৬,৬,৬,৬,৬,৬,৬…. কামিন্স-শাকিবদের পিটিয়ে ছাতু বানালেন বৈভব সূর্যবংশী, খেললেন ৯৭ রানের বিধ্বংসী ইনিংস !! 1

আইপিএল ২০২৬-এর (IPL 2026) এলিমিনেটরে যেন এক নতুন নক্ষত্রের জন্ম দেখল ক্রিকেট বিশ্ব। মাত্র ১৫ বছর বয়সেই রাজস্থান রয়্যালসের ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) এমন এক ইনিংস খেললেন, যা মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে পাওয়ারপ্লের মধ্যেই তিনি ঝড় তুলে ম্যাচের রং বদলে দিলেন। রাজস্থানের ইনিংসের তৃতীয় ওভারে বল হাতে আসেন অভিজ্ঞ পেসার তথা দলের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। প্রথম বলে যশস্বী জয়সওয়াল এক রান নিয়ে স্ট্রাইক দেন বৈভবকে। এরপরই শুরু হয় তরুণ ব্যাটসম্যানের আগ্রাসন। কামিন্সের পরের বলেই লং অফের উপর দিয়ে দুর্দান্ত চার হাঁকান বৈভব। সেই বাউন্ডারির মাধ্যমেই এবারের মরশুমে তাঁর ৬০০ রান পূর্ণ হয়।

চাপ সামলাতে গিয়ে কামিন্স একটি ওয়াইড বল করেন। এরপর বৈধ ডেলিভারিতে বৈভব লেংথ বল বুঝে নিয়ে সোজা লং অনের উপর দিয়ে বিশাল ছক্কা মারেন। পরের শর্ট বলেও কোনও ভুল করেননি তিনি। ব্যাকফুটে সরে থার্ড ম্যানের উপর দিয়ে আরও একটি চমৎকার ছক্কা হাঁকান তরুণ ওপেনার। এরপর গতি কমিয়ে স্লোয়ার ডেলিভারিতে ফেরার চেষ্টা করেন কামিন্স। কিন্তু সেখানেও বৈভব সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। বলের গতিবিধি বুঝে নিয়ে সোজা বোলারের মাথার উপর দিয়ে আরেকটি বিশাল ছক্কা মেরে ছক্কার হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। শেষ বলে ইয়র্কার করে কিছুটা ক্ষতি নিয়ন্ত্রণে আনেন কামিন্স। সেই বলে বৈভব এক রান নেন। তবে ততক্ষণে ওভার থেকে উঠে এসেছে মোট ২৫ রান, আর ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই চলে গিয়েছে রাজস্থান রয়্যালসের হাতে।

এলিমিনেটরে বৈভবের ব্যাটে তান্ডব

বৈভব
Vaibhav Suryavanshi | Image: Getty Images

কামিন্সের পর পালা ছিল বৈভবের রাজ্যেরই বোলার সাকিবের। তাঁর দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ বলে ছক্কা হাঁকান বৈভব। ঈশান মালিঙ্গার বলেই একমাত্র শান্ত ছিলেন বৈভব। পাওয়ার প্লের শেষেও বজায় ছিল বৈভবের দাপট। কেবলমাত্র ২৯ বল খেলে ১২টি ছক্কা ও ৫টি চার হাঁকিয়েছেন তিনি। এমনকি, আইপিএল ইতিহাসে এক মৌসুমে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড নিজের নামে করে নিলেন এই বৈভব। পাশাপশি, ওরেঞ্জ ক্যাপ এখন তাঁর মাথায়। ১৫ ম্যাচে ২৪২.৮৬ স্ট্রাইক রেটে ৬৮০ রান বানিয়েছেন বৈভব। তার আজকের ইনিংসটি ছিল বাঁকি গুলির থেকে সেরা।

Read Also: ভারতের বিপক্ষে টেস্ট ও ওডিআই সিরিজের দল ঘোষণা আফগানিস্তানের, বাদ পড়লেন রশিদ খান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *