আইপিএলের (IPL 2026) প্লে অফের লড়াইয়ের দিকে ক্রিকেট ভক্তদের বিশেষ নজর ছিল। রবিবার দিনের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) পরাজিত হলে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কাছে শেষ চারে পৌঁছানোর সুযোগ থাকতো। কিন্তু তা হয়নি। রিয়ান পরাগরা (Riyan Parag) মুম্বাই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) পরাজিত করার পর নাইটদের আশা শেষ হয়ে যায়।
অন্যদিকে রবিবারের দ্বিতীয় ম্যাচে আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল দিল্লির বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছে। এর মধ্যে এবার ইডেন গার্ডেন্সের শেষ ম্যাচে স্টেডিয়ামে উড়তে দেখা গেল বিজেপি দলের পতাকা। সেই ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Read More: “নুতন অধিনায়ক নিয়ে শুরু করব..”, নেতৃত্ব হারাচ্ছেন পান্থ, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল LSG !!
ছিটকে গেল KKR-

কলকাতা নাইট রাইডার্স প্রতি বছর আইপিএলে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামার চেষ্টা করে। কিন্তু গত বছর আজিঙ্কা রাহানে অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে নাইট বাহিনী ভালো পারফরম্যান্স করতে পারছে না। ২০২৫ মরসুমে ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়েছিল নাইট বাহিনী। এই মরসুমেও রিঙ্কু সিং (Rinku Singh)’রা ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে পরাজিত হয়ে ধাক্কা খেয়েছে। প্লে অফের আশা শেষ করেছে ৩ বারের চ্যাম্পিয়নরা।
গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গুরুত্বপূর্ণ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল রাহানে বাহিনী। ম্যাচের প্রথম ইনিংসে কেএল রাহুল (KL Rahul) ৩০ বলে ৬০ রান করেন। ফলে দিল্লি ২০৪ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। এই রান তারা করতে নেমে আজিঙ্কা রাহানে ৩৯ বলে ৬৯ রানের ইনিংস খেলে লড়াইয়ে টিকে থাকার চেষ্টা করেন। কিন্তু নাইট বাহিনী শেষ পর্যন্ত ৪০ রানে পরাজিত হয়।
ইডেনে উড়ল বিজেপির পতাকা-

এই বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের মধ্যেই ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের হোম ম্যাচগুলি অনুষ্ঠিত হয়েছে। ভোটের ফলাফল প্রকাশের আগে রাজস্থান রয়্যালসের গুরুত্বপূর্ণ ম্যাচে ইডেনে তৃণমূলের পতাকা উড়তে দেখা গিয়েছিল। এরপর ৪ মে বাংলায় বিধানসভা ভোটে বহু প্রতীক্ষিত রেজাল্ট সামনে আসে। তৃণমূল সরকারের পতন ঘটিয়ে প্রথমবারের মতো বিজেপি সরকার তৈরি করেছে। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এবার গতকাল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ইডেন গার্ডেন্সে উড়তে দেখা গেল বিজেপির পতাকা। এক সমর্থক নাইট রাইডার্সের পতাকার মাঝেই ভারতীয় জনতা পার্টির পতাকা ওড়াচ্ছিলেন। এই ভিডিওর সামনে আসতেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। আইপিএলে স্টেডিয়ামে কোনো রাজনৈতিক এবং ধর্মীয় প্রচার করা যায় না। ফলে নিরাপত্তার এড়িয়ে কীভাবে এই ক্রিকেট ভক্ত বিজেপির পতাকা নিয়ে মাঠে প্রবেশ করলেন তা নিয়েও প্রশ্ন উঠছে।
দেখুন সেই ভিডিওটি-
Someone with a BJP flag in #KKRvsDC match at eden gardens pic.twitter.com/AWQtxodW8E
— BCCI UNOFFICIAL (@_SastA__mEmer__) May 24, 2026