মাত্র ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীর লক্ষ্যটা কিন্তু আকাশছোঁয়া। এক দিনের ক্রিকেটে এখনো পর্যন্ত ২০০ রান তার ঝুলিতে না এলেও তিনি ইতিমধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে তার লক্ষ্য স্থির করে ফেলেছে। তার লক্ষ্য টি টোয়েন্টি ক্রিকেটে ২০০ রান করা। যা এখনও পর্যন্ত কেউ কোনদিন করতে পারেনি। তার আত্মবিশ্বাস এবং নির্ভীক মানসিকতা দিয়ে সেই বিশাল লক্ষ্য পার করতে চায় সে। চলতি আইপিএলে অসাধারণ ব্যাটিং করছেন বৈভব। তাঁর ব্যাটিং পারফরম্যান্সের জেরেই একেরপর এক ম্যাচে জয় এসেছে রাজস্থানের। যদিও, সেভাবে বাঁকি ব্যাটসম্যানরা তাঁর মতন ইমপ্যাক্ট দেখাতে পারেনি।
বৈভবের কথায়, “টি টোয়েন্টি ক্রিকেটে আমি ২০০ রান করতে চাই। গেইলের রেকর্ড ভেঙে আমি ২০০ পার করতে চাই।” এই আত্মবিশ্বাসই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। বর্তমান আইপিএল মরশুমে তার পারফরম্যান্স এই আত্মবিশ্বাসেরই প্রতিফলন। ইতিমধ্যেই ৫৮৩ রান করে ফেলেছে সে। যা তার ধারাবাহিকতা এবং দক্ষতারই প্রমাণ। তবে এই রান করে ও সে খুশি নয়। অর্ধশতরণ করা প্রসঙ্গে প্রশ্ন করা হলে মন্তব্য করে তিনি বলেছেন যে হাফ সেঞ্চুরি করে খুব একটা বেশি খুশি হননা তিনি।
Read More: ফিল্ডিং করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু রাহুলের সতীর্থের, শোকের ছায়া ক্রিকেট মহলে !!
গেইলের রেকর্ড ভাঙতে আশাবাদী বৈভব

বৈভবের বিশ্বাস যদি কোন ব্যাটার পুরোপুরি ২০ ওভার খেলতে পারে তাহলে সে অবশ্যই বড় স্কোর তৈরি করা সম্ভব বৈভব বলেছেন, “আমি যদি পুরোপুরি ২০ ওভার কখনো খেলতে পারি তাহলে ১৭৫ রানের রেকর্ড অবশ্যই ভেঙে দিতে পারব।” এই মানসিকতাই তার দৃঢ়তার পরিচয়। মাইল ফলকের সামনে দাঁড়িয়ে অনেক ব্যাটসম্যান চাপে পড়ে যান। কিন্তু বৈভব কখনো সেই চাপকে ভয় পান না। তার কথায়, “আমি সবসময় নিজের মতন করে স্বাভাবিকভাবে খেলার চেষ্টা করি।“
তার ক্যারিয়ারে এক বিশেষ ইনিংসের কথা উল্লেখ করে বৈভব বলেছেন, “আমি একবার রাজ্য দলের হয়ে পুরো ৫০ ওভারের একটি ম্যাচ খেলেছিলাম। সেখানে ৩৩৫ রান করে অপরাজিত ছিলাম।” তার সবচেয়ে বড় শক্তি হলো নির্ভীকতা। তিনি কোনো চাপ না নিয়ে নির্ভয়ে নিজের মতো খেলতে থাকেন। এইভাবে তিনি যদি নিজের ধারাবাহিকতা বজায় রাখেন তাহলে ২০০ রানের লক্ষ্য পূরণ করতে বেশিদিন সময় লাগবে না। চলতি আইপিএলে বৈভব ১৪ ইনিংসে ৪১.৬৪ গড়ে এবং ২৩২’এর স্ট্রাইক রেটে ৫৮৩ রান বানিয়েছেন।