ভারতের বিপক্ষে টেস্ট ও ওডিআই সিরিজের দল ঘোষণা আফগানিস্তানের, বাদ পড়লেন রশিদ খান !! 1

IND vs AFG: ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট এবং ওডিআইকে সামনে রেখে আফগানিস্তান তাদের দল ঘোষণা করেছে। ৬ই জুন এই সিরিজে একটি টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে এবং তারপর ১৩, ১৭, ২০ জুন তিনটি ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে এই দল ঘোষণার পর সবচেয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রাশিদ খান। বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি এবং ওডিআই ফরম্যাটে সেরা স্পিনার হলেও টেস্ট ক্রিকেট থেকে তার বাদ পড়া বহু বিতর্কের জন্ম দিয়েছে। যদিও বোর্ডের তরফ থেকে সরাসরি কোন সিদ্ধান্ত জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে যে তিনি বছরে একটি মাত্র টেস্ট ক্রিকেট খেলতে চান। তবে ভারতের বিপক্ষে তার না থাকা আফগানিস্তানের জন্য একটা বিরাট বড় ধাক্কা হতে পারে।

ভারতের বিরুদ্ধে প্রথম ওডিআই সিরিজ খেলবে ভারত

Ind vs afg
IND vs AFG | Image: Getty Images

কারণ ভারতের মাটিতে স্পিনারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেস্ট স্কোয়াডে ব্যাটিং এ ওপেনিং এ আছেন সেদিকউল্লাহ আটাল ও আব্দুল মালিক। হাশমতুল্লাহ শাহিদি এবং রহমত শাহ মিডিল অর্ডারের স্থিতিশীলতা এনে দিতে পারে। শহীদি দীর্ঘদিন ধরে এই দলের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান। তার নেতৃত্বের উপর দল অনেকটাই নির্ভরশীল হতে পারে। এছাড়া উইকেট কিপার হিসেবে আফসার জাজাই ও ইকরাম আলীখিল দুজনকেই বিকল্প হিসেবে রাখা হয়েছে।

READ MORE: আবারও ‘নো হ্যান্ডশেক’ বিতর্ক! পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থানে টিম ইন্ডিয়া

এছাড়া কায়েস আহমেদ, নাঙ্গিয়াল খারোতির মতো বোলাররা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে। এই সিরিজের একটি উল্লেখযোগ্য দিক হলো টেস্ট এবং ওডিআই দুই ফর্মাটেই কিছু খেলোয়ারকে স্কোয়াডে রাখা হয়েছে। যেমন টেস্ট এবং ওডিআই দুই ফরম্যাটেই একই অধিনায়ক রাখা হয়েছে যা দলের সামঞ্জস্য বজায় রাখতে পারে।

রশিদ খানকে ছাড়াই টেস্ট দলের ঘোষণা আফগানদের

Rashid Khan, টেস্ট
Rashid Khan | Image: Getty Images

অন্যদিকে ওডিআই স্কোয়াডে রশিদ খানের উপস্থিতি দলকে অনেকটাই শক্তিশালী করবে। তার সঙ্গে রয়েছেন মোহাম্মদ নবী যিনি দলের এখনো পর্যন্ত অন্যতম ভরসা। এছাড়া অলরাউন্ডার হিসেবে রয়েছেন আজমাতুল্লাহ উমরজাই। ওপেনিংয়ে আছেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের জুটি যারা আক্রমণাত্মক স্কোর গড়ে দিতে সক্ষম। এখন ভারতের বিপক্ষে আফগানিস্তান কতটা কার্যকর হয়ে উঠতে পারে সেটাই দেখার বিষয়।

আফগানিস্তানের টেস্ট দল: হাশমতুল্লা শাহিদি (অধিনায়ক), আব্দুল মালিক, সিদ্দিকুল্লাহ আতল, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক),বিলাল সামি , রহমানুল্লাহ গুরবাজ, রহমত শাহ, আফসার জাজাই (উইকেটরক্ষক), আজমতুল্লাহ ওমরজাই, শরাফুদ্দিন আশরাফ, রহমানুল্লাহ জাদরান, নাঙ্গেয়াল খারোতি, কায়েস আহমেদ, জিয়া শরিফি এবং সেলিম সাফি। রিজার্ভ: বশির আহমেদ, বাহির শাহ ও ইসমত আলম।

আফগানিস্তানের এক দিনের দল: হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সিদ্দিকুল্লাহ আতল, দারউইশ রসুলি, রহমত শাহ, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মহম্মদ নবি, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, নাঙ্গেয়াল খারোতি, এএম গজনফর, জিয়া উর রহমান শরিফি, ফারিদ মালিক, বিলাল সামি। রিজার্ভ: কাসিম আহমেদ, সালিম সাফি, বশির আহমেদ।

Read Also: কলকাতায় মেসির মূর্তি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত, বিতর্কের সমাপতনে জুড়ল নতুন অধ্যায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *