আবারও ‘নো হ্যান্ডশেক’ বিতর্ক! পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থানে টিম ইন্ডিয়া 1

IND vs PAK: ভারত পাকিস্তানের ম্যাচ মানেই আবেগ এবং উত্তেজনা। এই দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা বিশ্বের অন্যতম প্রতিযোগিতা হিসেবে পরিচিত। এই দুই দেশের দিপাক্ষিক সিরিজ বহুদিন ধরে বন্ধ রয়েছে। আসন্ন মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে সেই উত্তেজনা আরও দ্বিগুণ করে দিয়েছে। তবে এবার ভারত পাকিস্তানের খেলোয়াড়রা করমর্দন করবে কিনা তাই নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। একসময় ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে করমর্দন ছিল একটি স্বাভাবিক এবং ক্রীড়া সুলভ আচরণ। এখন সেটাই হয়ে উঠেছে রাজনৈতিক প্রেক্ষাপটে আবদ্ধ।

পাকিস্তানের বিরুদ্ধে হাত মেলাবে না ভারত

Asia cup 2025, অভিষেক শর্মা, ind vs pak
IND vs PAK | Image: Getty Images

এই পরিস্থিতিতে বিসিসিআই (BCCI) সভাপতি মিঠুন মানহাসের বক্তব্য স্পষ্ট যে এই ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণ ভারত সরকারের নীতির উপর নির্ভরশীল। এই বিষয়ে বোর্ড কোন স্বতন্ত্র সিদ্ধান্ত নিতে চায়না। বিসিসিআই এই নীতি অনুসরণ করে আসছে। একই সঙ্গে তিনি ভারতীয় সংস্কৃতির কথাও তুলে ধরেছেন। যেখানে নমস্কার একটি ঐতিহ্যবাহী সম্ভাষণ। সুতরাং সম্মান প্রদর্শনের জন্য করমর্দনই একমাত্র পথ নয়। ২০২৫ সালের এশিয়া কাপের ঘটনাটি একটি টার্নিং পয়েন্ট। পেহেলগাম ঘটনার পর গোটা দেশ জুড়ে যে রাজনৈতিক আবহাওয়া তৈরি হয়েছিল, তা ক্রিকেট মাঠেও প্রতিফলিত হয়। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) করমর্দন না করার সিদ্ধান্ত সেই আবেগেরই বহিঃপ্রকাশ।

Read More: IND vs PAK: ভারত-পাক ম্যাচে ফিক্সিং করেছিলেন কপিল দেব, গুরুতর অভিযোগ নিয়ে চর্চা ক্রিকেট মহলে !!

তারপর দলের প্রত্যেক সদস্যরা সেই পথ অনুসরণ করেন। সেই একই চিত্র মহিলা বিশ্বকাপেও দেখা গিয়েছিল। নারী ক্রিকেটেরাও এই নীতি অনুসরণ করেছিল। সুতরাং এটিই প্রমাণিত হয় যে এই নীতি শুধুমাত্র একটা দলের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং গোটা ক্রিকেট ব্যবস্থার অংশ হয়ে উঠেছে। তারপর থেকে এই নীতি ধারাবাহিকভাবে চলে আসছে। এমনকি ট্রফি গ্রহণ করার ক্ষেত্রেও রাজনৈতিক অবস্থান নেওয়া হয়েছে। এশিয়া ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নখভির কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার করে ভারতীয় দল। যা এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি।

হারমানপ্রীতরা হাত মেলায়নি পাকিস্তানের বিরুদ্ধে

আবারও ‘নো হ্যান্ডশেক’ বিতর্ক! পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থানে টিম ইন্ডিয়া 2
IND vs PAK | Image: Getty Images

ভারত ও পাকিস্তান (IND vs PAK) ২০২৬’এর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়েছিল। যেখানে টিম ইন্ডিয়া পাকিস্তানকে একতরফা ভাবে পরাস্ত করে দিয়েছিল। আগামী ১৪ই জুন পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারতীয় মহিলা দল। দেখার বিষয় হারমানপ্রীতরা এদিন পাকস্তান দলের সঙ্গে হাত মেলায় কিনা।

Read Also: ভারত-পাক ম্যাচে ফিক্সিং করেছিলেন কপিল দেব, গুরুতর অভিযোগ নিয়ে চর্চা ক্রিকেট মহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *