RCB vs GT TOSS REPORT: টসে জিতল গুজরাট, ফাইনালে পৌঁছাতে একাদশে পরিবর্তন দুই দলের !! 1

আজ থেকে শুরু হচ্ছে এই বছর আইপিএলের (IPL 2026) প্লে অফের গুরুত্বপূর্ণ পর্ব। কোয়ালিফায়ার ১’এ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও গুজরাট টাইটান্স (Gujarat Titans)। এই ম্যাচ ঘিরে ক্রিকেটের উন্মাদনা বর্তমানে চরমে রয়েছে। এই বছর টুর্নামেন্টেও রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে আরসিবি প্রথম থেকেই নিজেদের দাপট বজায় রেখেছিল। ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ফলে লিগ পর্বে পয়েন্ট তালিকায় শীর্ষে শেষ করে তারা। অন্যদিকে গুজরাট টুর্নামেন্ট প্রথম দিকে শুরু ভালো না করতে পারলেও দুরন্ত কামব্যাক করে। ফলে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে শুভমান গিলরাও (Shubman Gill) মাঠে নামবে।‌

Read More: ১৫ বছরেই আকাশছোঁয়া স্বপ্ন, টি-টোয়েন্টিতে ২০০ রান করতে চান বৈভব !

IPL ম্যাচের সময়সূচি-

RCB vs GT TOSS REPORT: টসে জিতল গুজরাট, ফাইনালে পৌঁছাতে একাদশে পরিবর্তন দুই দলের !! 2
GT vs RCB | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস

ম্যাচ: কোয়ালিফায়ার ১

তারিখ: ২৬/০৫/২০২৬

ভেন্যু: হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়াম, ধর্মশালা‌

সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

RCB vs GT Match Preview-

RCB vs GT TOSS REPORT: টসে জিতল গুজরাট, ফাইনালে পৌঁছাতে একাদশে পরিবর্তন দুই দলের !! 3
RCB vs GT | Image: Getty Images

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই বছর আইপিএলে লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে দুরন্ত ফর্মে রয়েছে। তবে তারা লিগ পর্বের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয়। ম্যাচে অভিষেক শর্মা (Abhishek Sharma), ঈশান কিষাণের (Ishan Kishan) দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ২৫৬ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল হায়দ্রাবাদ। বেঙ্গালুরু এই রান তাড়া করতে নেমে ৫৫ রানে পরাজিত হয়। তবে ম্যাচে অর্ধশতরান করে লড়াই চালিয়েছিলেন রজত পাটিদার।

অন্যদিকে গুজরাট‌ও চলতি আইপিএলে ১৪ ম্যাচের মধ্যে জয়লাভ করেছে ৯ ম্যাচে। শেষ ম্যাচে শুভমান গিলরা চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) ৮৯ রানে পরাজিত করে। এই ম্যাচে সাই সুদর্শন ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। উল্লেখ্য এখনও পর্যন্ত জিটি এবং আরসিবি মোট ৮ টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে গুজরাট ৪ টি ম্যাচে এবং বেঙ্গালুরু ৪ টি ম্যাচে জয়লাভ করেছে।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে গুজরাট।

RCB’এর একাদশ-

বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল, রজত পাটিদার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, জিতেশ শর্মা (উইকেটকিপার), ক্রনাল পান্ডিয়া, টিম ডেভিড, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, রশিক সালাম দার, জ্যাকব ডাফি

ইমপ্যাক্ট প্লেয়ার- রোমারিও শেফার্ড, সুয়শ শর্মা, কনিষ্ক চৌহান, অভিনন্দন সিং, জর্ডন কক্স

GT’এর একাদশ-

সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, রশিদ খান, কাগিসো রাবাডা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, খুলয়ান্ত খেজরোলিয়া

ইমপ্যাক্ট প্লেয়ার- রাহুল তেওয়াটিয়া, অনুজ রাওয়াত, গ্লেন ফিলিপস, কুমার কুশাগ্ৰ, সাই কিশোর

Read Also: ‘ফের আপত্তিকর মেসেজ!’ কোহলির সঙ্গে নাম জড়াতেই বিস্ফোরক অভিযোগ হেড পত্নী জেসিকার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *