রাজস্থানের জয়ে বিদায় KKR’র, প্লে-অফের স্বপ্ন শেষ নাইটদের !! 1

IPL 2026: চতুর্থ দল হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২৬’এর প্লে-অফের মঞ্চে কোয়ালফাই করে গেল রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের এই দুর্দান্ত প্রত্যাবর্তনের সাথে সাথে চলতি আইপিএল থেকে ছিটকে গেল পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স উভয় দল। আজকের ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। পাওয়ার প্লের মধ্যেই অবশ্য  ৩ উইকেট হারিয়ে ফেলে। ২৬ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন ধ্রুব জুড়েল। ১৫ বলে ২১৩’এর স্ট্রাইক রেটে ৩২ রান বানান জোফরা আর্চার। তাছাড়া, ২৯ রানের সুন্দর একটি ক্যামিও খেলেন দাসুন সানাকা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০৫ রান বানায় রাজস্থান।

রান তাড়া করতে এসে প্রথম ওভারেই উইকেট হারিয়ে ফেলেন রোহিত শর্মা। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারায় মুম্বাই। সূর্যকুমার যাদব ৪২ বলে ৬০, হার্দিক পান্ডিয়া ১৫ বলে ৩৪ এবং ১৮ বলে ৩৩ রান বানান উইল জ্যাকস। মুম্বাই ব্যাটিং উইনিটের এই অবনতির কারণে আবারও একবার পরাজয়ের মুখোমুখি হতে হলো দলকে। নির্ধারিত ২০ ওভারে  ৯ উইকেটে মাত্র ১৭৫ রানে শেষ হয় মুম্বই পল্টনের ব্যাটিং। ৩০ রানে দুরন্ত জয় ছিনিয়ে নিলো রাজস্থান রয়্যালস। ম্যাচ জিতে চতুর্থ স্থানে অভিযান শেষ করলো তারা।

রাজস্থানের জয়ে অভিযান শেষ KKR’এর

Kkr
KKR | IMAGE: GETTY IMAGES

১৪ ম্যাচে ৮টি জয়ের সাথে ১৬ পয়েন্ট নিয়ে তারা পাঞ্জাব ও কেকেআরকে টপকে গেল। পাঞ্জাব গতকাল লখনউয়ের বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্স দেখিয়ে জয় সুনিশ্চিত করে নিয়েছিল। অন্যদিকে বেশ সুযোগ ছিল কেকেআরের কাছে, তবে কোনোভাবেই আর দুই দলের পক্ষে কোয়ালিফাই করা সম্ভব নয়। কলকাতা নাইট রাইডার্স শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে। ম্যাচটি কার্যত আর কোনো দাম নেই, মুম্বাইয়ের পরাজয়ের সাথে সাথে ম্যাচটি কেবলমাত্র নিয়ম রক্ষার একটি ম্যাচ হিসাবেই রয়ে গেল। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হতে চলেছে আরসিবি এবং গুজরাট টাইটান্স, এলিমিনেটরে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস। তবে, এই মৌসুমে প্রথম ছয় ম্যাচে জয়ের মুখ না দেখা কলকাতা নাইট রাইডার্স যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল তা সত্যিই প্রশংসনীয়।

Read Also: TOP 3: এই ৩ তারকা যাদের IPL শেষে KKR থেকে বাদ দেওয়া ছাড়া উপায় নেই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *