, রবি বিষ্ণোই, আমান রাও পেরালা, তুষার দেশপান্ডে

Read Also: ভারতের বিপক্ষে টেস্ট ও ওডিআই সিরিজের দল ঘোষণা আফগানিস্তানের, বাদ পড়লেন রশিদ খান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *