Ipl 2026
SRH vs RR | Image: Getty Images

আজ আইপিএলে (IPL 2026) এলিমিনেটর ম্যাচে প্রথম থেকেই দুরন্ত ফর্মে ছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ফলে সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad) চাপের মুখে পড়ে যায়। প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তিনি একাই দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এছাড়াও ধ্রুব জুরেল‌‌ও (Dhruv Jurel) চাপের মুখে ছিলেন। ফলে ২৪৪ রানের লক্ষ্যমাত্রা দেয় রাজস্থান। এই রান তাড়া করতে নেমে একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে যায় অরেঞ্জ বাহিনী। আজ‌ও জোফ্রা আর্চার‌ (Jofra Archer) বল হাতে দলের হয়ে কাজের কাজ করে দেন।

Read More: TOP 4: এই ৪ ক্রিকেটার আগামী IPL’এ হারাচ্ছেন নেতৃত্বের দায়িত্ব, স্পষ্ট করলেন প্রাক্তন তারকা !!

বিশাল লক্ষ্যমাত্রা দেয় রাজস্থান-

বৈভবের ব্যাটিং ও আর্চারের বোলিং'এ রাজস্থানের বিশাল জয়, ছিটকে গেল হায়দ্রাবাদ !! 1
RR vs SRH | Image: Getty Images

আজ রাজস্থানের হয়ে ওপেনিং করতে নেমে ২৯ বলে ২৯ রানে আউট হবে মাঠ ছাড়েন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তবে বৈভব সূর্যবংশী বিধ্বংসী ফর্মে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তার ব্যাট থেকে আসে মাত্র ২৯ বলে ৯৭ রান। হাঁকান ৫ টি চার এবং ১২ টি ছক্কা। এরপর ধ্রুব জুরেল‌ও রিয়ান পরাগের সঙ্গে জুটি বেঁধে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। জুরেল আজ দলের হয়ে ২১ বলে গুরুত্বপূর্ণ ৫০ রান করেন। ৫ টি চার এবং ৩ টি ছয় দিয়ে তিনি ইনিংসটি সাজিয়েছিলেন।

অধিনায়কের ব্যাট থেকে আসে ১২ বলে ২৬ রান। ফলে রাজস্থান ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৩ রান সংগ্রহ করে। উল্লেখ্য হায়দ্রাবাদের হয়ে আজ চাপের মুখে দাঁড়িয়ে প্রফুল হিঙ্গে (Praful Hinge) ৪ ওভারে ৫৪ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করতে সক্ষম হন।

লজ্জার হার হায়দ্রাবাদের-

বৈভবের ব্যাটিং ও আর্চারের বোলিং'এ রাজস্থানের বিশাল জয়, ছিটকে গেল হায়দ্রাবাদ !! 2
RR vs SRH | Image: Getty Images

 

অন্যদিকে এই বিশাল রান তাড়া করতে নেমে হায়দ্রাবাদের হয়ে ওপেনিং করতে এসে সম্পূর্ণ ব্যর্থ হন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তিনি খাতাই খুলতে পারেননি। ট্রাভিস হেড (Travis Head) ফেরেন ৮ বলে ১৭ রান করে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ঈশান কিষাণ (Ishan Kishan) হল ধরার চেষ্টা করেন। কিন্তু এই অভিজ্ঞ তারকা ১১ বলে ৩৩ রানে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে গেলে দল চাপের মুখে পড়ে যায়। এরপর হেনরিখ ক্লাসেন‌ ১০ বলে ১৮ করে হতাশ করেন। ২০ বলে ৩৮ রান করে কিছুটা সম্মান রক্ষার চেষ্টা করেছিলেন নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। তার ব্যাট থেকে আসে ৩ টি চার এবং ২ টি ছয়।

সলিল অরোরা (Salil Arora) ২১ বলে ৩৫ রানে ফিরে গেলে ম্যাচ হাতের থেকে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত হায়দ্রাবাদ আজ ১৯.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে। ফলে ৪৭ রানে বিশাল জয় ছিনিয়ে নেয় রাজস্থান। উল্লেখ্য আজ জোফ্রা আর্চার‌ ৪ ওভারে ৫৮ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করেছেন। ২ টি করে উইকেট পেয়েছেন নন্দ্রে বার্গার (Nandre Burger) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।

Read Also: ভারতের বিপক্ষে টেস্ট ও ওডিআই সিরিজের দল ঘোষণা আফগানিস্তানের, বাদ পড়লেন রশিদ খান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *