গম্ভীর, সূর্যকুমার
Gautam Gambhir and Suryakumar Yadav |Image Twitter

ভারতীয় ক্রিকেটে এক বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আর সেই পরিবর্তনের কেন্দ্রে উঠে এসেছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নাম। একসময় টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সবচেয়ে বড় অস্ত্র ছিলেন সূর্য কুমার যাদব। কিন্তু আজ তিনিই নির্বাচকদের কাছে প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। গত এক বছর ধরে ধারাবাহিক ব্যর্থতার কারণে তার জায়গা এখন অনিশ্চিত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ও তার পারফরম্যান্স ছিল হতাশা জনক তিনি প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে পারেননি। তারপর নির্বাচন কমিটির অনেকেই মনে করেছিলেন যে আইপিএল এ সূর্য কুমার নিজের ফর্ম খুঁজে পাবে। কিন্তু বাস্তবে সেখানেও তিনি ব্যর্থ।

টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনসি হারাচ্ছেন সূর্যকুমার যাদব

সূর্যকুমার যাদব
Suryakumar Yadav | Image: Getty Images

বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা অনেকেই মনে করেন যে একজন খেলোয়াড়কে এত সহজে বাদ দেওয়া উচিত নয়। এর মাঝেই প্রশ্ন উঠছে কোচ গৌতম গাম্ভীর এর মতামত। বর্তমানে টিম কম্বিনেশন অনেকটাই তার ওপর নির্ভর করছে। গৌতম গাম্ভীরের সঙ্গে সূর্যের সম্পর্ক অনেকটাই ভালো। তাই গম্ভীর যদি চান তাহলে সূর্যকে আর একটা সুযোগ দেওয়া যেতে পারে। আর সেই কারণেই আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজটি সূর্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিরিজে তিনি যদি নিজের ফর্ম ফিরে পান তাহলে হয়তো নির্বাচক দের সিদ্ধান্ত বদলাতে পারে। আর যদি দিনের ব্যর্থ হন তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে এক বড়সড় পরিবর্তন আসতে পারে।

Read More: “নুতন অধিনায়ক নিয়ে শুরু করব..”, নেতৃত্ব হারাচ্ছেন পান্থ, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল LSG‌ !!

ক্যাপ্টেন বেছে নেবেন গৌতম গম্ভীর

Asia cup 2025, গৌতম গম্ভীর
Gautam Gambhir | Image: Getty Images

আর নতুন প্রজন্মরা অনেকেই সুযোগ পাবে নিজেদের প্রমাণ করার। কারণ এর মধ্যে নির্বাচন কমিটির অনেকেই মনে করছেন যে তরুণদের সুযোগ দেওয়ার সময় এসেছে। সুতরাং ভবিষ্যতের কথা মাথায় রেখে নতুন মুখ নিয়ে দল গড়তে চান তারা। বিশেষ করে ২০২৮ সালের অ্যাঞ্জেলেস অলিম্পিকের কথা মাথায় রেখে ভবিষ্যত পরিকল্পনা শুরু হয়ে গেছে। সুতরাং সূর্য কুমারের ভবিষ্যৎ এক কঠিন সন্ধিক্ষণের মধ্যে দাঁড়িয়ে। আসন্ন সিরিজে তার পারফরমেন্সই বলে দেবে তিনি ভবিষ্যতে থাকবেন নাকি নতুন পরিবর্তনের সূচনা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *