"শীল-নোড়ায় ফেলে বেটে দিল..." আফগানদের ১৭০ রানে পরাস্ত করলো টিম ইন্ডিয়া, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

IND vs AFG: আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে ব্যাট হাতে সম্পূর্ণ আধিপত্য বিস্তার করেছে ভারতীয় দল। ইনিংসের শুরুতে দ্রুত উইকেট হারালেও এরপর শুভমান গিল (Shubman Gill) এবং ইশান কিশানের (Ishan Kishan) দুর্দান্ত শতরানের ইনিংসে ভর করে ৪৯.৫ ওভারে ৪০২ রানে অলআউট হয় ভারত। ফলে জয়ের জন্য আফগানিস্তানের সামনে রেখেছিল ৪০৩ রানের বিশাল লক্ষ্য। ভারতের শুরুটা অবশ্য প্রত্যাশামাফিক হয়নি। ওপেনার যশস্বী জয়সওয়াল মাত্র ৯ বল খেলে ৪ রান করে নাঙ্গেয়ালিয়া খারোতির শিকার হন।

রোহিত শর্মা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। তিনি ৩৯ বলে ৪৮ রান করেন, যার মধ্যে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। অর্ধশতরান থেকে মাত্র ২ রান দূরে থাকতেই রশিদ খানের বলে আউট হন তিনি। রোহিতের বিদায়ের পর অধিনায়ক শুভমান গিল ১১০ বলে ১৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ২২টি চার ও ২টি ছক্কা। অন্যদিকে উইকেটরক্ষক ব্যাটার ইশান কিশানও সমানতালে রান তুলতে থাকেন। মাত্র ৭৯ বলে ১২৫ রান করে তিনি আফগান বোলিং আক্রমণকে কার্যত অসহায় করে দেন। তার ইনিংসে ছিল ১৪টি চার ও ৭টি ছক্কা।

শেষের দিকে শ্রেয়াস আইয়ার ২৪ বলে ২৬ রান করে কিছুটা অবদান রাখেন, তাছাড়া ওয়াশিংটন সুন্দর ১৯, রানের বিনিময়ে ভারত ৫০ ওভার পূর্ণ করতে না পারলেও ৪০২ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে। ৪০৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে আফগানিস্তান একেবারে ব্যাকফুটে পরে যায়। শুরুতে রহমানউল্লাহ গুরবাজ ৩৩ বলে ৪১ এবং সেদিকুল্লাহ আতাল ৫০ বলে ৪২ রান করলেও বড় জুটি গড়তে পারেননি। ইব্রাহিম জাদরান ২১ রান করে ফিরে যান। এরপর রহমত শাহ লড়াই চালিয়ে ৮৯ বলে ৭৯ রানের ইনিংস খেললেও অন্য প্রান্ত থেকে তেমন সমর্থন পাননি। মাঝের সারিতে দারবিশ রাসুলি ৬, হাশমতুল্লাহ শাহিদি ৪, নাঙ্গেয়ালিয়া খারোতি ৬, রশিদ খান ১২, এএম গাজানফার ১, সেলিম সাফি ৯ এবং বিলাল সামি অপরাজিত ২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৯ রান। ফলে নির্ধারিত লক্ষ্য থেকে অনেক দূরেই থেমে যায় আফগানিস্তানের ইনিংস।

ভারতের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন গুরনুর ব্রার। তিনি গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নিয়ে আফগান ব্যাটিংকে চাপে ফেলেন। অর্শদীপ সিংও তিনটি উইকেট শিকার করে দারুণ সঙ্গ দেন। এছাড়া প্রিন্স যাদব দুটি, ওয়াশিংটন সুন্দর একটি উইকেট নেন। একটি ব্যাটার রান আউট হন। এই জয়ের ফলে সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *