কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আইপিএলের (IPL 2026) ইতিহাসে অন্যতম সফল দল হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে ৩ বার ট্রফি জয় করেছে তারা। কিন্তু গত দু’বছর নাইট বাহিনীদের হয়ে করুণ পরিণতি সমালোচনার মুখে পড়েছে। আজিঙ্কা রাহানের (Ajinka Rahane) নেতৃত্বে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে এই বছর যাত্রা শুরু করেছিল দল।
শেষ পর্যন্ত প্লে অফের আশা বজায় রাখার চেষ্টা করলেও তা কাজে আসিনি। গতকাল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয় কলকাতা। এরপর ম্যাচ শেষে অধিনায়ক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা তৈরি হয়েছে।
Read More: “নুতন অধিনায়ক নিয়ে শুরু করব..”, নেতৃত্ব হারাচ্ছেন পান্থ, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল LSG !!
লজ্জার হার কলকাতার-

এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স প্রথম থেকেই একাধিক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছিল। প্রথম ৬ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়ে তারা যাত্রা শুরু করে। এরপর ঘু্রে দাঁড়ালেও প্লে অফের পৌঁছাতে পারেনি। ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে পরাজিত হয়েছে নাইট বাহিনী। গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে শেষ ম্যাচেও হতাশ করে আজিঙ্কা রাহানেরা। এই ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কেএল রাহুল (KL Rahul) দুরন্ত ফর্মে ছিলেন।
এই তারকা করেন ৩০ বলে ৬০ রান। ফলে দিল্লি ২০৪ রানের লক্ষ্যমাত্রা দেয়। এই রান তাড়া করতে নেমে আজিঙ্কা রাহানে ৩৯ বলে ৬৯ রানের ইনিংস খেলে জ্বলে ওঠার চেষ্টা করেন। কিন্তু ব্যাটিং বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে নাইট বাহিনী শেষ পর্যন্ত ৪০ রানে পরাজিত হয়। উল্লেখ্য এই বছর টুর্নামেন্টে বিপর্যয়ের মুখে একমাত্র ব্যাট হাতে প্রভাব ফেলার চেষ্টা করেছিলেন অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) ও ফিন অ্যালেন (Finn Allen)।
ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাহানের-

এই বছর আইপিএলে নেতৃত্বের দায়িত্বে ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাট হাতেও ছাপ ফেলতে পারেননি আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ১৪ ম্যাচে তার ব্যাট থেকে আসে মাত্র ৩৩৫ রান। ফলে নাইটদের হয়ে তিনি গতকাল শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। অন্যদিকে ম্যাচ শেষে রাহানে বলেন, “প্রথম ৬ টা ম্যাচ আমরা হেরেছিলাম। তারপর দল কামব্যাক করে। এটা দলের শক্তিকে তুলে ধরেছিল। অবশ্যই এই দলে অনেক ইতিবাচক দিক রয়েছে।
আমি কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে দলকে বলছিলাম এক ম্যাচের জয় আমাদের পরিস্থিতি বদলে দেবে। এখন নিজের ব্যক্তিগত কথা বলতে গেলে আমার মাত্র দু-এক দিনের ছুটি। আমি মুম্বাইয়ের স্থানীয় লিগে খেলব। তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। যতদিন ক্রিকেট খেলতে পারছি ততদিন আমি খুশি। দু-এক দিনের বিরতির পর আমি আবার ক্রিকেটে ফিরব।”