আজ রবিবার দিনের প্রথম হাইভোল্টেজ ম্যাচে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) টিকে থাকার লড়াইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে মাঠে নামে। ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। চাপের মুখে দাঁড়িয়েও রিয়ান পরাগরা (Riyan Parag) আজ লড়াই চালান। ব্যাট হাতে ভরসা দেন ধ্রুব জুরেল (Dhruv Jurel) থেকে জোফ্রা আর্চার (Jofra Archer)। ফলে ২০৬ রানের লক্ষ্যমাত্রা দেয় রাজস্থান। এই রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মুম্বাই। ব্যাটিং বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে ব্যাট হাতে ভরসা হয়ে ওঠেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও উইল জ্যাকস (Will Jacks)।
Read More: ‘জোরু কা গুলাম…’ মাহিকার জন্য দল ছাড়লেন হার্দিক, খেলবেন না মৌসুমের শেষ ম্যাচ !!
মুম্বাইয়ের লজ্জার হার-

আজ রাজস্থানের হয়ে ওপেনিং করতে নেমে ভরসা দিয়ে ব্যর্থ হন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। যশস্বী ১৭ বলে ২৭ রান করেন। তার ব্যাট থেকে আসে ৩ টি ছয় এবং ১ টি চার। বৈভব ৬ বলে ৪ রান করে মাঠ ছাড়েন। এরপর রিয়ান পরাগ (Riyan Parag) ৮ বলে ১৪ রান করে আউট হয়ে গেলে দল চাপের মুখে পড়ে যায়। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ধ্রুব জুরেল এবং দাশুন শানাকা (Dashun Shanaka) হাল ধরার চেষ্টা করেন। আজ ধ্রুব ২৬ বলে ৩৮ রান করে লড়াই চালান। ৩ টি চার এবং ২ টি ছয় হাঁকিয়ে তিনি দলকে আত্মবিশ্বাস দেন।
দাশুন শানাকার ব্যাট থেকে আসে ১৫ বলে ২৯ রান।অন্যদিকে জোফ্রা আর্চার ১৫ বলে করেন ৩২ রান করে জ্বলে উঠেছিলেন। একটি চার এবং ৩ টি ছয় আসে তাদের ব্যাট থেকে। ফলে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে রাজস্থান রয়্যালস। দ্বিতীয় ইনিংসে এই রান তাড়া করতে নেমে রোহিত শর্মা (Rohit Sharma) শূন্য রানেই ফিরে যান। ওপর ওপেনার রয়্যান রিকেলটন (Ryan Rickelton) করেন ৭ বলে ১২ রান। এর সঙ্গেই তিলক বর্মা (Tilak Varma) ৭ বলে ৩ রানে আউট হয়ে গেলে মুম্বাই চাপের মুখে পড়ে যায়।
বল হাতে জ্বলে ওঠেন জোফ্রা আর্চার। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে সূর্যকুমার যাদব এবং উইল জ্যাকস। দুজনে মিলে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। উইল জ্যাকস আজ ১৮ বলে ২৩ রান করেন। এরপর হার্দিক ১৫ বলে ৩৫ রান করে দলকে আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করেছিলেন। ৪২ বলে ৬২ রান আসে সূর্যকুমার যাদবের ব্যাট থেকে। ফলে মুম্বাই শেষ পর্যন্ত ১৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রানে পৌঁছায়। ফলে রাজস্থান ৩০ রানে জয় ছিনিয়ে নিয়ে প্লে অফে পৌঁছে গেল।
আজ রাজস্থানের হয়ে আর্চার ৪ বলে ১৭ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করেন। ২ টি করে উইকেট পেয়েছেন নন্দ্রে বার্গার (Nandre Burger) ও ব্রিজেশ শর্মা (Brijesh Sharma)। এরপরই উঠে আসছে একাধিক মন্তব্য “চাপের মুখে আজ দলগতভাবে দুরন্ত খেলেছে রাজস্থান রয়্যালস। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই প্রভাব ফেলার চেষ্টা করেন। জোফ্রা আর্চার দলের অন্যতম সম্পদ।”, বলে উল্লেখ করছেন নেটিজেনরা। “মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা দেখে সত্যি খারাপ লাগছে। পাঁচবারের চ্যাম্পিয়নরা হার্দিক পান্ডিয়ার জন্য শেষ হয়ে গেল। অবশ্যই একে নেতৃত্বে দায়িত্ব থেকে ওকে বাদ দেওয়া উচিত।”, বলে জানাচ্ছেন সমর্থকরা।
দেখুন ট্যুইট চিত্র-
Jofra Archer carrying RR single handedly. pic.twitter.com/WQVvWpvHDY
— TukTuk Academy (@TukTuk_Academy) May 24, 2026
https://twitter.com/i/status/2058547805992722533
Meanwhile RR be like: pic.twitter.com/RZHr8k0lag
— Tanmay Chaudhari (@tannmmayyy) May 24, 2026
Jofra Archer, a true Royals blood, gives everything for us with bat, ball & in the field. Massive respect 🥹🩷
— Bhawana (@cricbhawana) May 24, 2026
Jofra Archer today:
Batting Bowling Fielding pic.twitter.com/kFgYMki5Zr
— TukTuk Academy (@TukTuk_Academy) May 24, 2026
One gorilla is out of the team and Rajasthan Royals becomes the most likeable team 😭❤️ pic.twitter.com/pTPzpFnprM
— Stubbsy (@Pant4life_) May 24, 2026
Ladies and gentlemen, please welcome the IPL's 'Original Gangster' team the Rajasthan Royals to the Playoffs! pic.twitter.com/ulcAeruBvH
— Pawan (@ImPawan___) May 24, 2026
KKR and PBKS right now seeing Rajasthan Royals winning.#MIvsRR pic.twitter.com/fBGhe0iNsP
— Brijendra Verma (@VermaJi_X) May 24, 2026
So Rajasthan Royals first stopped the winning streak of PBKS and now Rajasthan Royals have listed PBKS from qualifying for the Playoffs. Salute to Riyan Parag @rs_3702 @jisha35 pic.twitter.com/72MHjYT2pl
— 🇮🇳 सचिन नारद 🇮🇳 (@Sachin_Narad) May 24, 2026
Jofra Archer has single-handedly taken Rajasthan Royals to the playoffs this season. First with the bat and then with the ball. One of the greatest💗
— why is yashasvi jaiswal playing? (@kadaipaneer_) May 24, 2026
Jofra – Vaibhav is 50% of Rajasthan Royals 😭
— Arnav Jain (@arnav1204aj) May 24, 2026