বাদ রোহিত-সুন্দর, প্রিন্স-জয়সওয়ালের এন্ট্রি, প্রকাশ্যে আফগানদের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ওডিআই একাদশ !! 1

IND vs AFG: ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি ১৭ জুন লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। ফলে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে শুভমান গিলের দল। প্রথম ওয়ানডেতে আফগানিস্তান শুরুতে ধাক্কা খেলেও ওপেনার রহমানুল্লাহ গুরবাজের (Rahmanulllah Gurbaz) দুরন্ত শতরানে লড়াইয়ে ফেরে। গুরবাজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুবাদে আফগানিস্তান সম্মানজনক সংগ্রহ গড়ে তোলে। তবে ভারতের বোলাররা নিয়মিত উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে বড় স্কোর করতে দেননি।

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটাররা শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন। ওপেনার শুভমান গিল (Shubman Gill) দুর্দান্ত অর্ধশতরান করেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন ঈশান কিষাণ (Ishan Kishan)। শেষদিকে কেএল রাহুলের (KL Rahul) ঝোড়ো ইনিংস ভারতের জয় আরও সহজ করে দেয়। বর্তমান ফর্মের বিচারে ভারত অনেকটাই এগিয়ে থাকলেও আফগানিস্তানের ব্যাটিং বিভাগকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। রহমানুল্লাহ গুরবাজ, হাশমতুল্লাহ শাহিদি, আজমতুল্লাহ ওমরজাই এবং রশিদ খানের মতো ক্রিকেটাররা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।

চোটের কারণে বাদ পড়ছেন রোহিত শর্মা

রোহিত শর্মা, ind vs afg
Rohit Sharma | Image: Getty Images

অন্যদিকে লখনউয়ের পিচ সাধারণত শুরুতে ব্যাটিংয়ের জন্য সহায়ক হলেও ম্যাচ যত এগোয়, স্পিনাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। তাই টসে জয়ী দল প্রথমে ব্যাট করার দিকেই ঝুঁকতে পারে। ম্যাচের আগে ক্রিকেট মহলের একাংশ ভারতের জয়ের সম্ভাবনাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। সাম্প্রতিক পারফরম্যান্স, শক্তিশালী ব্যাটিং লাইনআপ এবং ঘরের মাঠের সুবিধা ভারতের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তবে আফগানিস্তান যদি তাদের মূল খেলোয়াড়দের কাছ থেকে বড় পারফরম্যান্স পায়, তাহলে লড়াই জমে উঠতে পারে। প্রথম ম্যাচে ব্যাটিং করতে গিয়ে চোট পেয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) তাঁর বদলে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) ওপেনিং করতে দেখা যাবে।

চলতি ওডিআই সিরিজে কোহলির অনুপস্থিতিতে তিনে ব্যাটিং করতে দেখা যাচ্ছে ঈশান কিষানকে (Ishan Kishan)। তিনিই উইকেট কিপিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন। বোলিং বিভাগে কুলদীপ যাদব এবং প্রিন্স যাদবকে ফিরতে দেখা যাবে। আইপিএলে এই পিচে অসাধারণ বোলিং করেছিলেন প্রিন্স এবং এই মাঠেই বেড়ে উঠেছেন কুলদীপ। যে কারণে প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) এবং ওয়াসিংটন সুন্দরের সুযোগ হবে না।

IND vs AFG দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতের সম্ভব্য একাদশ

শুভমান গিল (C), যশস্বী জয়সওয়াল, ঈশান কিষান, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, নীতিশ রেড্ডি, হর্ষ দুবে, গুরুনুর ব্রার, কুলদীপ যাদব, অর্ষদীপ সিং, প্রিন্স যাদব।

Read Also: ম্যাচ ফিক্সিংয়ে রাজি না হওয়ায় ছেলেকে অপহরণের হুমকি! বিস্ফোরক দাবি IPL স্রষ্টা ললিত মোদীর

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *