২০২৬ আইপিএলে কেকেআরের (KKR) এই মৌসুমে অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্ব বিশেষ ভাবে নজর কেড়েছে। কারণ প্রথম থেকে টানা ছয়টি ম্যাচে পরাজয়, পাঁচটিতে হার এবং একটি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়া যেকোনো দলকেই মানসিকভাবে ভেঙে দিতে পারে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে লিগ পর্বে টিকে থেকে প্লে অফের জন্য লড়াই চালিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। অজিঙ্কা রাহানে এই প্রসঙ্গে বলেন, “প্রথম ছয়টি ম্যাচে টানা হারের পর আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, লিগে টিকে থেকেছি, সেটা সাহসিকতার পরিচয়। দলের সকলকে নিয়ে আমি খুব গর্বিত।“
কারণ প্রথম ছয়টি ম্যাচে হারার পর পরের আটটা ম্যাচের মধ্যে ছয়টিতে জয় পেয়েছে কেকেআর। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় এই দলটির পরিবর্তন কতটা। দলের সাজঘরের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, “সাজঘরে প্রত্যেকে খুশি ছিলাম। দলে সকলেই নিজের সেরাটা দিয়েছে।” রাহানে আরও বলেন, “অনেক ইতিবাচক দিক নিয়ে মৌসুমটা শেষ হল। মৌসুমের প্রথমার্ধে আমরা অনেক গুরুত্বপূর্ণ দিক কাজে লাগাতে পারেনি। আইপিএল অনেক লম্বা প্রতিযোগিতা। অনেক চাপের মুহূর্ত তৈরি হয়। তার পরেও আমরা শক্তিশালী থেকেছি।“
Read More: রাজস্থানের জয়ে বিদায় KKR’র, প্লে-অফের স্বপ্ন শেষ নাইটদের !!
KKR ছিটকে যেতেই সমস্যায়

দিল্লির বিরুদ্ধে ম্যাচ সম্পর্কে রাহানে বলেন, “পিচটা একটু কঠিন ছিল শুরুর দিকে আমি ভালো ব্যাট করছিলাম। চাইছিলাম কেউ একজন ব্যাটার অন্তত ক্রিজে টিকে থাকুক।” কিছুদিন বিশ্রাম নেওয়ার পর আবার দলগত আলোচনায় ফিরবেন তিনি জানিয়েছেন, “সকলেরই দায়বদ্ধতা আছে, আপাতত সবাই শান্তিতে বাড়ি ফিরব। দুদিন বিশ্রাম নেব। তারপর আবার একে অপরের সঙ্গে ফোনে যোগাযোগ করব ভবিষ্যৎ পরিকল্পনার দিকে এগোনোর জন্য।” তিনি আরো বলেন যে, “দুই দিন ছুটি নেওয়ার পর মুম্বাইয়ে স্থানীয় লিগে নামব। আমি তাকিয়ে আছি ওই লীগের দিকে। ধারাবাহিকভাবে ক্রিকেট খেলতে আমি খুবই ভালোবাসি।” সুতরাং ভবিষ্যৎ নিয়ে খুবই সচেতন রাহানে। এটা মৌসুম এর অভিজ্ঞতা থেকেই পরবর্তী মৌসুমের সূচনা হয়।