বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্য চাই! মুম্বাইয়ের অনুষ্ঠানে স্পষ্ট রোহিত শর্মা 1

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে খেলতেই আবার জাতীয় দলে ফিরছেন রোহিত শর্মা (Rohit Sharma)। মুম্বাই ইন্ডিয়ান্সের এক অনুষ্ঠানে দাঁড়িয়ে সেই কথাই আরো একবার স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। আইপিএল শেষ হলেই টিম ইন্ডিয়া তাদের পরবর্তী সিরিজটি আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে চলেছে। দুই দলের মধ্যে ওডিআই এবং টেস্ট ম্যাচ খেলতে চলেছে। ওডিআই দলে জায়গা বানিয়ে নিয়েছেন রোহিত শর্মা। যদিও ফিটনেস নিয়ে সংশয় রয়েছে। চলতি আইপিএল চলাকালীন গুরুতর চোট পেয়েছিলেন রোহিত। তবুও ওডিআই দলে জায়গা পেয়েছেন তিনি।

বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্য দেখাতে চান রোহিত শর্মা

রোহিত শর্মা
Rohit Sharma | Image: Twitter

জাতীয় দলে খেলার বিষয়ে রোহিত মন্তব্য করে বলেন, “আমি চাই ভারত ক্রিকেট বিশ্বের পরাশক্তি হয়ে উঠুক এটাই আমার মূল ভাবনা। আমি ভারতীয় ক্রিকেটকে সর্বোচ্চ জায়গায় দেখতে চাই।” গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেট যে সাফল্য পেয়েছে তাতে তিনি গর্বিত। মন্তব্য করে তিনি আরও বলেছেন, “২০২৪ সালের বিশ্বকাপ মহিলাদের বিশ্বকাপ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, আশা করব যে আমরা এই সাফল্যের যাত্রা বজায় রাখতে পারবো।” পুরুষ ও মহিলা দের এই ধারাবাহিকতা ক্রিকেটকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। টি-টোয়েন্টি ফরমেটে পরিবর্তন নিয়েও তিনি বলেন, “আগে ১৩০ ১৪০ রানই দারুন ছিল। আর এখন এটা কিছুই মনে হয় না প্রতিটা বলে এক রান করে নিলেও সেটা কম হয়ে যায়। এর থেকেই বোঝা যায় ক্রিকেট কতটা পরিবর্তন হয়েছে।

এই পরিবর্তন মানসিকতার দিক দিয়েও সমান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “এখন লোকজন ভয়ডর হীন। সব সময় ভাবে কি করে আগ্রাসী হওয়া যায়।” তিনি আরও বলেন যে, “এখনকার ছেলেরা ক্রিজ থেকে বেরিয়ে মারতে ভয় পায় না।” তবে তরুণদের মানসিক বিকাশ নিয়েও যথেষ্ট সচেতন রোহিত। তার কথায়, “ছয় থেকে ১৮ বছরের ছেলে মেয়েরা আমাদের ভবিষ্যৎ। ওদের উপর এখন থেকে অতিরিক্ত চাপ দেওয়াটা একদমই ঠিক নয়।” একই সঙ্গে তিনি নিজের অভিজ্ঞতার কথা ও স্বীকার করেছেন, “আমিও বন্ধুদের সঙ্গে খেলতাম এবং খেলা দেখতাম যে খেলায় খেলুক, সেটা উপভোগ করতে হবে।

চোটে জর্জরিত ছিলেন রোহিত

Ipl 2026, রোহিত শর্মা
Rohit Sharma | Images: Getty Images

২০২৬ আইপিএল মৌসুমে চোট সমস্যার জন্য তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি। তারপর চোট সমস্যা থেকে ফিরে তিনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিলেন এবং তিনি যে সম্পূর্ণ ফিট আছেন সেটাও ঘোষণা করেছেন। মুম্বাই ইন্ডিয়ান্স দলের প্রধান কোচ মহেলা জয়বর্ধনে রোহিতের ফিটনেস নিয়ে বড় বার্তা দিয়েছেন। তাঁর মতে রোহিত তুলনামূলক ভাবে সুস্থ রয়েছেন। পাশাপশি, রোহিত শর্মার পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় নয়টি ম্যাচে ২৮৩ রান, স্ট্রাইক রেট ১৬০.৭৯। যার মধ্যে রয়েছে দুটি অর্ধশত রান।

Read Also: “নুতন অধিনায়ক নিয়ে শুরু করব..”, নেতৃত্ব হারাচ্ছেন পান্থ, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল LSG‌ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *